বিষয়বস্তুতে চলুন

৪ জানুয়ারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

৪ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের চতুর্থ দিন। বছর শেষ হতে আরো ৩৬১ (অধিবর্ষে ৩৬২) দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

[সম্পাদনা]
  • ৪৬ খ্রিষ্টপূর্ব – টিটাস ল্যাবিয়েনাস রক্তক্ষয়ী রুসপিনার যুদ্ধে জুলিয়াস সিজারকে পরাজিত করেন।
  • ৮৭১ – রীডিং এর যুদ্ধে – ওয়েসেক্সের এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।
  • ১০৬৬ – হেস্টিংসের যুদ্ধ।
  • ১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস নবআবিষ্কৃত আমেরিকা এলাকা ত্যাগ করে তার প্রথম সফরের সমাপ্তি ঘটান।
  • ১৬৪২ – ব্রিটেনের গৃহযুদ্ধে রাজা প্রথম চার্লস কর্তৃক সংসদ আক্রমণ।
  • ১৬৪৯ – ইংরেজ গৃহযুদ্ধে রাম্প পার্লামেন্ট প্রথম চার্লসের বিচার করার সিদ্ধান্ত নেয়।
  • ১৭১৭ – নেদারল্যান্ডস, গ্রেট ব্রিটেন ও ফ্রান্স ত্রিমৈত্রী জোটে স্বাক্ষর করে।
  • ১৭৬২ – ইংল্যান্ড স্পেন-এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৭৭৭ – আমেরিকান বাহিনী জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রিন্সটনে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।
  • ১৭৯৮ – কনস্টান্টিন হাঙ্গারলি ওয়ালাকিয়ার নতুন প্রিন্স হিসেবে বুখারেস্টে পৌঁছান।
  • ১৮৪৪ – ফিনল্যান্ডের কুওপিওতে সুইডিশ ভাষার প্রথম সাইমা পত্রিকা প্রকাশিত হয়।
  • ১৮৪৭ – স্যামুয়েল কল্ট মার্কিন সরকারের কাছে প্রথম রিভলবার বিক্রি করেন।
  • ১৮৫৩ – দাসত্ব থেকে মুক্তি পাওয়া সলোমন নর্থআপ তার স্বাধীনতা ফিরে পান, পরে যাঁর স্মৃতিকথা টুয়েলভ ইয়ার্স আ স্লেভ জনপ্রিয় বইয়ে পরিণত হয়।
  • ১৮৫৪ – ক্যাপ্টেন উইলিয়াম ম্যাকডোনাল্ড হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন।
  • ১৮৬১ – মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত মেঘনাদবধ কাব্য মহাকাব্য প্রকাশিত হয়।
  • ১৮৬৩ – জার্মানির হামবুর্গ শহরে খ্রিস্টান নিউ অ্যাপোস্টলিক চার্চ প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৭৭ – বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কার করেছিলেন।
  • ১৮৭৮ – রুশ-তুর্কি যুদ্ধে অটোমান শাসন থেকে সোফিয়া মুক্ত হয়।
  • ১৮৮৪ – লন্ডনে ফেবিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৮৫ – প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।
  • ১৮৮৫ – ফরাসি-চীন যুদ্ধে জেনারেল অস্কার দ্য নেগ্রিয়ার-এর বাহিনী উত্তর ভিয়েতনামে কিং বাহিনীকে পরাজিত করে।
  • ১৮৯৬ – ইউটাহ যুক্তরাষ্ট্রের ৪৫তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
  • ১৯০৬ – কলকাতায় প্রিন্স অব ওয়েলস ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
  • ১৯০৬ – প্রচন্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর ২২ হাজার অধিবাসীসহ বিনষ্ট হয়।
  • ১৯০৩ – লুনা পার্ক, কোনি আইল্যান্ড-এর মালিকরা একটি হাতি টপসিকে বিদ্যুতায়িত করে হত্যা করেন।
  • ১৯০৯ – অভিযাত্রী এনিয়াস ম্যাকিনটোশ বরফের ভাসমান স্তূপ পেরিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পান।
  • ১৯১২ – রাজকীয় সনদের মাধ্যমে স্কাউট অ্যাসোসিয়েশন সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যব্যাপী নিবন্ধিত হয়।
  • ১৯১৮ – ফিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণাপত্র রাশিয়া, সুইডেন, জার্মানি ও ফ্রান্স কর্তৃক স্বীকৃতি পায়।
  • ১৯২৭ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।
  • ১৯৩৪ – ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত্র প্রদর্শিত হয়।
  • ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে প্রতিরোধযোদ্ধাদের অস্ত্র ও রসদ সরবরাহের জন্য অপারেশন কার্পেটব্যাগার শুরু হয়।
  • ১৯৪৬ – যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলে তিন দিনের ভয়াবহ টর্নেডোর প্রথম দিনে ৪১ জন নিহত ও অন্তত ৪১২ জন আহত হন।
  • ১৯৪৭ – দিনাজপুর-এ কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।
  • ১৯৪৮ – পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪৮ – সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।
  • ১৯৫১ – কোরিয়ার যুদ্ধে চীন এবং উত্তর কোরিয়ার যৌথ বাহিনী সিওল দখল করে।
  • ১৯৫৬ – কনস্তানতিন কারামানলিস গ্রিসের জাতীয় র্যাডিক্যাল ইউনিয়ন গঠন করেন।
  • ১৯৫৮ – ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়নের উৎক্ষেপণ করা প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুতনিক ১ কক্ষপথ থেকে পৃথিবীতে পতিত হয়।
  • ১৯৫৯ – লুনা ১ চাঁদের কক্ষপথের নিকটে পৌঁছানো প্রথম মহাকাশযান হয়।
  • ১৯৬০ – নোবেলজয়ী ফরাসি কথাসাহিত্যিক আলবেয়ার কাম্যু দুর্ঘটনায় নিহত হন।
  • ১৯৬৫ – আলমাটি বিমানবন্দরে অবতরণের সময় একটি অ্যারোফ্লট বিমান বিধ্বস্ত হয়ে ৬৪ জন নিহত হন।
  • ১৯৬৭ – দ্য ডোরস ব্যান্ড তাদের প্রথম নামসর্বস্ব অ্যালবাম প্রকাশ করে।
  • ১৯৬৯ – পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন যৌথভাবে ‘ছাত্র সংগ্রাম কমিটি’ (Students Action Committee) গঠন করে এবং আন্দোলনের কর্মসূচি হিসেবে ১১ দফা দাবি ঘোষণা করে।
  • ১৯৭১ – জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।
  • ১৯৭২ – বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আনুষ্ঠানিক গোড়াপত্তন।
  • ১৯৭২ – রোজ হেইলব্রন লন্ডনের ওল্ড বেইলিতে দায়িত্ব পালনকারী প্রথম নারী বিচারক হন।
  • ১৯৭৫ – এই তারিখটি টপস-১০ সিস্টেমের ১২-বিট ক্ষেত্রকে ছাড়িয়ে যাওয়ায় ব্যাপক ত্রুটি ও বিভ্রাট দেখা দেয়।
  • ১৯৭৬ – দ্য ট্রাবলস-এর সময় আলস্টার ভলান্টিয়ার ফোর্স উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি আর্মাতে ছয়জন আইরিশ ক্যাথলিক বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করে।
  • ১৯৮৭ – ওয়াশিংটন থেকে বোস্টনগামী একটি আমট্র্যাক ট্রেন যুক্তরাষ্ট্রের চেজ, মেরিল্যান্ড-এ কনরেইল ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষে ১৬ জন নিহত হন।
  • ১৯৮৯ – তোবরুকের কাছে আকাশযুদ্ধে মার্কিন নৌবাহিনীর দুটি এফ-১৪ টমক্যাট বিমান লিবিয়ার দুটি মিগ-২৩ বিমানকে ভূপাতিত করে।
  • ১৯৯০ – বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়।
  • ১৯৯০ – পাকিস্তানে অতিরিক্ত যাত্রীবাহী ট্রেন একটি খালি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে ৩০৭ জন নিহত ও ৭০০ জন আহত হন, যা দেশটির ইতিহাসের ভয়াবহতম রেল দুর্ঘটনা।
  • ১৯৯৮ – পূর্ব কানাডা ও উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে ভয়াবহ বরফঝড় আঘাত হানে, যা কয়েকদিন ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
  • ১৯৯৯ – ইউরোপীয় ইউনিয়নের পুঁজি বাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আবির্ভাব ঘটে।
  • ১৯৯৯ – সাবেক পেশাদার কুস্তিগীর জেসি ভেনচুরা যুক্তরাষ্ট্রের মিনেসোটার গভর্নর হিসেবে শপথ নেন।
  • ২০০০ – নরওয়েতে ট্রনহাইম থেকে ছেড়ে আসা একটি ট্রেন হামার থেকে আসা স্থানীয় ট্রেনের সঙ্গে ওস্তাতে সংঘর্ষে ১৯ জন নিহত ও ৬৮ জন আহত হন।
  • ২০০৪ – মঙ্গল গ্রহে নাসা প্রেরিত স্পিরিটের অবতরণ।
  • ২০০৪ – মিখাইল সাকাশভিলি নভেম্বর ২০০৩ সালের গোলাপ বিপ্লবের পর জর্জিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ২০০৬ – এরিয়েল শ্যারনের দ্বিতীয় গুরুতর স্ট্রোকের পর এহুদ ওলমার্ট ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন।
  • ২০০৭ – ১১০তম মার্কিন কংগ্রেস অধিবেশনে ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী স্পিকার নির্বাচিত হন।
  • ২০০৮ – ভেনেজুয়েলার লস রোকেস দ্বীপপুঞ্জ-এ একটি লেট এল-৪১০ বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হন।
  • ২০১০ – কেপলার-৪ নামের ১৬৩১ আলোকবর্ষ দূরের নক্ষত্র আবিষ্কার।
  • ২০১০ – দুবাইয়ে বর্তমান বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।
  • ২০১৩ – ফিলিপাইনের কাউইত, কাভিতে একজন বন্দুকধারী বাড়ি বাড়ি ঘুরে আটজনকে হত্যা করে।
  • ২০১৮ – দক্ষিণ আফ্রিকায় হেনেনমান ও ক্রুনস্টাড-এর মধ্যবর্তী জেনেভা স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২০ জন নিহত ও ২৬০ জন আহত হন।
  • ২০১৯ – পোল্যান্ডের কোসালিন-এ একটি এস্কেপ রুমে অগ্নিকাণ্ডে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় পাঁচ কিশোরী নিহত হয়।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]