১৭ মার্চ
অবয়ব
| << | মার্চ | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||
| ২০২৬ | ||||||
১৭ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭৬তম (অধিবর্ষে ৭৭তম) দিন। বছর শেষ হতে আরো ২৮৯ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৪৫ খ্রিষ্টপূর্ব – জুলিয়াস সিজারের শেষ বিজয়ে মুন্দার যুদ্ধে টাইটাস লাবিয়েনাস ও তরুণ পম্পেইয়ের নেতৃত্বাধীন পম্পেইপন্থী বাহিনী পরাজিত হয়।
- ১৮০ – পিতা মার্কাস অরেলিয়াসের মৃত্যুর পর আঠারো বছর বয়সে কমোডাস একক রোমান সম্রাট হন।
- ৪৫৫ – রোমান সিনেটের সমর্থনে পেট্রোনিয়াস ম্যাক্সিমাস পশ্চিম রোমান সাম্রাজ্যের সম্রাট হন; তিনি তার পূর্বসূরি তৃতীয় ভ্যালেন্টিনিয়ানের বিধবা লিসিনিয়া ইউডক্সিয়াকে বিয়ে করতে বাধ্য করেন।
- ৬৩৬ – রোমানদের পরাজয়ের পর মুসলমানরা বায়তুল মোকাদ্দাস জয় করে।
- ১০৯৭ – খ্রিস্টানরা বায়তুল মোকাদ্দাস দখলের জন্য ক্রুসেডের যুদ্ধ শুরু করে।
- ১১৯০ – ইংল্যান্ডের ইয়র্কে ৫ শতাধিক ইহুদীকে গণহত্যা করা হয়।
- ১৩৩৭ – এডওয়ার্ড, কালো যুবরাজকে কর্নওয়ালের ডিউক করা হয়, যা ইংল্যান্ডে প্রথম ডাচি।
- ১৪০০ – তুর্কো-মোঙ্গল সম্রাট তৈমুর দামেস্ক লুণ্ঠন করেন।
- ১৭৬৯ – বাংলার তাঁত ও মসলিন শিল্প ধ্বংসের উদ্দেশ্যে ব্রিটিশ রাজের নির্দেশে বাংলার তাঁতিদের হাতের বুড়ো আঙুল কাটা শুরু হয়।
- ১৭৭৬ – মার্কিন স্বাধীনতা যুদ্ধে জর্জ ওয়াশিংটন ও হেনরি নক্স ডরচেস্টার হাইটসে কামান স্থাপন করলে ব্রিটিশ সেনাবাহিনী বোস্টন অবরোধ তুলে নিয়ে বোস্টন ত্যাগ করে।
- ১৮০৫ – নেপোলিয়নকে রাষ্ট্রপতি করে গঠিত ইতালীয় প্রজাতন্ত্র ইতালি রাজ্যে পরিণত হয়, নেপোলিয়ন ইতালির রাজা হন।
- ১৮২৪ – লন্ডনে অ্যাংলো-ডাচ চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে মালয় দ্বীপপুঞ্জ বিভক্ত হয়; মালয় উপদ্বীপ ব্রিটিশ ও সুমাত্রা, জাভা ও পার্শ্ববর্তী অঞ্চল ওলন্দাজ প্রভাবে আসে।
- ১৮৪২ – এমা স্মিথকে সভাপতি করে ফিমেল রিলিফ সোসাইটি অব নাউভু আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয়।
- ১৮৬০ – নিউজিল্যান্ডের তারানাকিতে প্রথম তারানাকি যুদ্ধ শুরু হয়, যা নিউজিল্যান্ড যুদ্ধের একটি প্রধান পর্যায়।
- ১৮৬১ – ইতালি রাজ্য প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়।
- ১৮৬২ – ফিনল্যান্ডের শহর হেলসিঙ্কি ও হামেনলিনার মধ্যে প্রথম রেলপথ প্যারাটা আনুষ্ঠানিকভাবে চালু হয়।
- ১৮৯১ – জিব্রাল্টার উপসাগরে এসএস ইউটোপিয়া এইচএমএস অ্যানসনের সাথে সংঘর্ষে ডুবে যায়, এতে ৮৮০ জন যাত্রীর মধ্যে ৫৬২ জন নিহত হন।
- ১৯২১ – দ্বিতীয় পোলিশ প্রজাতন্ত্র মার্চ সংবিধান গ্রহণ করে।
- ১৯৪২ – হলোকস্টে লভভ ঘেটোর প্রথম ইহুদিদের অধুনা পূর্ব পোল্যান্ডের বেলজেক মৃত্যু শিবিরে গ্যাস প্রয়োগে হত্যা করা হয়।
- ১৯৪৪ – মার্কিন বিমান বাহিনী ভিয়েনায় বোমাবর্ষণ করে।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির রেমাগেনে লুডেনডর্ফ সেতু দখলের দশ দিন পর ধসে পড়ে।
- ১৯৪৮ – ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড এবং লুক্সেমবার্গের প্রতিনিধিরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।
- ১৯৫০ – ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির গবেষকরা ৯৮তম মৌল ক্যালিফোর্নিয়াম তৈরির ঘোষণা দেন।
- ১৯৫৫ – ভারতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন আইএসআই মার্ক চালু করে।
- ১৯৫৭ – ফিলিপাইনের সেবুতে বিমান দুর্ঘটনায় ফিলিপাইনের রাষ্ট্রপতি রামোন ম্যাগসাইসাই সহ ২৫ জন নিহত হন।
- ১৯৫৮ – মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম সৌরশক্তিচালিত কৃত্রিম উপগ্রহ ভ্যানগার্ড ১ উৎক্ষেপণ করে, যা দীর্ঘমেয়াদী কক্ষপথ অর্জনকারী প্রথম উপগ্রহ।
- ১৯৬০ – মার্কিন রাষ্ট্রপতি ডোয়াইট ডি. আইজেনহাওয়ার কিউবা-বিরোধী গোপন অভিযান কর্মসূচি সংক্রান্ত জাতীয় নিরাপত্তা পরিষদ নির্দেশে স্বাক্ষর করেন, যা পরবর্তীতে শূকর উপসাগর আক্রমণের দিকে পরিচালিত করে।
- ১৯৬০ – নর্থওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্স ফ্লাইট ৭১০ ইন্ডিয়ানার টোবিন টাউনশিপে বিধ্বস্ত হয়, এতে ৬৩ জন নিহত হন।
- ১৯৬৩ – বালিতে আগুং পর্বতের অগ্ন্যুৎপাতে ১,১০০ জনের বেশি মানুষ নিহত হন।
- ১৯৬৬ – স্পেনের উপকূলে ভূমধ্যসাগরে ডিএসভি অ্যালভিন ডুবোজাহাজ একটি নিখোঁজ মার্কিন হাইড্রোজেন বোমা খুঁজে পায়।
- ১৯৬৮ – মার্কিন সেনাবাহিনীর কেমিক্যাল কর্পস কর্তৃক উটাহর স্কাল ভ্যালিতে নার্ভ গ্যাস পরীক্ষার ফলে ৬,০০০-এর বেশি ভেড়া মৃত অবস্থায় পাওয়া যায়।
- ১৯৬৯ – গোল্ডা মেয়ার ইসরায়েলের প্রথম নারী প্রধানমন্ত্রী হন।
- ১৯৭০ – সাঁইবাড়ি হত্যাকাণ্ড, পশ্চিমবঙ্গের বর্ধমানে সংঘটিত রাজনৈতিক হত্যাকাণ্ড।
- ১৯৭৩ – ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সম্পৃক্ততার সমাপ্তির প্রতীক হয়ে ওঠা পুলিৎজার পুরস্কার বিজয়ী আলোকচিত্র বার্স্ট অব জয় তোলা হয়, যেখানে একজন সাবেক যুদ্ধবন্দী তার পরিবারের সাথে পুনর্মিলিত হন।
- ১৯৭৯ – প্রকৌশল কাজের সময় পেনম্যানশিয়েল টানেল ধসে পড়ে, এতে দুইজন শ্রমিক নিহত হন।
- ১৯৭৯ – ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এরোফ্লট ফ্লাইট ১৬৯১ বিধ্বস্ত হয়, এতে ৫৮ জন নিহত হন।
- ১৯৮৫ – ধারাবাহিক খুনি "নাইট স্টকার" নামে পরিচিত রিচার্ড রামিরেজ লস অ্যাঞ্জেলেসে তার হত্যাকাণ্ডের ধারায় প্রথম দুটি হত্যা সংঘটিত করেন।
- ১৯৮৮ – কলম্বিয়ার বোয়িং ৭২৭ অ্যাভিয়াঙ্কা ফ্লাইট ৪১০ ভেনেজুয়েলা সীমান্তের কাছে পাহাড়ে বিধ্বস্ত হয়, এতে ১৪৩ জন নিহত হন।
- ১৯৮৮ – ইরিত্রিয়ার স্বাধীনতা যুদ্ধে ইরিত্রিয়ান পিপলস লিবারেশন ফ্রন্ট আফাবেতের যুদ্ধের সূচনায় ইরিত্রিয়ায় ইথিওপিয়ার নাডিউ কমান্ড আক্রমণ করে।
- ১৯৯২ – দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ অবসানের জন্য শ্বেতাঙ্গ ভোটাররা সংস্কারের পক্ষে গণভোট দেয়।
- ১৯৯২ – বুয়েনোস আইরেসে ইসরায়েলি দূতাবাসে গাড়ি বোমা হামলায় ২৯ জন নিহত এবং ২৪২ জন আহত হন।
- ১৯৯৪ – এল সালভাদরে গৃহযুদ্ধের খবর সংগ্রহকালে ৪ জন ডাচ সাংবাদিক নিহত হন।
- ১৯৯৪ – মিশরে ৯ জন ইসলামপন্থীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
- ১৯৯৬ – পাকিস্তানের লাহোরে ষষ্ঠ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে পরাজিত করে।
- ২০০০ – উগান্ডায় গির্জায় অগ্নিকাণ্ডে ৫৩০ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয় এবং পরবর্তীতে আরও ৩৯৪টি মৃতদেহ উদ্ধার হয়।
- ২০০১ – চীনে বোমা বিস্ফোরণে ৪টি হোটেল বিধ্বস্ত হয়; এতে ১০৮ জন নিহত হয়।
- ২০০৩ – হাউস অব কমন্সের নেতা ও লর্ড প্রেসিডেন্ট অব দ্য কাউন্সিল রবিন কুক ইরাক আক্রমণের পরিকল্পনার সাথে দ্বিমত পোষণ করে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
- ২০০৪ – কসোভোতে সার্ব ও আলবেনীয়দের জাতিগত দাঙ্গায় ২২ জন নিহত এবং ৫০০ জন আহত হয়।
- ২০০৭ – ত্রিনিদাদ এবং টোবাগোর কুইন্স পার্ক ওভালে বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ ভারতকে পরাজিত করে।
- ২০১৬ – রোজাভা সংঘাতে রমেলানে এক সম্মেলনে গণতান্ত্রিক সমাজের জন্য আন্দোলন উত্তর সিরিয়ার গণতান্ত্রিক ফেডারেশন প্রতিষ্ঠার ঘোষণা দেয়।
জন্ম
[সম্পাদনা]- ৭৬৩ - হারুনুর রশিদ, আব্বাসিদ খলিফা।
- ১০৭৮ - আব্দুল কাদের জিলানী, ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ত্ব ও ধর্মপ্রচারক।
- ১৪৭৩ - চতুর্থ জেমস, স্কটল্যান্ডের রাজা।
- ১৮৩৪ - গোটলিব ডেইমলার, জার্মান মোটর গাড়ির পুরোধা।
- ১৮৫৬ - মিখাইল ভ্রুবেল, রাশিয়ান চিত্রশিল্পী।
- ১৮৭৩ - মার্গারেট বন্ডফিল্ড, ইংল্যান্ডের প্রথম মহিলা কেবিনেট মন্ত্রী।
- ১৮৮১ - ওয়াল্টার রুডোলফ হেস, নোবেল পুরস্কার বিজয়ী সুইস শারীরবিজ্ঞানী।
- ১৯১২ - মনোহর আইচ, ভারতীয় বাঙালি বডি বিল্ডার। (মৃ.২০১৬)
- ১৯২০ -শেখ মুজিবুর রহমান, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি।(মৃ.১৯৭৫)
- ১৯৩৮ - রুডলফ নুরেয়েভ, রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার।
- ১৯৪২ - সঙ্গীতশিল্পী পূরবী দত্ত,ভারতীয় বাঙালি নজরুলগীতি বিশেষজ্ঞা। (মৃ.২০১৩)
- ১৯৪৫ - এলিস রেজিনা, ব্রাজিলিয়ান গায়িকা।
- ১৯৫৫ - গ্যারি অ্যালান সিনিস, আমেরিকান অভিনেতা, পরিচালক ও খাদ প্লেয়ার।
- ১৯৬২ - কল্পনা চাওলা, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রকৌশলী ও মহাকাশচারী।(মৃ.২০০৩)
- ১৯৭৫ - পুনীত রাজকুমার, ভারতীয় অভিনেতা, গায়ক ও প্রযোজক
- ১৯৭৬ - আলভারো রেকোবা, সাবেক উরুগুয়ের ফুটবল।
- ১৯৮২ - স্টিভেন পিএনার, দক্ষিণ আফ্রিকান ফুটবলার।
- ১৯৮৩ - রাউল মেইরেলেস, পর্তুগিজ ফুটবলার।
- ১৯৮৬ - এডিন জেকো, বসনীয় ফুটবলার।
- ১৯৮৯ - শিনজি কাগওয়া, জাপানি ফুটবলার।
- ১৯৯০ - সাইনা নেহওয়াল, ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়
মৃত্যু
[সম্পাদনা]- ০১৮০ - মার্কাস অরেলিয়াসের, রোমান সম্রাট।
- ১০৪০ - হ্যারল্ড হারেফোট, ইংরেজি রাজা।
- ১২৭২ - সম্রাট গো-সাগা জাপানের ৮৮ তম সম্রাট।
- ১৭৮২ - দানিয়েল বার্নুয়ি, ডাচ সুইস গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
- ১৮৪৬ - ফ্রিডরিশ ভিলহেল্ম বেসেল, জার্মান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ।
- ১৯৩৭ - অস্টিন চেম্বারলেইন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ।
- ১৯৫৬ - আইরিন জোলিও-কুরি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।
- ১৯৫৭ - রামোন ম্যাগসেসে, ফিলিপিনো জেনারেল, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।
- ১৯৮৩ - হ্যাল্ডান কেফার হার্টলাইন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শারীরবিজ্ঞানী।
- ১৯৯৩ - হেলেন হায়েজ, আমেরিকার অভিনেত্রী।
- ১৯৯৬ -
- অনিল চট্টোপাধ্যায়, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।(জ.১৯২৯)
- রেনে ক্লিমেন্ট, ফরাসি পরিচালক ও চিত্রনাট্যকার।
- ২০০৭ - জন বাকাস, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
- ২০১৫ - বব এপলইয়ার্ড, ইংরেজ ক্রিকেটার।
- ২০১৯ - চিন্ময় রায়, কৌতুক চলচ্চিত্র অভিনেতা।(জ.১৯৪০)
- ২০২৫ - হরিমাধব মুখোপাধ্যায়, বাংলা থিয়েটারের নট, নাট্যকার, নাট্যনির্দেশক ও সংগঠক। (জ.১৯৪১)
দিবস, ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]https://www.haaretz.com/jewish/.premium-1190-york-kills-its-jews-1.5334273
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
উইকিমিডিয়া কমন্সে ১৭ মার্চ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |