২ জানুয়ারি
অবয়ব
| << | জানুয়ারি | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
| ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
| ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
| ২০২৬ | ||||||
২ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের দ্বিতীয় দিন। বছর শেষ হতে আরো ৩৬৩ (অধিবর্ষে ৩৬৪) দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৬৯ – জার্মানিয়া সুপেরিয়রে অবস্থানরত রোমান লিজিয়নগুলো গালবার প্রতি আনুগত্যের শপথ নিতে অস্বীকার করে এবং বিদ্রোহ করে ভিটেলিয়াসকে সম্রাট ঘোষণা করে।
- ৩৬৬ – আলেমান্নি জনগোষ্ঠী জমাটবাঁধা রাইন নদী পার হয়ে বিপুল সংখ্যায় রোমান সাম্রাজ্য আক্রমণ করে।
- ৫৩৩ – মার্কিউরিয়াস দ্বিতীয় জন নামে পোপ নির্বাচিত হন, নতুন নাম গ্রহণকারী প্রথম পোপ হিসেবে।
- ১৪০৯ – জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- ১৪৪৪ – খ্রিস্টান বাহিনী কুনোভিৎসার যুদ্ধে তুর্কি বাহিনীকে পরাজিত করে।
- ১৪৯২ – গ্রানাডার মুসলিমদের পতন। রানী ইসাবেলা ও রাজা ফার্ডিন্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ।
- ১৬৮০ – ত্রুনাজায়া বিদ্রোহ: মাতারামের দ্বিতীয় আমাংকুরাত ও তার দেহরক্ষীরা বিদ্রোহী নেতা ত্রুনাজায়াকে হত্যা করেন।
- ১৭৫৭ – ব্রিটিশদের কলকাতা দখল।
- ১৭৭৬ – অস্ট্রিয়ার সম্রাজ্ঞী মারিয়া থেরেসা হ্যাবসবার্গ শাসিত অস্ট্রিয়া ও বোহেমিয়া অঞ্চলে নির্যাতন বিলুপ্ত করে কনস্টিটুটিও ক্রিমিনালিস থেরেসিয়ানা সংশোধন করেন।
- ১৭৭৭ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটনের নেতৃত্ব আমেরিকান বাহিনী নিউ জার্সিতে ব্রিটিশ বাহিনীর হামলার মুখে পড়ে।
- ১৭৮৮ – জর্জিয়া আমেরিকার চতুর্থ রাজ্য হিসাবে যুক্ত।
- ১৭৯১ – উত্তর আমেরিকার ওহাইও কান্ট্রিতে লেনাপে ও ওয়াইয়ানডট যোদ্ধারা বিগ বটম গণহত্যা সংঘটিত করে।
- ১৮১৮ – ব্রিটিশ ইনস্টিটিউশন অব সিভিল ইঞ্জিনিয়ার্স ছয়জন প্রকৌশলীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়; পরবর্তীতে থমাস টেলফোর্ড এর প্রথম সভাপতি হন।
- ১৮৩৯ – লুই ডাগুয়েরে প্রথম চাঁদের আলোকচিত্র তোলেন।
- ১৮৪৩ – অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজকের দিনে আমরা যে ডাকব্যবস্থার সাথে পরিচিত তার সূচনা হয় এবং প্রথম ডাকবাক্স স্থাপন করা হয়।
- ১৮৫২ – লুই নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন। এর আগে তিনি সেকেন্ড রিপাবলিককে উৎখাত করেন।
- ১৮৫৬ – ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।
- ১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধ: তিনদিনব্যাপী স্টোনস রিভারের যুদ্ধ ইউনিয়ন বাহিনীর জয়ের মধ্য দিয়ে শেষ হয়।
- ১৮৬৫ – উরুগুয়ে যুদ্ধ: ব্রাজিলীয় ও কলোরাডো পার্টির বাহিনী পাইসান্দু দখল করার মধ্য দিয়ে পাইসান্দু অবরোধ শেষ হয়।
- ১৮৯০ – সৈয়দ আমির আলী কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি নিযুক্ত হন।
- ১৯০০ – মার্কিন কূটনীতিক জন হে চীনের সাথে বাণিজ্য প্রসারে মুক্তদ্বার নীতি ঘোষণা করেন।
- ১৯০০ – শিকাগো স্যানিটারি অ্যান্ড শিপ ক্যানাল উন্মুক্ত করা হয়।
- ১৯০৫ – রাশিয়া-জাপান যুদ্ধ: পোর্ট আর্থারে রাশিয়ান গ্যারিসনের জাপানের কাছে আত্ম সমর্পন।
- ১৯১২ – কলকাতা উন্নয়ন ট্রাস্ট গঠিত হয়।
- ১৯২০ – মার্কিন বিচার বিভাগের নির্দেশে দ্বিতীয় পামার রেইড পরিচালিত হয়, যাতে সন্দেহভাজন ৬,০০০ কমিউনিস্ট ও নৈরাজ্যবাদীকে বিচার ছাড়াই আটক করা হয়।
- ১৯২১ – চেক লেখক কারেল চাপেক রচিত বিজ্ঞান কল্পকাহিনী নাটক আর.ইউ.আর. এর বিশ্ব প্রিমিয়ার রাদেৎস ক্রালোভের একটি থিয়েটারে অনুষ্ঠিত হয়।
- ১৯৩২ – ইয়াং ব্রাদার্স গণহত্যায় বন্দুকযুদ্ধে ছয়জন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা নিহত হন, যা বিংশ শতাব্দীতে মার্কিন পুলিশের একক সবচেয়ে বড় হত্যাকাণ্ড।
- ১৯৩৯ – বোম্বাইয়ের (মুম্বাই) সাধারণ ধর্মঘটে দুই লক্ষ শ্রমিক অংশ নেয়।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ব্রিটেনে জার্মানির বিমান হামলা।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: কার্ডিফ ব্লিৎসে ওয়েলসের কার্ডিফ শহরের ক্যাথিড্রালের মারাত্মক ক্ষতি সাধিত হয়।
- ১৯৪২ – আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন(এফবিআই) জার্মান গুপ্তচরের ৩৩ জনের একটা দলকে দলনেতা ফ্রিটজ জুবার্ট ডোকোনস সহ গ্রেফতার করে। এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি গুপ্তচর গ্রেফতারের ঘটনা।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপান বাহিনী ফিলিপাইনের ম্যানিলা দখল করে।
- ১৯৪৫ – জার্মানির নুরেমবার্গে মিত্র বাহিনীর বোমা হামলা।
- ১৯৪৬ – ব্রিটিশ সরকার দেশ বিভাগ নিয়ে আলোচনা করতে নেহরু, বালদেভ সিং, জিন্নাহ ও লিয়াকত আলী খানকে আমন্ত্রণ জানায়।
- ১৯৪৯ – লুইস মুনোজ মারিন পুয়ের্তো রিকোর প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত গভর্নর হিসেবে শপথ গ্রহণ করেন।
- ১৯৫০ – কলকাতায় চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট-এর উদ্বোধন হয়।
- ১৯৫৪ – ভারতের অসামরিক সম্মাননা- ভারতরত্ন পদ্মবিভূষণ, পদ্মভূষণ,পদ্মশ্রী মর্যাদাক্রম অনুসারে আজকের দিনে প্রবর্তিত হয়।
- ১৯৫৫ – পানামার প্রেসিডেন্ট জোসে এ্যান্টিনিও রেমন কেন্টারা আততায়ীর হাতে নিহত।
- ১৯৫৫ – প্রেসিডেন্ট হত্যার পর তার উপরাষ্ট্রপতি হোসে রামোন গুইজাদো পানামার ক্ষমতা গ্রহণ করেন, কিন্তু হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় দ্রুত অপসারিত হন।
- ১৯৫৯ – সোভিয়েত ইউনিয়ন লুনা ১ উৎক্ষেপণ করে, যা চাঁদের কক্ষপথের কাছাকাছি পৌঁছানো ও সূর্যের কক্ষপথে প্রদক্ষিণকারী প্রথম মহাকাশযান।
- ১৯৬৩ – ভিয়েতনাম যুদ্ধ: ভিয়েত কং আপ বাকের যুদ্ধে তাদের প্রথম বড় বিজয় অর্জন করে।
- ১৯৬৫ – পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খান জয়ী।
- ১৯৬৭ – রোনাল্ড রেগান, সাবেক চলচ্চিত্র অভিনেতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসাবে শপথ নেন।
- ১৯৭১ – স্কটল্যান্ডের গ্লাসগোতে ফুটবল খেলায় ভিড়ের চাপে পদদলিত হয়ে ৬৬ জনের মৃত্যু।
- ১৯৭৫ – ভারতের বিহারের সমস্তিপুরে একটি নতুন রেলপথ উদ্বোধনের সময় বোমা হামলায় রেলমন্ত্রী ললিত নারায়ণ মিশ্র মারাত্মক আহত হন।
- ১৯৭৬ – ১৯৭৬ সালের জানুয়ারির ঝড় শুরু হয়, যা দক্ষিণ উত্তর সাগর উপকূলে বন্যা সৃষ্টি করে এবং আয়ারল্যান্ড থেকে যুগোস্লাভিয়া পর্যন্ত অন্তত ৮২ জনের মৃত্যু ও ১৩০ কোটি মার্কিন ডলারের ক্ষতি করে।
- ১৯৭৮ – পাকিস্তানের রাষ্ট্রপতি জিয়াউল হকের নির্দেশে আধাসামরিক বাহিনী মুলতানে শান্তিপূর্ণ বিক্ষোভরত শ্রমিকদের ওপর গুলি চালায়।
- ১৯৮০ – আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের কঠোর প্রতিক্রিয়া দেখানোর জন্য যুক্তরাষ্ট্র সল্ট-দুই পরমাণু অন্ত্র চুক্তির অনুমোদন স্থগিত করে দেয়।
- ১৯৮০ – ইরানে রাজধানী তেহরানে প্রথম বিশ্বের স্বাধীনতাকামী আন্দোলনগুলোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।
- ১৯৮১ – ব্রিটিশ পুলিশের অন্যতম বৃহৎ তদন্তের সমাপ্তি ঘটে যখন ধারাবাহিক খুনি "ইয়র্কশায়ার রিপার" খ্যাত পিটার সাটক্লিফ শেফিল্ডে গ্রেপ্তার হন।
- ১৯৮৮ – বেনজির ভুট্টো প্রথম কোনো মুসলিম অধ্যুষিত দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
- ১৯৮৮ – তুরস্কের সেফেরিহিসারের কাছে কন্ডোর ফ্লুগডিন্স্ট ফ্লাইট ৩৭৮২ বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হন।
- ১৯৮৯ – ইরানের ইসলামী বিপ্লবের নেতা হজরত ইমাম খোমেনী (রহ) অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের কাছে পত্র প্রেরণ করেছিলেন।
- ১৯৯১ – ভারতের উত্তর প্রদেশে তান্ত্রিক সাধনার জন্য ৮ বছরের বালিকাকে বলিদান।
- ১৯৯১ – শ্যারন প্র্যাট ডিক্সন যুক্তরাষ্ট্রের কোনো বড় শহরের প্রথম আফ্রিকান-আমেরিকান নারী মেয়র ও ওয়াশিংটন ডি.সি.র প্রথম নারী মেয়র হন।
- ১৯৯৩ – শ্রীলঙ্কার গৃহযুদ্ধ: শ্রীলঙ্কা নৌবাহিনী জাফনা উপহ্রদে ৩৫ থেকে ১০০ জন বেসামরিক নাগরিককে হত্যা করে।
- ১৯৯৪ – মেক্সিকোর চিয়াপাস এলাকায় জাপাতিস্তা সান ক্রিস্তোবাল ডি. লাস কাসাস দখল করে। এতে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত ৫৭।
- ২০০৪ – স্টারডাস্ট ধূমকেতু ৮১পি/ওয়াইল্ড এর পাশ দিয়ে সফলভাবে উড়ে গিয়ে নমুনা সংগ্রহ করে, যা পরে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়।
- ২০২২ – জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাজাখস্তানে ব্যাপক বিক্ষোভ ও দাঙ্গা শুরু হয়, যাতে ১১ জানুয়ারির মধ্যে ২৩৮ জন নিহত ও হাজারো আহত হন।
- ২০২৪ – জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে দুটি বিমানের রানওয়ে সংঘর্ষে ৫ জন নিহত ও ১৮ জন আহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৮২২ - রুডলফ ক্লাউজিউস, জার্মান পদার্থবিজ্ঞানী। (মৃ.২৪/৮/ ১৮৮৮)
- ১৮৯২ - নীলরতন ধর,প্রখ্যাত বাঙালি ভৌত-রসায়ন বিজ্ঞানী। (মৃ.০৫/১২/১৯৮৬)
- ১৮৯৬ - শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র জন্মগ্রহণ করেন।(মৃ.১২/০২/১৯৭৮)
- ১৮৯৮ - সুকুমার সেন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার।(মৃ. ১৩/৫/১৯৬৩)
- ১৯১৭ - আহসান হাবীব, বাংলাদেশি কবি ও শিশু সাহিত্যিক।(মৃ. ১০/৭/১৯৮৫)
- ১৯১৭ - শওকত ওসমান, বাংলাদেশি ঔপন্যাসিক ও ছোটগল্পকার। (মৃ.১৪/০৫/১৯৯৮)
- ১৯২০ - আইজাক আসিমভ, মার্কিন বিজ্ঞান কল্পকাহিনী লেখক।(মৃ.৬/৪/১৯৯২)
- ১৯২২ - রাজনীতিবিদ মোহাম্মদ তোয়াহা জন্মগ্রহণ করেন।(মৃ.২৯/১১/১৯৮৭)
- ১৯২৫ - ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী বিমলেন্দু মুখোপাধ্যায়।(মৃ.২০১০)
- ১৯৪৪ - সমিত ভঞ্জ,বাংলা চলচ্চিত্র অভিনেতা (মৃ.২৪/০৭/২০০৩)
- ১৯৪৭ - আযহার আলী আনোয়ার শাহ - বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ
- ১৯৪৮ - জুডিথ মিলার, মার্কিন সাংবাদিক।
- ১৯৪৮ - জয়েস ওয়াডলার, মার্কিন স্মৃতিকথা লেখক।
- ১৯৪৮ - ডেবোরা ওয়াটলিং, ব্রিটিশ অভিনেত্রী।
- ১৯৫৩ - শাহনাজ রহমতুল্লাহ, বাংলাদেশি সঙ্গীতশিল্পী। (মৃ. ২০১৯)
- ১৯৬০ - রমন লাম্বা, ভারতীয় ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৬৫ - পীযূষ গঙ্গোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্য অভিনেতা। (মৃ.২০১৫)
- ১৯৮১ - ম্যাক্সি রোদ্রিগেস, আর্জেন্টাইন ফুটবলার।
মৃত্যু
[সম্পাদনা]- ১৯৭২ - বিশ্ব বিখ্যাত ভারতীয় কুস্তিগির গোবর গোহ নামে সুপরিচিত যতীন্দ্র চরণ গুহ প্রয়াত হন। (জ.১৩/০৩/১৮৯২)
- ১৯৭৫ - সিরাজ সিকদার, বাংলাদেশি সমাজবাদী নেতা।
- ১৯৭৬ - শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক। (জ.১৮/০৩/১৯০১)
- ১৯৭৭ - প্রমথ ভৌমিক, বাঙালি সমাজবাদী সাংবাদিক। (জ.০৫/১২/১৯০১)
- ১৯৮১ - হোসেন আলী, বাংলাদেশি কূটনীতিক।
- ১৯৮৭ - হরেকৃষ্ণ মহতাব ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী।
- ১৯৮৯ - সফদার হাশমি, ভারতীয় নাট্যশিল্পী, নাট্যকার ও পরিচালক। (জ. ১৯৫৪)
- ১৯৯৩ - স্বাধীনতা সংগ্রামী,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী বিজয়কুমার ভট্টাচার্য (জ.১৭/০১/১৯৯৩)
- ১৯৯৯ - অতুল সুর, বিশিষ্ট ইতিহাসবিদ,নৃতাত্ত্বিক, অর্থনীতিবিদ,লেখক ও কলকাতা বিশেষজ্ঞ।(জ.১৯০৪)
- ২০২০ - ফজিলাতুন্নেসা বাপ্পী, বাংলাদেশি আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। (জ. ১৯৭০)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আজ জাতীয় সমাজসেবা দিবস"। www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |