বিষয়বস্তুতে চলুন

৩ জানুয়ারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

৩ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের তৃতীয় দিন। বছর শেষ হতে আরো ৩৬২ (অধিবর্ষে ৩৬৩) দিন বাকি রয়েছে। এই তারিখের মধ্যেই অনুসূর তথা পৃথিবী তার কক্ষপথে সূর্যের নিকটতম অবস্থান গ্রহণ করে।

ঘটনাবলি

[সম্পাদনা]
  • ৬৯ – রাইন নদীতে অবস্থানরত রোমান সৈন্যরা গালবার প্রতি আনুগত্য প্রত্যাখ্যান করে এবং তাদের সেনাপতি আউলুস ভিটেলিয়াসকে সম্রাট ঘোষণা করে।
  • ২৫০ – সম্রাট দেসিয়ুস ইহুদি ব্যতীত রোমান সাম্রাজ্যের সকলকে রোমান দেবতাদের উদ্দেশে বলিদান করার নির্দেশ দেন।
  • ১৪৩১ – জোয়ান অব আর্ককে বিশপের কাছে হস্তান্তর করা হয়।
  • ১৪৯২ – রানি ইসাবেলা ও ফার্ডিনান্ডের বাহিনীর নিকট যুবরাজ আবু আবদিলের বিশ্বাসঘাতকতায় মুসলিম স্পেনের রাজধানী গ্রানাডার পতন। স্পেনের শেষ উমাইয়া রাজা আবুল হাসানের রাজ্য ত্যাগ করে।
  • ১৪৯৬ – লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।
  • ১৫২১ – পোপ দশম লিও এক ডিক্রিবলে বিখ্যাত খৃষ্ট ধর্মবিদ মার্টিন লুথারকে ক্যাথলিক চার্চ থেকে বহিস্কার করেন।
  • ১৬৫৩ – কুনান ক্রস শপথের মাধ্যমে ভারতের প্রাচ্য গির্জা পর্তুগিজ ঔপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে।
  • ১৭৪৯ – বেনিং ওয়েন্টওয়ার্থ প্রথম নিউ হ্যাম্পশায়ার গ্র্যান্ট জারি করেন, যা পরবর্তীতে ভারমন্ট প্রতিষ্ঠার পথ তৈরি করে।
  • ১৭৪৯ – ডেনমার্কের সবচেয়ে পুরনো চালু সংবাদপত্র ‘বার্লিংস্কে’র প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
  • ১৭৫৭ – ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আগের বিশেষ অধিকার ফেরত দেন নবাব সিরাজ উদ দৌলা।
  • ১৭৭৭ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটন প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিসকে পরাজিত করেন।
  • ১৭৮০ – ডেনমার্কের জাতীয় সংগীত ‘কং ক্রিশ্চিয়ান’ প্রথম গাওয়া হয়।
  • ১৭৮২ – সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।
  • ১৭৯৫ – পোলান্ডের তৃতীয় বিভাজনে রাশিয়া-অষ্ট্রিয়ার মধ্যে গোপন চুক্তি স্বাক্ষর।
  • ১৮১৫ – অস্ট্রিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স প্রুশিয়া ও রাশিয়ার বিরুদ্ধে একটি গোপন প্রতিরক্ষা চুক্তি গঠন করে।
  • ১৮৩৩ – ব্রিটেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর তাদের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করে।
  • ১৮৪৮ – জোসেফ জেনকিন্স রবার্টস লাইবেরিয়ার প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
  • ১৮৬১ – আমেরিকার গৃহযুদ্ধ: ডেলওয়্যার যুক্তরাষ্ট্র থেকে বিভক্ত হতে অনিচ্ছা জানায়।
  • ১৮৬৮ – মেইজি পুনরুদ্ধার: জাপানে তোকুগাওয়া শোগুনতন্ত্র বিলুপ্ত করা হয়।
  • ১৮৭০ – ব্রুকলিন সেতুর কাজ শুরু হয়।
  • ১৮৭১ – ফ্রাঙ্কো-প্রুশীয় যুদ্ধের বাপোমের যুদ্ধে জেনারেল লুই ফাইডের্ব বাহিনী প্রুশীয় সেনাদের পশ্চাদপসরণে বাধ্য করে।
  • ১৮৮০ – বোম্বাইয়ে ‘ইলেস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশিত হয়।
  • ১৮৮৫ – চীন-ফরাসি যুদ্ধ: নুই বপের যুদ্ধ শুরু হয়।
  • ১৯১১ – একটি শক্তিশালী ভূমিকম্পে রুশ তুর্কিস্তানের আলমাটি শহর ধ্বংস হয়ে যায়।
  • ১৯১১ – লন্ডনের ইস্ট এন্ডে এক বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়, যা তৎকালীন স্বরাষ্ট্রসচিব উইনস্টন চার্চিলকে ঘিরে রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়।
  • ১৯১৩ – আটলান্টিক উপকূলীয় ঝড়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিম্ন বায়ুমণ্ডলীয় চাপ রেকর্ড করা হয়।
  • ১৯১৩ – প্রথম বলকান যুদ্ধ: গ্রিস এজিয়ান দ্বীপ খিওস দখল সম্পন্ন করে।
  • ১৯১৯ – প্যারিস শান্তি সম্মেলন: ইরাকের আমির ফয়সাল ইহুদি নেতা ক্লেম ওয়াইজম্যানের সাথে প্যালিস্টাইনে ইহুদি বসতি নির্মাণের চুক্তি করে।
  • ১৯২০ – মেক্সিকোর পুয়েবলা ও ভেরাক্রুজ রাজ্যে ভূমিকম্পে ৬৪০ জনের বেশি মানুষ নিহত হয়।
  • ১৯২৪ – ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং তার সহকর্মীরা লুক্সরের কাছে তুতাংখামেনের পাথরে নির্মিত শবাধার আবিষ্কার করেন।
  • ১৯৩৩ – মিনি ডি ক্রেগ যুক্তরাষ্ট্রে প্রথম নারী হিসেবে কোনো রাজ্যের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হন।
  • ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন উড্ডয়ন বীর গ্রেগ "প্যাপি" বয়িংটন জাপানি যুদ্ধবিমানের গুলিতে ভূপাতিত হন।
  • ১৯৪৬ – জকি জর্জ উলফ ঘোড়দৌড়ের সময় মারাত্মকভাবে আহত হন, পরদিন তার মৃত্যু হয়।
  • ১৯৪৭ – মার্কিন কংগ্রেস প্রথম টেলিভিশনে প্রচার করা হয়।
  • ১৯৪৯ – ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৫২ – ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৫৩ – ফ্রান্সেস পি. বোল্টন ও তার ছেলে অলিভার একসাথে মার্কিন কংগ্রেসে দায়িত্ব পালনকারী প্রথম মা-ছেলে হন।
  • ১৯৫৬ – আগুনে আইফেল টাওয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত।
  • ১৯৫৭ – হ্যামিলটন ওয়াচ কোম্পানি প্রথম বৈদ্যুতিক ঘড়ি চালু করে।
  • ১৯৫৮ – ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয়।
  • ১৯৫৮ – স্যার এডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।
  • ১৯৫৯ – ৪৯তম রাজ্য হিসাবে আলাস্কা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
  • ১৯৬১ – যুক্তরাষ্ট্র কিউবার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
  • ১৯৬১ – আইডাহোর কাছে এসএল-১ পারমাণবিক চুল্লি বাষ্প বিস্ফোরণে ধ্বংস হয়, যা যুক্তরাষ্ট্রে তাৎক্ষণিক প্রাণহানি ঘটানো একমাত্র চুল্লি দুর্ঘটনা।
  • ১৯৬১ – পর্তুগিজ অ্যাঙ্গোলায় কৃষি শ্রমিকদের বিক্ষোভ বিদ্রোহে রূপ নেয়, যা অ্যাঙ্গোলার স্বাধীনতা যুদ্ধ শুরু করে।
  • ১৯৬১ – ফিনল্যান্ডে এরো ফ্লাইট ৩১১ বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হয়।
  • ১৯৬২ – ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ পশ্চিম নিউগিনিকে স্বাধীন প্রদেশ ঘোষণা দেন।
  • ১৯৬২ – পোপ জন XXIII ফিদেল কাস্ত্রোকে ক্যাথলিক চার্চ থেকে বহিষ্কার করেন।
  • ১৯৬৬ – কোসিগিনের প্রচেষ্টায় তাসখন্দে পাক-ভারত শীর্ষ বৈঠক শুরু।
  • ১৯৬৮ – শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে তৎকালীন পাকিস্তান সরকারের আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
  • ১৯৭৬ – গ্রিসে স্বৈরাচারী শাসক জর্জ পাপান্ডু পোলাস ও তার কয়েকজন সহচর কারাদণ্ডে দণ্ডিত হন।
  • ১৯৭৬ – জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি কার্যকর হয়।
  • ১৯৭৭ – অ্যাপল কম্পিউটার নিগমিত হয়।
  • ১৯৮২ – খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন।
  • ১৯৮৭ – আইভরি কোস্টে ভারিগ ফ্লাইট ৭৯৭ বিধ্বস্ত হয়ে ৫০ জন নিহত হয়।
  • ১৯৯০ – মার্কিন সৈন্যদের কাছে পানামার প্রেসিডেন্ট জেনারেল নরিয়েগা আত্মসমর্পণ করে।
  • ১৯৯২ – নিউ ইয়র্কের স্যারানাক লেকে কমিউটএয়ার ফ্লাইট ৪৮২১ বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়।
  • ১৯৯৩ – মার্কিন বুশ ও রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলৎসিনের মধ্যে দুই-তৃতীয়াংশ পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষর হয়।
  • ১৯৯৪ – সাইবেরিয়ায় রাশিয়ার যাত্রীবাহি বিমান বিধ্বস্ত হয়ে ১২০ জনের প্রাণহানি ঘটে।
  • ১৯৯৮ – কেনিয়ায় ড্যানিয়েল আরোপ পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
  • ১৯৯৯ – পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অল্পের জন্যে প্রাণরক্ষা হয়।
  • ১৯৯৯ – মার্কিন মহাকাশযান ‘মার্স পোলারল্যান্ডার’ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ।
  • ২০০২ – ইসরায়েলি বাহিনী লোহিত সাগরে ফিলিস্তিনি জাহাজ ‘কারিন এ’ আটক করে, যাতে ৫০ টন অস্ত্র পাওয়া যায়।
  • ২০০৪ – লোহিত সাগরে ফ্ল্যাশ এয়ারলাইন্স ফ্লাইট ৬০৪ বিধ্বস্ত হয়ে ১৪৮ জন নিহত হয়, যা মিশরের ইতিহাসে অন্যতম মারাত্মক বিমান দুর্ঘটনা।
  • ২০০৯ – বিকেন্দ্রীভূত লেনদেন ব্যবস্থা বিটকয়েনের ব্লকচেইনের প্রথম ব্লক, ‘জেনেসিস ব্লক’, এর স্রষ্টা সাতোশি নাকামোতো কর্তৃক তৈরি হয়।
  • ২০১৫ – নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিরা বাগা শহর সম্পূর্ণ ধ্বংস করে দেয়, যাতে প্রায় ২,০০০ মানুষ নিহত হয়।
  • ২০১৬ – নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিক্রিয়ায় ইরান সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
  • ২০১৮ – নেদারল্যান্ডসে ঝড়ের কারণে ইতিহাসে প্রথমবারের মতো একসাথে পাঁচটি বড় ঝড় প্রতিরোধ গেট বন্ধ করা হয়।
  • ২০১৯ – চ্যাং'এ ৪ চাঁদের দূরবর্তী পৃষ্ঠে প্রথমবারের মতো নিরাপদে অবতরণ করে, ইউতু-২ রোভার স্থাপন করে।
  • ২০২০ – মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাশেম সোলাইমানি বাগদাদের কাছে নিহত হন, যা বৈশ্বিক সংঘাতের আশঙ্কা সৃষ্টি করে।
  • ২০২৩ – সিঙ্গাপুরের জুরং বার্ড পার্ক স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
  • ২০২৪ – ইরানের কেরমানে জেনারেল কাশেম সোলাইমানির হত্যাবার্ষিকী স্মরণ অনুষ্ঠানে বোমা হামলায় অন্তত ৯১ জন নিহত হয়।
  • ২০২৬ – যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ উত্তরাঞ্চলে বিমান হামলা চালায় এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, বয়স হয়েছিল ৭১ বছর"। ২৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২।
  2. ↑ "প্রয়াত সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন"। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩।

বহিঃসংযোগ

[সম্পাদনা]