বিষয়বস্তুতে চলুন

১৫ জুলাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

১৫ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৬তম (অধিবর্ষে ১৯৭তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৯ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

[সম্পাদনা]
  • ৪৮৪ খ্রিষ্টপূর্ব – প্রাচীন রোমে ক্যাস্টর ও পোলাক্সের মন্দির উৎসর্গ করা হয়।
  • ৭০ – প্রথম ইহুদি-রোমান যুদ্ধ: টাইটাস ও তার বাহিনী জেরুসালেমের প্রাচীর ভেদ করে।
  • ৭৫৬ – আন লুশান বিদ্রোহ: সম্রাটের দেহরক্ষীরা সম্রাট জুয়ানজংকে চ্যান্সেলর ইয়াং গুওঝংকে হত্যার নির্দেশ দিতে বাধ্য করে।
  • ১০৯৯ – ক্রুসেডাররা বাইতুল মোকাদ্দাস দখল করে।
  • ১১৪৯ – জেরুসালেমে পুনর্নির্মিত চার্চ অফ দ্য হোলি সেপালকার পবিত্র করা হয়।
  • ১২০৭ – ইংল্যান্ডের রাজা জন আর্চবিশপ স্টিফেন ল্যাংটনকে সমর্থন করার জন্য ক্যান্টারবেরির সন্ন্যাসীদের বহিষ্কার করেন।
  • ১২৪০ – আলেকজান্ডার নেভস্কির নেতৃত্বে নভগোরোডের বাহিনী নেভার যুদ্ধে সুইডেনকে পরাজিত করে।
  • ১৩৮১ – কৃষক বিদ্রোহের নেতা জন বলকে রাজা দ্বিতীয় রিচার্ডের উপস্থিতিতে ফাঁসি দিয়ে টুকরো টুকরো করে হত্যা করা হয়।
  • ১৪১০ – গ্রুনওয়াল্ডের যুদ্ধ: পোল্যান্ড রাজ্য ও লিথুয়ানিয়া মহাডাচির মিত্রবাহিনী টিউটনিক নাইটদের পরাজিত করে।
  • ১৪৮২ – এগারোতম মুহাম্মদ গ্রানাডা আমিরাতের শেষ নাসরি রাজবংশের রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১৫৮৮ – বৃটেন ও স্পেনের মধ্যে নৌযুদ্ধ হয়।
  • ১৬৪০ – ফিনল্যান্ডের প্রথম বিশ্ববিদ্যালয় রয়্যাল একাডেমি অফ টুর্কু টুর্কুতে উদ্বোধন করা হয়।
  • ১৭৩৮ – সেন্ট পিটার্সবার্গে বারুখ লেইবভ ও আলেকজান্ডার ভোজনিৎসিনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়।
  • ১৭৪১ – আলেক্সেই চিরিকভ দক্ষিণ-পূর্ব আলাস্কায় ভূমি দেখতে পান এবং তার লোকেরা আলাস্কায় অবতরণকারী প্রথম ইউরোপীয় হন।
  • ১৭৫৭ – পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলা গঠন।
  • ১৭৮৯ – ফরাসি বিপ্লব: মার্কুইস দে লাফায়েতকে প্যারিসের নতুন ন্যাশনাল গার্ডের কর্নেল জেনারেল হিসেবে মনোনীত করা হয়।
  • ১৭৯৯ – মিশরের রোসেটা গ্রামে ফরাসি ক্যাপ্টেন পিয়ের-ফ্রাঁসোয়া বুশার রোসেটা স্টোন আবিষ্কার করেন।
  • ১৮০৬ – পাইক অভিযান: মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেবুলন পাইক ফোর্ট বেলফন্টেইন থেকে পশ্চিমাঞ্চল অন্বেষণে অভিযান শুরু করেন।
  • ১৮১৫ – ওয়াটারলু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দী হন।
  • ১৮১৫ – নেপোলিয়ন বোনাপার্ট এইচএমএস বেলেরোফোনে আত্মসমর্পণ করেন।
  • ১৮২৩ – রোমের প্রাচীন সেন্ট পল আউটসাইড দ্য ওয়ালস ব্যাসিলিকা আগুনে ধ্বংস হয়।
  • ১৮৩৪ – প্রায় ৩৫৬ বছর পর স্প্যানিশ ইনকুইজিশন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।
  • ১৮৩৮ – রালফ ওয়াল্ডো এমারসন হার্ভার্ড ডিভিনিটি স্কুলে ডিভিনিটি স্কুল ভাষণ প্রদান করেন।
  • ১৮৪০ – ইউরোপের বৃহৎ শক্তিগুলো নিকট প্রাচ্যকে স্থিতিশীল করতে লন্ডন কনভেনশন সম্পন্ন করে।
  • ১৮৪৯ – ইতিহাসের প্রথম বিমান হামলা: অস্ট্রিয়া ভেনিসের বিরুদ্ধে চালকবিহীন বেলুন দিয়ে হামলা চালায়।
  • ১৮৫৭ – কানপুরে ভারতীয়দের হাতে বহু ব্রিটিশ নারী শিশু নিহত।
  • ১৮৬২ – মার্কিন গৃহযুদ্ধ: সিএসএস আরকানসাস মিসিসিপি নদীতে ইউনিয়ন নৌবাহিনীর জাহাজের সাথে যুদ্ধ করে।
  • ১৮৭০ – পুনর্গঠন যুগ: জর্জিয়া শেষ কনফেডারেট রাজ্য হিসেবে ইউনিয়নে পুনরায় অন্তর্ভুক্ত হয়।
  • ১৮৭০ – কানাডীয় কনফেডারেশন: হাডসনস বে কোম্পানি থেকে রুপার্টস ল্যান্ড ও উত্তর-পশ্চিম অঞ্চল কানাডায় হস্তান্তর করা হয় এবং ম্যানিটোবা প্রদেশ ও উত্তর-পশ্চিম অঞ্চলসমূহ প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৮৮ – মাউন্ট বান্দাইয়ের অগ্ন্যুৎপাতে ফুকুশিমা প্রশাসনিক অঞ্চলে প্রায় ৫০০ জন নিহত হয়।
  • ১৯১০ – এমিল ক্রেপেলিন তার গ্রন্থে আলঝেইমার রোগের নামকরণ করেন।
  • ১৯১২ – ব্রিটেনে সামাজিক জীবনবীমা কার্যক্রম চালু হয়।
  • ১৯১৬ – সিয়াটলে উইলিয়াম বোয়িং ও জর্জ কনরাড ওয়েস্টারভেল্ট প্যাসিফিক এরো প্রোডাক্টস প্রতিষ্ঠা করেন, যা পরে বোয়িং নামে পরিচিত হয়।
  • ১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধ: মার্ন নদীর কাছে মার্নের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়।
  • ১৯২০ – পোল্যান্ডের পার্লামেন্ট সাইলেশীয় ভয়ভোডশিপ প্রতিষ্ঠা করে।
  • ১৯২২ – জাপানে জাপানি কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২৭ – অস্ট্রিয়ার ভিয়েনায় পুলিশের গুলিতে ৮৯ জন প্রতিবাদকারী নিহত হন। এটি ইতিহাসের একটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত।
  • ১৯৩৫ – কমিউনিস্ট আন্তর্জাতিকের ঐতিহাসিক সপ্তম কংগ্রেস শুরু।
  • ১৯৩৯ – নিউইয়র্কের ক্লারা এ্যাডামস নামে নারী বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।
  • ১৯৪২ – হলোকাস্ট: নাৎসি জার্মানি অধিকৃত নেদারল্যান্ডস থেকে ১,০০,০০০ ইহুদিকে নির্মূল শিবিরে নির্বাসন শুরু করে।
  • ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বোমারু বিমানগুলো জাপানে ব্যাপক বোমা বর্ষণ করে।
  • ১৯৪৬ – উত্তর বোর্নিও যুক্তরাজ্য কর্তৃক সংযুক্ত হয়।
  • ১৯৪৮ – দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) প্রতিষ্ঠা।
  • ১৯৫৪ – বোয়িং ৩৬৭-৮০ প্রোটোটাইপের প্রথম উড্ডয়ন সম্পন্ন হয়।
  • ১৯৫৫ – ১৮ জন নোবেল বিজয়ী পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে মাইনাউ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
  • ১৯৬৬ – ভিয়েতনাম যুদ্ধ: যুক্তরাষ্ট্র ও দক্ষিণ ভিয়েতনাম ভিয়েতনামী অসামরিকীকৃত অঞ্চল থেকে উত্তর ভিয়েতনামীদের হটাতে অপারেশন হেস্টিংস শুরু করে।
  • ১৯৭১ – জাপানে ইউনাইটেড রেড আর্মি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৭৩ – বাংলাদেশ এর সংবিধান প্রথম সংশোধনী পাস হয়। এ সংশোধনীর মাধ্যমে ৪৭ অনুচ্ছেদে দুটি নতুন উপধারা সংযোজন করা হয়। এ সংশোধনীর মূল কারণ ছিল গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও অন্যান্য অপরাধের জন্য আইন পাস ও তা কার্যকর করা হয়।
  • ১৯৭৪ – সাইপ্রাসের নিকোসিয়ায় গ্রিক জান্তা সমর্থিত জাতীয়তাবাদীরা অভ্যুত্থান ঘটিয়ে তৃতীয় মাকারিওসকে ক্ষমতাচ্যুত করে এবং নিকোস সাম্পসনকে রাষ্ট্রপতি হিসেবে বসায়।
  • ১৯৭৫ – মহাশূন্যের কক্ষপথে আমেরিকার এপোলো ও রাশিয়ার সূ্যয়ে নভোযানের সংঘর্ষে বিস্কোরণ।
  • ১৯৭৭ – বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
  • ১৯৭৯ – মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার তার বিখ্যাত "মালাইজ স্পিচ" প্রদান করেন।
  • ১৯৮৩ – প্যারিসের অরলি বিমানবন্দরে আর্মেনীয় গোপন সেনাবাহিনীর হামলায় ৮ জন নিহত ও ৫৫ জন আহত হয়।
  • ১৯৮৩ – নিন্টেন্ডো ও সেগা জাপানে যথাক্রমে ফ্যামিকম ও এসজি-১০০০ প্রকাশের মাধ্যমে কনসোল বাজারে প্রবেশ করে।
  • ১৯৮৭ – তাইওয়ানে ৩৮ বছরের সামরিক শাসনের অবসান। বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম।
  • ১৯৯৬ – বেলজিয়ান বিমান বাহিনীর একটি সি-১৩০ হারকিউলিস আইন্দহোভেন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।
  • ১৯৯৮ – বাংলাদেশ সরকার কর্তৃক 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়' নামে নতুন মন্ত্রণালয় গঠন।
  • ১৯৯৮ – শ্রীলঙ্কার গৃহযুদ্ধ: শ্রীলঙ্কার তামিল সংসদ সদস্য এস. শানমুগানাথন ক্লেমোর মাইন হামলায় নিহত হন।
  • ২০০২ – মার্কিন তালেবান জন ওয়াকার লিন্দ শত্রুকে সহায়তা ও বিস্ফোরক রাখার অভিযোগে দোষ স্বীকার করে।
  • ২০০২ – পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত ড্যানিয়েল পার্ল হত্যা মামলায় আহমেদ ওমর সাঈদ শেখকে মৃত্যুদণ্ড দেয়।
  • ২০০৩ – এওএল টাইম ওয়ার্নার নেটস্কেপ বিলুপ্ত করে এবং একই দিনে মজিলা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
  • ২০০৬ – টুইটার চালু করা হয়।
  • ২০০৯ – কাস্পিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ৭৯০৮ ইরানের জান্নাতাবাদের কাছে বিধ্বস্ত হয়, এতে ১৬৮ জন নিহত হয়।
  • ২০০৯ – স্পেস শাটল এন্ডেভার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কিবো মডিউল স্থাপনের জন্য এসটিএস-১২৭ মিশনে উৎক্ষেপণ করা হয়।
  • ২০১০ – ভারতীয় টাকার প্রতীক (₹) ভারত সরকার সর্বসমক্ষে প্রকাশ করে।
  • ২০১২ – দক্ষিণ কোরীয় র‍্যাপার সাই তার হিট একক গ্যাংনাম স্টাইল প্রকাশ করেন।
  • ২০১৪ – মস্কো মেট্রোতে ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত ও ১৬০ জনের বেশি আহত হয়।
  • ২০১৬ – তুরস্কে তুর্কি সশস্ত্র বাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা চালায়।
  • ২০১৮ – ফ্রান্স জাতীয় ফুটবল দল ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে পরাজিত করে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপ জয় করে।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]
  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস (বাংলাদেশ)
  • বিশ্ব যুব দক্ষতা দিবস

বহিঃসংযোগ

[সম্পাদনা]