১৯৫১
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯৫১ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯৫১ MCMLI |
| আব উর্বে কন্দিতা | ২৭০৪ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৪০০ ԹՎ ՌՆ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৭০১ |
| বাহাই বর্ষপঞ্জি | ১০৭–১০৮ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩৫৭–১৩৫৮ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৯০১ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪৯৫ |
| বর্মী বর্ষপঞ্জি | ১৩১৩ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪৫৯–৭৪৬০ |
| চীনা বর্ষপঞ্জি | 庚寅年 (ধাতুর বাঘ) ৪৬৪৭ বা ৪৫৮৭ — থেকে — 辛卯年 (ধাতুর খরগোশ) ৪৬৪৮ বা ৪৫৮৮ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬৬৭–১৬৬৮ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১১৭ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯৪৩–১৯৪৪ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৭১১–৫৭১২ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ২০০৭–২০০৮ |
| - শকা সংবৎ | ১৮৭২–১৮৭৩ |
| - কলি যুগ | ৫০৫১–৫০৫২ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯৫১ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯৫১–৯৫২ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩২৯–১৩৩০ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩৭০–১৩৭১ |
| জুশ বর্ষপঞ্জি | ৪০ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২৮৪ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ৪০ 民國৪০年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪৯৪ |
উইকিমিডিয়া কমন্সে ১৯৫১ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯৫১ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ৪ – কোরিয়ার যুদ্ধে চীন এবং উত্তর কোরিয়ার যৌথ বাহিনী সিওল দখল করে।
- জানুয়ারি ৬ – কোরীয় যুদ্ধ: গাংহোয়া গণহত্যা শুরু হয়, যাতে আনুমানিক ২০০ থেকে ১৩০০ দক্ষিণ কোরীয় কমিউনিস্ট সমর্থককে হত্যা করা হয়।
- জানুয়ারি ৯ – নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন।
- জানুয়ারি ১৩ – প্রথম ইন্দোচীন যুদ্ধে ভিন ইয়েনের যুদ্ধ শুরু হয়।
- জানুয়ারি ১৪ – ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট ৮৩ বিধ্বস্ত হয়ে সাত যাত্রী ও ক্রু নিহত হয়।
- জানুয়ারি ২১ – পাপুয়া নিউ গিনিতে মাউন্ট ল্যামিংটনের ভয়াবহ অগ্ন্যুৎপাতে ২,৯৪২ জন নিহত হন।
- জানুয়ারি ২৭ – নেভাডা টেস্ট সাইটে অপারেশন রেঞ্জার এর মাধ্যমে পারমাণবিক পরীক্ষা শুরু হয়।
- জানুয়ারি ৩১ – কোরীয় যুদ্ধ সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ৯০ গৃহীত হয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ৬
- কানাডীয় সেনাবাহিনী কোরীয় যুদ্ধে যুদ্ধে প্রবেশ করে।
- পেনসিলভানিয়া রেলরোডের যাত্রীবাহী ট্রেন দ্য ব্রোকার নিউ জার্সির উডব্রিজ টাউনশিপের কাছে লাইনচ্যুত হয়, দুর্ঘটনায় ৮৫ জন নিহত ও ৫০০ জনের বেশি আহত হন।
- ফেব্রুয়ারি ৭ – কোরীয় যুদ্ধে দক্ষিণ কোরীয় বাহিনী ৭০০-এর বেশি সন্দেহভাজন কমিউনিস্ট সমর্থককে হত্যা করে।
- ফেব্রুয়ারি ৯ – কোরীয় যুদ্ধ: দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ১১তম ডিভিশনের একটি ব্যাটালিয়ন দক্ষিণ কোরিয়ার দক্ষিণ গিয়ংসাং-এর গোচাংয়ে ৭১৯ জন নিরস্ত্র নাগরিককে হত্যার মাধ্যমে দুই দিনব্যাপী গোচাং গণহত্যা শুরু করে।
- ফেব্রুয়ারি ১৩ – কোরীয় যুদ্ধ: দক্ষিণ কোরিয়ায় চীনা অনুপ্রবেশের সর্বোচ্চ সীমা হিসেবে পরিচিত চিপিয়ং-নি যুদ্ধ শুরু হয়।
- ফেব্রুয়ারি ১৮ – নেপালে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা।
- ফেব্রুয়ারি ১৯
- নেপালে গণঅভ্যুত্থানে ১০৪ বছরের পুরনো রানা শাসনামলের পতন এবং রাজ পরিবারের ক্ষমতায় পুনঃঅধিষ্ঠিত।
- বিখ্যাত ফরাসি লেখক, নৈতিকতাবাদী, দার্শনিক আন্দ্রে জিঁদ পরলোকগমন করেন।
- ফেব্রুয়ারি ২৫ – বুয়েনোস আইরেসে আর্জেন্টিনার রাষ্ট্রপতি হুয়ান পেরোন কর্তৃক প্রথম প্যান আমেরিকান গেমস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
- ফেব্রুয়ারি ২৭ – মার্কিন সংবিধানের বাইশতম সংশোধনী, যা রাষ্ট্রপতিদের দুই মেয়াদে সীমাবদ্ধ করে, অনুমোদিত হয়।
- ফেব্রুয়ারি ২৮ – জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ৪ – নয়া দিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু হয়।
- মার্চ ৭
- নর্থওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্স ফ্লাইট ৩০৭ মিনিয়াপলিসের লিনহার্স্টে বিধ্বস্ত হয়, ১৫ জন নিহত হন।
- কোরীয় যুদ্ধে জেনারেল ম্যাথিউ রিজওয়ের নেতৃত্বে জাতিসংঘ বাহিনী অপারেশন রিপার শুরু করে।
- ইরানের প্রধানমন্ত্রী আলী রাজমারা তেহরানের একটি মসজিদের বাইরে ফাদায়িয়ানে ইসলামের সদস্য খলিল তাহমাসেবি কর্তৃক নিহত হন।
- মার্চ ১৪ – কোরীয় যুদ্ধ: জাতিসংঘ বাহিনী দ্বিতীয়বারের মতো সিউল পুনর্দখল করে।
- মার্চ ১৫ – ইরানের তেল শিল্প জাতীয়করণ করা হয়।
- মার্চ ২০ – জাপান-এর ইয়ামানাশি-র ফুজিয়োশিদা শহর প্রতিষ্ঠিত হয়।
- মার্চ ২৯
- জুলিয়াস এবং এথেল রোজেনবার্গ গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হন।
- কোপেনহেগেনে সম্মোহন হত্যাকাণ্ড সংঘটিত হয়।
- মার্চ ৩১ – রেমিংটন র্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোতে প্রথম ইউনিভ্যাক ১ কম্পিউটার সরবরাহ করে।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ৫ – তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পরমাণু বিষয়ক গোপন তথ্য পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী দম্পতি জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গকে প্রাণদন্ড প্রদান করা হয়।
- এপ্রিল ১১
- কোরীয় যুদ্ধ: রাষ্ট্রপতি ট্রুমান ডগলাস ম্যাক আর্থারকে কোরিয়া এবং জাপানে আমেরিকান বাহিনীর কমান্ড থেকে মুক্তি দিয়েছিলেন।
- স্টোন অফ স্কোন, যে পাথরটির উপরে স্কটিশ রাজতন্ত্ররা traditionতিহ্যমুখে মুকুট পরেছিল, এটি আরব্রোথ অ্যাবেয়ের বেদীর সাইটে পাওয়া যায়। এটি স্কটিশ জাতীয়তাবাদী শিক্ষার্থীরা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জায়গা থেকে নিয়েছিল।
- এপ্রিল ১৭ – পিক ডিস্ট্রিক্ট যুক্তরাজ্যের প্রথম জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়।
- এপ্রিল ২২ – কোরীয় যুদ্ধ: চীনা পিপলস ভলান্টিয়ার আর্মি কাপিয়ংয়ের যুদ্ধে রয়্যাল অস্ট্রেলিয়ান রেজিমেন্ট ও প্রিন্সেস প্যাট্রিসিয়ার কানাডিয়ান লাইট ইনফ্যান্ট্রি দ্বারা রক্ষিত অবস্থানে হামলা শুরু করে।
- এপ্রিল ২৩ – স্নায়ুযুদ্ধ: মার্কিন সাংবাদিক উইলিয়াম এন. ওটিস চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট সরকার কর্তৃক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হন।
- এপ্রিল ২৫ – কোরীয় যুদ্ধ: কাপিয়ংয়ের যুদ্ধে প্রধানত অস্ট্রেলীয় ও কানাডীয় সৈন্যদের নিয়ে গঠিত জাতিসংঘ বাহিনীর সাথে তীব্র যুদ্ধের পর আক্রমণকারী চীনা বাহিনী পিছু হটতে বাধ্য হয়।
মে
[সম্পাদনা]- মে ৩
- লন্ডনে রয়্যাল ফেস্টিভাল হল ব্রিটেন উৎসবের অংশ হিসেবে উদ্বোধন করা হয়।
- মার্কিন সিনেটের সশস্ত্র পরিষেবা কমিটি ও পররাষ্ট্র সম্পর্ক কমিটি রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান কর্তৃক ডগলাস ম্যাকআর্থারকে বরখাস্ত করার ঘটনার তদন্তে রুদ্ধদ্বার শুনানি শুরু করে।
- মে ১৩ – ন্যাশনাল ইউনিভার্সিটি অব সান মার্কোসের ৪০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেরুর প্রথম বড় ধারণক্ষমতার স্টেডিয়াম এস্তাদিও ইউনিভার্সিদাদ সান মার্কোস উদ্বোধন করা হয়।
- মে ১৪ – ওয়েলসের টালিলিন রেলওয়েতে সংরক্ষণের পর প্রথমবার ট্রেন চলাচল শুরু হয়, যা স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত বিশ্বের প্রথম রেলওয়ে।
- মে ১৫ – দৈনিক সংবাদ-এর আত্মপ্রকাশ।
- মে ১৬ – নিউ ইয়র্ক সিটির আইডলওয়াইল্ড বিমানবন্দর (বর্তমান জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর) এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরের মধ্যে এল আল পরিচালিত প্রথম নিয়মিত ট্রান্সআটলান্টিক ফ্লাইট শুরু হয়।
- মে ২১ – নবম স্ট্রিট শো উদ্বোধন, যা নিউ ইয়র্ক স্কুল নামে পরিচিত যুদ্ধ-পরবর্তী নিউ ইয়র্ক আভঁ-গার্দ-এর আত্মপ্রকাশ।
- মে ২৩ – তিব্বতিরা চীনের সঙ্গে সতেরো দফা চুক্তি স্বাক্ষর করে।
- মে ৩১ – মার্কিন সশস্ত্র বাহিনীর আইনি ব্যবস্থা হিসেবে ইউনিফর্ম কোড অব মিলিটারি জাস্টিস কার্যকর হয়।
জুন
[সম্পাদনা]- জুন ১ – পুজেট সাউন্ড নেভিগেশন কোম্পানি অধিগ্রহণের পর ওয়াশিংটন স্টেট ফেরিস, যুক্তরাষ্ট্রের বৃহত্তম ফেরি ব্যবস্থা হিসেবে রাষ্ট্রীয় মালিকানায় যাত্রা শুরু করে।
- জুন ১৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো ইউনিভ্যাক ১ উৎসর্গ করে।
- জুন ১৯ – নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান বা ন্যাটো নামক সামরিক জোট গঠন করা হয়।
- জুন ২৩ – এসএস ইউনাইটেড স্টেটস সমুদ্রগামী জাহাজের নামকরণ ও উদ্বোধন করা হয়।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ৪
- চেকোস্লাভাকিয়ার আদালত আমেরিকান সাংবাদিক উইলিয়াম এন ওয়াতিসকে ১০ বছরের সাজা দেন।
- উইলিয়াম শকলি জাংশন ট্রানজিস্টর আবিষ্কারের ঘোষণা দেন।
- জুলাই ১০ – কোরীয় যুদ্ধ: ক্যাসং-এ যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়।
- জুলাই ১৩ – ভুওরিস্টোরাটা, ইউরোপের প্রাচীনতম কাঠের রোলার কোস্টারগুলোর মধ্যে একটি, হেলসিঙ্কির লিনানমাকি বিনোদন পার্কে চালু হয়।
- জুলাই ১৪ – ফেরারি সিলভারস্টোনে ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্সে তাদের প্রথম ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স জয় লাভ করে।
- জুলাই ১৬
- বেলজিয়ামের রাজা তৃতীয় লিওপোল্ড তাঁর পুত্র বাউডুইনের অনুকূলে সিংহাসন ত্যাগ করেন।
- জে. ডি. স্যালিঞ্জারের উপন্যাস দ্য ক্যাচার ইন দ্য রাই প্রকাশিত হয়।
- জুলাই ২০ – জেরুজালেমে শুক্রবার প্রার্থনাকালে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ একজন ফিলিস্তিনির হাতে নিহত হন।
- জুলাই ২১ – কানাডিয়ান প্যাসিফিক এয়ার লাইনস ফ্লাইট ৩৫০৫ ভ্যাঙ্কুভার থেকে টোকিও যাওয়ার পথে নিখোঁজ হয়, বিমান ও এর ৩৭ জন আরোহীকে আর খুঁজে পাওয়া যায়নি।
- জুলাই ২২ – সোভিয়েত মহাকাশ কুকুর: ডেজিক ও সিগান কাপুস্তিন ইয়ার থেকে উপ-কক্ষীয় মহাকাশযাত্রায় উৎক্ষেপিত হয় এবং মহাকাশে যাওয়া ও নিরাপদে ফিরে আসা প্রথম কুকুর হয়।
- জুলাই ২৬ – ওয়াল্ট ডিজনির অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড চলচ্চিত্রের লন্ডনে প্রিমিয়ার হয়।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৪ – চেকোস্লাভাকিয়ার আদালত মার্কিন সাংবাদিক উইলিয়াম এন ওয়াতিসকে ১০ বছরের সাজা দেন।
- আগস্ট ২৪ – ইউনাইটেড এয়ার লাইন্স ফ্লাইট ৬১৫ ক্যালিফোর্নিয়ার ডেকোটোর কাছে বিধ্বস্ত হয়, এতে ৫০ জন নিহত হন।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ৪ – সান ফ্রান্সিসকো থেকে জাপানি শান্তি চুক্তি সম্মেলনের প্রথম সরাসরি আন্তঃমহাদেশীয় টেলিভিশন সম্প্রচার হয়।
- সেপ্টেম্বর ৮ – সান ফ্রান্সিসকোতে ৪৯টি দেশ জাপানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে।
- সেপ্টেম্বর ২৩ – যুক্তরাজ্যের রাজা ষষ্ঠ জর্জের ফুসফুসে ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ায় বাম ফুসফুস অপসারণ করা হয়।
- সেপ্টেম্বর ২৮ – সিবিএস সাধারণ জনগণের জন্য প্রথম রঙিন টেলিভিশন বিক্রির জন্য উপলব্ধ করে, তবে এক মাসেরও কম সময়ের মধ্যে পণ্যটি বন্ধ করে দেওয়া হয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ৩ – কোরীয় যুদ্ধ: কমনওয়েলথ সৈন্য ও চীনা কমিউনিস্ট সৈন্যদের মধ্যে মারিয়াং সানের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।
- অক্টোবর ১৫ – মেক্সিকান রসায়নবিদ লুইস ই. মিরামোন্তেস নরেথিস্টেরনের সংশ্লেষণ সম্পন্ন করেন, যা প্রাথমিক জন্মনিয়ন্ত্রণ বড়ির ভিত্তি ছিল।
- অক্টোবর ১৬ – পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান রাওয়ালপিন্ডিতে নিহত হন।
- অক্টোবর ১৯ – ব্রিটেন সুয়েজ খাল অঞ্চল অধিকার করে।
- অক্টোবর ২০ – ড্রেক বুলডগস ও ওকলাহোমা এঅ্যান্ডএম অ্যাগিজের মধ্যে ফুটবল খেলায় জনি ব্রাইট ঘটনা ঘটে।
- অক্টোবর ২৫ – স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ১ – অপারেশন বাস্টার-জ্যাঙ্গল: ছয় হাজার পাঁচশত মার্কিন সেনা সদস্যকে নেভাদায় পারমাণবিক বোমা পরীক্ষার প্রশিক্ষণে অংশ নিতে বাধ্য করা হয়।
- নভেম্বর ২ – কোরীয় যুদ্ধে দ্য রয়েল কানাডিয়ান রেজিমেন্টের একটি প্লাটুন সং-গক স্পার-এর যুদ্ধে চীনা সৈন্যদের একটি পূর্ণ ব্যাটালিয়নের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এলাকা রক্ষা করে।
- নভেম্বর ১০ – উত্তর আমেরিকান নম্বরিং পরিকল্পনা চালুর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি ডায়ালে উপকূল থেকে উপকূলে টেলিফোন সেবা শুরু হয়।
- নভেম্বর ১৫ – নিকোস বেলোয়ানিস সহ ১১ জন সহযোদ্ধাকে গ্রিসের কমিউনিস্ট পার্টি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ১৬
- ভারতের হায়দ্রাবাদে সালারজং জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
- মায়ামি এয়ারলাইন্সের একটি কার্টিস সি-৪৬ কমান্ডো বিমান এলিজাবেথে বিধ্বস্ত হয়, এতে নৃত্যশিল্পী ডরিস রুবি সহ ৫৮ জন নিহত হন।
- ডিসেম্বর ১৭ – মার্কিন নাগরিক অধিকার কংগ্রেস জাতিসংঘে "উই চার্জ জেনোসাইড" দলিল পেশ করে।
- ডিসেম্বর ২০ – আইডাহোর আরকোতে ইবিআর-১ বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে বিদ্যুৎ উৎপাদন করে।
- ডিসেম্বর ২৪ – ইতালির কাছ থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে। ইদ্রিস লিবিয়ার বাদশাহ ঘোষিত হন।
- ডিসেম্বর ২৫ – নাগরিক অধিকার আন্দোলনের প্রথম দিকের নেতা হ্যারি টি. মুর এবং হ্যারিয়েট মুরের বাড়িতে বোমা বিস্ফোরণে তারা নিহত হন।
- ডিসেম্বর ৩১ – স্নায়ুযুদ্ধ: পশ্চিম ইউরোপ পুনর্গঠনে ১৩.৩ বিলিয়ন ডলারের বেশি সহায়তা বিতরণের পর মার্শাল পরিকল্পনা-র মেয়াদ শেষ হয়।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- ১ জানুয়ারি - বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। (মৃ. ২০২০)
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ২০ ফেব্রুয়ারি - গর্ডন ব্রাউন, ব্রিটিশ প্রধানমন্ত্রী।
জুলাই
[সম্পাদনা]- ৮ জুলাই - অ্যাঞ্জেলিকা হিউস্টন, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও স্মৃতিকথাকার।
আগস্ট
[সম্পাদনা]- ৮ আগস্ট - মুহাম্মাদ মুরসি, মিশরীয় প্রকৌশলী, শিক্ষায়তনিক ও রাজনীতিক, এবং মিশরের ৫ম রাষ্ট্রপতি। (মৃ. ২০১৯)
সেপ্টেম্বর
[সম্পাদনা]- ৫ সেপ্টেম্বর - মাইকেল কিটন, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।
নভেম্বর
[সম্পাদনা]- ২৭ নভেম্বর - ক্যাথরিন বিগেলো, মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]ফেব্রুয়ারি
[সম্পাদনা]মার্চ
[সম্পাদনা]এপ্রিল
[সম্পাদনা]মে
[সম্পাদনা]জুন
[সম্পাদনা]জুলাই
[সম্পাদনা]আগস্ট
[সম্পাদনা]সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর
[সম্পাদনা]- ১ অক্টোবর - পলিন ফাইফার, মার্কিন সাংবাদিক ও লেখিকা। (জ. ১৮৯৫)
- ১৬ অক্টোবর - লিয়াকত আলি খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা। (জ. ১৮৯৬)
নভেম্বর
[সম্পাদনা]ডিসেম্বর
[সম্পাদনা]নোবেল পুরস্কার
[সম্পাদনা]