১৮৮৪
অবয়ব
| ১৮৮৪ : জানুয়ারি · ফেব্রুয়ারি · মার্চ · এপ্রিল · মে · জুন · জুলাই · আগস্ট · সেপ্টেম্বর · অক্টোবর · নভেম্বর · ডিসেম্বর |
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
১৮৮৪ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ৪ – লন্ডনে ফেবিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ১ – অক্সফোর্ড ইংলিশ ডিকশনারীর ১ম খণ্ড (এ টু এন্ট) প্রকাশিত।
- ফেব্রুয়ারি ১৯ – ষাটটিরও বেশি টর্নেডো দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানে, যা মার্কিন ইতিহাসের অন্যতম বৃহৎ টর্নেডো প্রাদুর্ভাব।
- ফেব্রুয়ারি ২৬ – ব্রিটেন ও পর্তুগালের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ১৩ – খার্তুম অবরোধ শুরু হয়।
- মার্চ ২৭ – ওহাইওর সিনসিনাটিতে একটি জনতা জুরি সদস্যদের উপর হামলা চালায় যারা একটি সুস্পষ্ট খুনের মামলায় নরহত্যার রায় দিয়েছিল; পরের কয়েকদিন ধরে জনতা দাঙ্গা চালায় এবং আদালত ভবন পুড়িয়ে দেয়।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ২০ – পোপ ত্রয়োদশ লিও ফ্রিম্যাসনরির নিন্দা করে হিউম্যানাম জেনাস বিশ্বকোষ প্রকাশ করেন।
মে
[সম্পাদনা]- মে ১
- আট ঘণ্টা কর্মদিবস আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে প্রচারণা শুরু হয়।
- মোসেস ফ্লিটউড ওয়াকার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের পেশাদার বেসবল খেলায় অংশগ্রহণ করেন।
- মে ৩১ – মাওরিদের রাজা তাওহিয়াও রানী ভিক্টোরিয়ার সুরক্ষা দাবি করতে প্লাইমাউথে পৌঁছান।
জুন
[সম্পাদনা]- জুন ৬ – ভারতের সেনাবাহিনী সেদেশের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে শিখদের বৃহৎ স্বর্ণ মন্দিরে অভিযান চালায় এবং প্রায় এক হাজার শিখ গেরিলাকে হত্যা করে।
- জুন ১৬ – প্রথম উদ্দেশ্যমূলকভাবে নির্মিত রোলার কোস্টার, লামার্কাস অ্যাডনা থম্পসনের "সুইচব্যাক রেলওয়ে", নিউ ইয়র্কের কনি আইল্যান্ড বিনোদন পার্কে চালু হয়।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ৩ – ডাও জোন্স অ্যান্ড কোম্পানি তাদের প্রথম স্টক গড় প্রকাশ করে।
- জুলাই ৫ – জার্মান সাম্রাজ্য ক্যামেরুনের দখল নেয়।
- জুলাই ২১ – লর্ডসে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৫ – নিউ ইয়র্ক হারবারের বেডলো দ্বীপে স্ট্যাচু অব লিবার্টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- আগস্ট ১১ – টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ম্যাকডোনেল।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ২৩ – ২৩–২৪ সেপ্টেম্বর রাতে আর্কটিক বাষ্পীয় জাহাজ কেপ ভিরহেনেসের কাছে ডুবে গেলে নিকটবর্তী প্লেসার স্বর্ণের সন্ধান মেলে, যা তিয়েরা দেল ফুয়েগো গোল্ড রাশ শুরু করে।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ৬ – মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজ রোড আইল্যান্ডে প্রতিষ্ঠিত হয়।
- অক্টোবর ১৩ – ওয়াশিংটন সম্মেলনে গ্রিনিচকে সার্বজনীন মূল মধ্যরেখা হিসেবে গ্রহণ করা হয়।
- অক্টোবর ১৪ – জর্জ ইস্টম্যান তার নতুন কাগজের স্ট্রিপ ফটোগ্রাফিক ফিল্মের জন্য মার্কিন সরকারের পেটেন্ট লাভ করেন।
- অক্টোবর ২২ – আন্তর্জাতিক মেরিডিয়ান সম্মেলন গ্রিনিচের রয়েল অবজারভেটরিকে বিশ্বের প্রধান মধ্যরেখা হিসেবে নির্ধারণ করে।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ৬ – ডমিনিকান রিপাবলিকের সংবিধান প্রতিষ্ঠিত হয়।
- নভেম্বর ১৫ – বার্লিন সম্মেলন ১৫ নভেম্বর ১৮৮৪ সালে শুরু হয় এবং ২৬ ফেব্রুয়ারি ১৮৮৫ সালে সাধারণ আইন স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়, যা নতুন সাম্রাজ্যবাদ যুগে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশ ও বাণিজ্য নিয়ন্ত্রণ করে।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ৬ – ওয়াশিংটন মনুমেন্টের কাজ শেষ হয়।
- ডিসেম্বর ১০ – মার্ক টোয়েনের বর্ণবাদবিরোধী উপন্যাস ‘অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’ প্রথম প্রকাশিত হয়।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি - মার্চ
[সম্পাদনা]- জানুয়ারি ২৬ - এডওয়ার্ড স্যাপির, মার্কিন ভাষাবিজ্ঞানী।
এপ্রিল - জুন
[সম্পাদনা]- ২৬ এপ্রিল - আয়েত আলী খাঁ, উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক।
জুলাই - সেপ্টেম্বর
[সম্পাদনা]- ২১ সেপ্টেম্বর - নরেন্দ্রনাথ দত্ত, ভারতীয় চিকিৎসক ও শিল্পপতি।
অক্টোবর - ডিসেম্বর
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]- জানুয়ারি ৬ - গ্রেগর ইয়োহান মেন্ডেল,অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।