২৩ ডিসেম্বর
অবয়ব
| << | ডিসেম্বর | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
| ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
| ২০২৬ | ||||||
২৩ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৭তম (অধিবর্ষে ৩৫৮তম) দিন। বছর শেষ হতে আরো আট দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৪৮৪ – ভ্যান্ডাল রাজ্য নিসীয় খ্রিষ্টধর্মের উপর নিপীড়ন বন্ধ করে।
- ৫৫৮ – প্রথম ক্লোথার ফ্রাঙ্কদের রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ৫৮৩ – মায়া রানি ইয়োল ইক'নাল পালেঙ্কের শাসক হিসেবে অভিষিক্ত হন।
- ৯৩০ – পৃথিবীর প্রাচীনতম সংসদ আইনল্যান্ড সংসদ যাত্রা শুরু করে।
- ৯৬২ – আরব-বাইজেন্টাইন যুদ্ধের অংশ হিসেবে ভবিষ্যৎ বাইজেন্টাইন সম্রাট নাইসফরাস ফোকাসের নেতৃত্বে বাইজেন্টাইন সৈন্যরা আলেপ্পো শহর দখল করে।
- ১২৯৯ – ইলখানাত শাসক গাজান সিরিয়ায় আক্রমণের বিরোধিতাকারী মামলুক বাহিনীকে ওয়াদি আল-খাজানদারের যুদ্ধে পরাজিত করেন।
- ১৫৩৬ – জেনেভায় ফ্রান্সের প্রোটেস্টেন্ট ধর্মতত্ত্ব বিশারদ জন কেলভিন সংস্কার আন্দোলন শুরু করেন।
- ১৫৯৮ – আরাউকো যুদ্ধ: চিলির গভর্নর মার্তিন গার্সিয়া ওনিয়েজ দে লয়োলা মাপুচে নেতা পেলানতারুর নেতৃত্বাধীন বাহিনীর হাতে কুরালাবার যুদ্ধে নিহত হন।
- ১৬৮৮ – গৌরবময় বিপ্লবের অংশ হিসেবে রাজা দ্বিতীয় জেমস ইংল্যান্ড থেকে প্যারিসে পালিয়ে যান।
- ১৭২৪ – রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৭৪৪ – ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন।
- ১৭৭৩ – দ্বিতীয় ক্যাথরিনের শাসনামলে মস্কো স্টেট একাডেমি অব কোরিওগ্রাফি প্রতিষ্ঠিত হয়।
- ১৭৮৩ – জর্জ ওয়াশিংটন মেরিল্যান্ড স্টেট হাউসে মহাদেশীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক পদ থেকে পদত্যাগ করেন।
- ১৭৮৩ – অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়।
- ১৭৯৩ – ফরাসি বিপ্লব চলাকালে ভঁদে যুদ্ধে সাভেনের যুদ্ধে রাজতন্ত্রপন্থী বিদ্রোহীরা চূড়ান্তভাবে পরাজিত হয়।
- ১৮১৫ – জেন অস্টেনের উপন্যাস এমা প্রথম প্রকাশিত হয়।
- ১৮২৩ – "আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস" কবিতাটি ট্রয় সেন্টিনেল পত্রিকায় বেনামে প্রকাশিত হয়।
- ১৮৬০ – উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়।
- ১৮৭৩ – ফরাসী সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়।
- ১৮৭৬ – কনস্টান্টিনোপল সম্মেলনের প্রথম দিন, যেখানে বলকান অঞ্চলে রাজনৈতিক সংস্কারের বিষয়ে সমঝোতা হয়।
- ১৮৯০ – নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়।
- ১৮৯৩ – এঙ্গেলবার্ট হাম্পারডিঙ্ক রচিত অপেরা হ্যানসেল ও গ্রেটেল প্রথম মঞ্চস্থ হয়।
- ১৯০৫ – ফিনল্যান্ডের টাম্পেরেতে অনুষ্ঠিত টাম্পেরে সম্মেলনে ভ্লাদিমির লেনিন ও জোসেফ স্তালিন প্রথমবার সাক্ষাৎ করেন।
- ১৯১৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন ফেডারেল রিজার্ভ আইনে স্বাক্ষর করেন, যার মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যবস্থা গঠিত হয়।
- ১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধ: অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডের সৈন্যরা মিশরের কায়রোতে পৌঁছায়।
- ১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধ: সারিকামিশের যুদ্ধে উসমানীয় বাহিনী নিজেদেরকে রুশ সৈন্য ভেবে ভুল করে গুলি চালায়, এতে ২,০০০ উসমানীয় সৈন্য নিহত হয়।
- ১৯১৪ – যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে সরে আসে।
- ১৯১৬ – প্রথম বিশ্বযুদ্ধ: মাগধাবার যুদ্ধে মিত্রশক্তি সিনাই উপদ্বীপে উসমানীয় বাহিনীকে পরাজিত করে।
- ১৯১৬ – প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসন আরোহণ করেন।
- ১৯১৮ – বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।
- ১৯১৯ – দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১৯১৯ – যুক্তরাজ্যে সেক্স ডিসকোয়ালিফিকেশন (রিমুভাল) অ্যাক্ট ১৯১৯ আইনে পরিণত হয়, যা নারীদের আইনজীবী, সরকারি কর্মচারী হিসেবে কাজ এবং জুরি সদস্য হওয়ার সুযোগ দেয়।
- ১৯২১ – বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ( আনুষ্ঠানিক উদ্বোধন) স্থাপিত হয়।
- ১৯২২ – রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।
- ১৯২৬ – নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন।
- ১৯৩৪ – সাত সপ্তাহ সীমান্ত যুদ্ধের পর সৌদি আরব ও পরাজিত ইয়েমেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৩৬ – কলম্বিয়া বুয়েনোস আইরেস কপিরাইট চুক্তিতে স্বাক্ষর করে।
- ১৯৩৬ – স্পেনীয় গৃহযুদ্ধ: দ্বিতীয় স্পেনীয় প্রজাতন্ত্র আরাগনের আঞ্চলিক প্রতিরক্ষা পরিষদকে বৈধতা দেয়।
- ১৯৩৬ – লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
- ১৯৩৯ – ফ্রান্স, সিরিয়ার ইসকেনদেরুন বন্দরকে তুরস্কের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ১৫ দিনের যুদ্ধের পর জাপানি সেনাবাহিনী ওয়েক দ্বীপ দখল করে।
- ১৯৪১ – সোভিয়েত লাল ফৌজ জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরু করে।
- ১৯৪৭ – বেল ল্যাবরেটরিজে প্রথমবার ট্রানজিস্টর প্রদর্শিত হয়।
- ১৯৪৮ – আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট কর্তৃক যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত সাতজন জাপানি সামরিক ও রাজনৈতিক নেতাকে টোকিওর সুগামো কারাগারে মিত্রবাহিনী মৃত্যুদণ্ড কার্যকর করে।
- ১৯৪৯ – হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন।
- ১৯৪৯ – মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫০ – কোরীয় যুদ্ধ: জেনারেল ওয়ালটন ওয়াকার জিপ দুর্ঘটনায় নিহত হন এবং জেনারেল ম্যাথিউ রিডজওয়ে অষ্টম মার্কিন সেনাবাহিনীর দায়িত্ব নেন।
- ১৯৫০ – সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়।
- ১৯৫৪ – জে. হার্টওয়েল হ্যারিসন ও জোসেফ মারে প্রথম সফল বৃক্ক প্রতিস্থাপন সম্পন্ন করেন।
- ১৯৫৫ – ভাইনো লিনার উপন্যাস দ্য আননোন সোলজার অবলম্বনে এডভিন লাইনে পরিচালিত প্রথম চলচ্চিত্রটি মুক্তি পায়।
- ১৯৬০ – ফিনল্যান্ডের কোকেমাকির ক্রুটিলায় তথাকথিত "ওভেন হোমিসাইড" মামলায় হিলক্কা সারিনেন খুন হন।
- ১৯৬৪ – ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।
- ১৯৬৮ – ইউএসএস পুয়েবলো জাহাজের ৮২ জন নাবিক এগারো মাস আটক থাকার পর উত্তর কোরিয়া থেকে মুক্তি পান।
- ১৯৭০ – নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ার নির্মাণ সম্পন্ন হয়, যা তখন বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল।
- ১৯৭০ – গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে একদলীয় রাষ্ট্রে পরিণত হয়।
- ১৯৭২ – ফ্রাঙ্কো হ্যারিসের ইম্যাকুলেট রিসেপশন ক্যাচের মাধ্যমে পিটসবার্গ স্টিলার্স ওকল্যান্ড রেইডার্সের বিরুদ্ধে প্রথম প্লে-অফ জয় পায়।
- ১৯৭২ – নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্পে ১০,০০০-এর বেশি মানুষ নিহত হয়।
- ১৯৭২ – আন্দিজ বিমান দুর্ঘটনার ১৬ জন জীবিত ব্যক্তি ৭৩ দিন পর উদ্ধার পান।
- ১৯৭৮ – আলিটালিয়া ফ্লাইট ৪১২৮ তিররেনীয় সাগরে বিধ্বস্ত হয়, এতে ১০৮ জন নিহত হন।
- ১৯৭৮ – অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়।
- ১৯৭৯ – সোভিয়েত–আফগান যুদ্ধ: সোভিয়েত বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে।
- ১৯৮৪ – ইঞ্জিনে আগুন লাগার পর এরোফ্লট ফ্লাইট ৩৫১৯ ক্রাসনোয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টাকালে বিধ্বস্ত হয়, এতে ১১১ জনের মধ্যে ১১০ জন নিহত হন।
- ১৯৮৫ – টরেন্টো থেকে বোম্বে যাবার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ আটলান্টিক সাগরে বিধ্বস্ত হয়। এ সময় ৩২৯ যাত্রীর সবাই নিহত হয়।
- ১৯৮৬ – ডিক রুটান ও জিনা ইয়েগার চালিত রুটান ভয়েজার ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটিতে অবতরণ করে, যা বিনা জ্বালানিতে বিশ্ব প্রদক্ষিণকারী প্রথম বিমান।
- ১৯৮৯ – ১৪ বছর গৃহযুদ্ধের পর আঙ্গোলায় যুদ্ধ বিরতি হয়।
- ১৯৯০ – স্লোভেনিয়ার স্বাধীনতার গণভোটে ৮৮.৫% ভোটার যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতার পক্ষে ভোট দেন।
- ১৯৯৪ – ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৯৯৫ – বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯৬ – শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
- ১৯৯৮ – পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।
- ২০০২ – ইরাকের মিগ-২৫ যুদ্ধবিমান মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোনকে গুলি করে ভূপাতিত করে, যা ড্রোন ও প্রচলিত বিমানের মধ্যে প্রথম যুদ্ধ।
- ২০০৩ – চীনের ছোংছিংয়ের খাই কাউন্টিতে পেট্রোচায়নার ছুয়ানডংবেই গ্যাসক্ষেত্রে বিস্ফোরণে কমপক্ষে ২৩৪ জন নিহত হন।
- ২০০৫ – আজারবাইজান এয়ারলাইন্সের একটি আনতোনভ আন-১৪০ বিমান বাকু থেকে আকতাউ যাওয়ার পথে কাস্পিয়ান সাগরের উপর বিধ্বস্ত হয়ে ২৩ জন নিহত হন।
- ২০০৭ – নেপাল রাজতন্ত্র বিলুপ্ত করে দেশটিকে যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রে পরিণত করার বিষয়ে সমঝোতা হয়।
- ২০০৮ – রাষ্ট্রপতি লানসানা কন্তের মৃত্যুর কয়েক ঘণ্টা পর গিনিতে সামরিক অভ্যুত্থান ঘটে।
- ২০১৫ – তুরস্কের ইস্তাম্বুলের সাবিহা গোকচেন বিমানবন্দরে বোমা বিস্ফোরণে একজন পরিচ্ছন্নতাকর্মী নিহত হন।
- ২০২৩ – নাইজেরিয়ার প্লাতো অঙ্গরাজ্যে বেরোম জনগোষ্ঠীর উপর ধারাবাহিক হামলায় ২০০-এর বেশি মানুষ নিহত হয়।
- ২০২৫ – আঙ্কারায় হারমনি জেটস ফ্লাইট ১৮৫ বিধ্বস্ত হয়ে লিবীয় সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আল-হাদ্দাদ সহ ৮ জন নিহত হন।
জন্ম
[সম্পাদনা]- ০০৪৭ - কায়েসারিওন, তিনি ছিলে মিশরের রাজা।
- ১৫৫৩ - ইতালির চিকিৎসক প্রোসপেরো আলপিনি।
- ১৬৬৮ - গিয়াম্বাটিস্টা ভিকো, ইতালীয় আইনজ্ঞ, ঐতিহাসিক ও দার্শনিক।
- ১৭৬০ - ফ্রাঞ্চইস-নয়েল বাবেউফ, ফরাসি সাংবাদিক ও সমাজ কর্মী।
- ১৭৬৩ - জোসেফিন, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপোর্টের স্ত্রী।
- ১৮০৪ - ফ্রাংক্লিন পিয়ের্স, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।
- ১৮২৪ - কার্ল রেইনেকে, জার্মান পিয়ানোবাদক ও সুরকার।
- ১৮৩৭ - ইয়োহানেস ডিডেরিক ফান ডার ভাল্স, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও তাপগতিবিদ্যা বিশারদ।
- ১৮৪৫ - ভারতীয় রাজনীতিবিদ,আইনজীবী, সমাজকর্মী এবং লোকহিতৈষী রাসবিহারী ঘোষ (মৃ.২৮/০২/১৯২১)
- ১৮৬০ - ইয়ালমার ব্রান্তিং, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী।
- ১৮৮৯ - আনা আখমাতোভা, ইউক্রেনীয় রাশিয়ান কবি ও লেখক।
- ১৮৯৪ - অষ্টম এডওয়ার্ড, যুক্তরাজ্য রাজা।
- ১৯০২ - চৌধুরী চরণ সিং, ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী। (মৃ.১৯৮৭)
- ১৯০৭ - রুন রুন শাও, চীনা বংশোদ্ভূত হংকং ব্যবসায়ী, মানবপ্রেমিক ও শাও ব্রাদার্স স্টুডিও এর প্রতিষ্ঠিাতা।
- ১৯১২ - অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ।
- ১৯১৬ - লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
- ১৯২০ - সাহেবজাদা ইয়াকুব খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
- ১৯২২ - ম্যানুয়েল ফ্রাগা ইরিবারনে, স্প্যানিশ রাজনীতিবিদ।
- ১৯২৫ - সাবেক প্রধানন্ত্রী শাহ আজিজুর রহমান।
- ১৯২৫ - পিয়ের বেরেগোভোয়া, ফ্রান্সের প্রধানমন্ত্রী।
- ১৯৩০ - আলতাফ মাহমুদ, বাংলাদেশী সুরকার, সাংস্কৃতিক কর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা।
- ১৯৩৩ - সম্রাট আকিহিতো, জাপানের সম্রাট।
- ১৯৩৫ - ভ্লাদিস্লাভ ভোল্কভ, রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।
- ১৯৩৭ - মারটি্ আহটিসারি, নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রাজনীতিবিদ ও ফিনল্যান্ড এর ১০তম প্রেসিডেন্ট।
- ১৯৪০ - মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় সাবেক ক্রিকেটার ও কোচ।
- ১৯৪১ - ফ্রাঙ্কো নিরো, ইতালিয়ান অভিনেতা ও প্রযোজক।
- ১৯৪৩ - এলিজাবেথ হার্টম্যান, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী। (মৃ. ১৯৮৭)
- ১৯৫২ - মুহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ।
- ১৯৫৫ - লুডোভিকো ইনাউডি, ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
- ১৯৫৭ - ডেভিড লড হটন, জিম্বাবুয়ে সাবেক ক্রিকেটার ও কোচ।
- ১৯৬৪ - জস্ ওহেডন, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৬৬ - ভিনসেন্ট ক্যাসেল, ফরাসি অভিনেতা ও প্রযোজক।
- ১৯৭১ - খালেদ আল-মুয়াল্লিদ, সৌদি আরব ফুটবল।
- ১৯৭৫ - জোজো (বাঙালি গায়িকা)
- ১৯৭৬ - প্যাট্রিক ভিয়েরা, ফরাসি ফুটবলার ও ম্যানেজার।
- ১৯৮০ - ফ্রান্সেসকা সচিয়ানোনে, ইতালীয় টেনিস খেলোয়াড়।
- ১৯৮০ - জেসিকা টেলর, ইংরেজ মডেল ও গায়িকা।
- ১৯৮৪ - ডুফি, তিনি ওয়েলশ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
- ১৯৯১ - আহমেদ শেহজাদ, পাকিস্তানি ক্রিকেটার।
মৃত্যু
[সম্পাদনা]- ০০৭৯ - ভেস্পাসিয়ান, রোমান সম্রাট
- ১৩১৮ - ইয়োরিইয়ুকি, জাপানের গণিতবিদ
- ১৪৫৭ - লাডিস্লাউস পুস্থুমউস, হাঙ্গেরিয়ান রাজা
- ১৫১১ - মাহমুদ শাহ্, গুজরাটের শাসক ৫২ বছর শাসনের পর
- ১৫৭২ - ব্রনযিনো, ইতালীয় চিত্রশিল্পী ও কবি।
- ১৬৮২ - ক্লাউডে লরাইন, ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী ও খোদকার।
- ১৮০৬ - মাথুরিন জ্যাকে জাকুইয়েস বরিসন, ফরাসি প্রাণিবিজ্ঞানী ও দার্শনিক।
- ১৮৩৪ - টমাস ম্যালথাস, ইংরেজ অর্থনীতিবিদ ও জনমিতিবিদ।
- ১৮৩৬ - জেমস মিল, স্কটিশ ইতিহাসবেত্তা, অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক।
- ১৮৯১ - উইলহেম এডুয়ার্ড ওয়েবার, জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
- ১৯৫৯ - বরিস ভ্যাঁ, ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
- ১৯৭০ - তুন ইউসুফ বিন ইসহাক, সিঙ্গাপুরের সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
- ১৯৭৬ - ফ্রান্সের বিখ্যাত লেখক আন্দ্রে মালরো।
- ১৯৯০ - রুয়াল দাল, ওয়েল্সীয় সাহিত্যিক।
- ১৯৯৫ - লুই মালে, ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৯৬ - আন্দ্রিয়াস পাপান্ডরেওউ, গ্রিক অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ১৭৪ তম প্রধানমন্ত্রী।
- ১৯৯৬ - রেমন্ড রাসেল লিন্ডওয়াল, অস্ট্রেলীয় ক্রিকেটার ও রাগবি খেলোয়াড়।
- ২০০৪ - পি ভি নরসিমা রাও, ভারতের নবম প্রধানমন্ত্রী।(জ.২৮/০৬/১৯২১)
- ২০০৬ - ফিলিপ নইরেট, ফরাসি অভিনেতা।
- ২০১০ - ইংরিড পিট, পোলিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেত্রী ও লেখক।
- ২০১১ - আব্দুর রাজ্জাক (রাজনীতিবিদ), বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী।
- ২০১৩ - একে-৪৭-এর উদ্ভাবক মিখাইল কালাশনিকভ।
- ২০১৩ - রিচার্ড মাথেসন, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
- ২০১৪ - ডরোথি চেনি, আমেরিকান টেনিস খেলোয়াড়।
- ২০২৪ - শ্যাম বেনেগল, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। (জ.১৯৩৪)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস
- জাতীয় কৃষক দিবস (ভারত)
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২৩ ডিসেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |