১৪ ডিসেম্বর
অবয়ব
| << | ডিসেম্বর | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
| ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
| ২০২৬ | ||||||
১৪ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৪৮তম (অধিবর্ষে ৩৪৯তম) দিন। বছর শেষ হতে আরো ১৭ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৫৫৭ – কনস্টান্টিনোপল ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যাতে হাজিয়া সোফিয়ার গম্বুজে ফাটল ধরে।
- ৮৩৫ – মিষ্টি শিশির ঘটনা: তাং সম্রাট ওয়েনজং দরবারের শক্তিশালী খোজাদের হত্যার ষড়যন্ত্র করেন, কিন্তু ষড়যন্ত্র ব্যর্থ হয়।
- ৮৭২ – পোপ অষ্টম জন দ্বিতীয় হ্যাড্রিয়ানের মৃত্যুর পর পোপ নির্বাচিত হন।
- ১১২৪ – থিওবাল্ড বুক্কাপেকাস পোপ নির্বাচিত হন।
- ১২৮৭ – সেন্ট লুসিয়া বন্যা: নেদারল্যান্ডসের জাউডারজি সমুদ্র প্রাচীর ধসে পড়ে, ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়।
- ১৫৪২ – রাজকুমারী মেরি স্টুয়ার্ট এক সপ্তাহ বয়সে তার পিতা রাজা পঞ্চম জেমসের মৃত্যুর পর স্কটল্যান্ডের রানি হন।
- ১৫৬৮ – রাজকুমারী মেরি স্টুয়ার্ট স্কটল্যান্ডের রানি হন।
- ১৫৭৫ – ইস্টভান বাথোরি পোল্যান্ডের রাজা নির্বাচিত হন।
- ১৬৫৬ – প্রথম কৃত্রিম মুক্তা তৈরি করা হয়।
- ১৭৫১ – অস্ট্রিয়ার ভিনার নইস্টাটে থেরেসিয়ান মিলিটারি একাডেমি প্রতিষ্ঠিত হয়।
- ১৭৮০ – প্রতিষ্ঠাতা জনক আলেকজান্ডার হ্যামিল্টন অলবানির স্কাইলার ম্যানশনে এলিজাবেথ স্কাইলারকে বিয়ে করেন।
- ১৭৮২ – মঙ্গলফিয়ে ভ্রাতৃদ্বয় ফ্রান্সে প্রথমবার মনুষ্যবিহীন গরম বাতাসের বেলুন পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করেন; এটি প্রায় ২.৫ কিলোমিটার ভেসে থাকে।
- ১৮০৫ – ফসিল জ্বালানি হিসেবে পাথুরে কয়লার তীব্র তাপ শক্তি উৎপাদনের ক্ষমতার বিষয়টি আবিষ্কৃত হয়।
- ১৮১২ – রাশিয়ায় ফরাসি আক্রমণ শেষ হয়, যখন গ্রঁদ আর্মের অবশিষ্ট সৈন্যরা রাশিয়া থেকে বিতাড়িত হয়।
- ১৮১৪ – ১৮১২ সালের যুদ্ধ: রাজকীয় নৌবাহিনী লেক বর্গনের নিয়ন্ত্রণ নেয়, লুইজিয়ানা।
- ১৮১৯ – আলাবামা ২২তম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।
- ১৮৩৬ – টলেডো যুদ্ধ অনানুষ্ঠানিকভাবে শেষ হয়, যখন "ফ্রস্টবিটেন কনভেনশন" মিশিগানকে অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য কংগ্রেসের শর্ত মেনে নিতে ভোট দেয়।
- ১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধ: জেমস লংস্ট্রিটের অধীনে কনফেডারেট বাহিনী পূর্ব টেনেসির বিনস স্টেশন যুদ্ধে জয়লাভ করে, যার ফলে নক্সভিল অভিযান শেষ হয়।
- ১৮৯৬ – গ্লাসগো আন্ডারগ্রাউন্ড রেলওয়ে গ্লাসগো ডিস্ট্রিক্ট সাবওয়ে কোম্পানি কর্তৃক উদ্বোধন করা হয়।
- ১৯০০ – কোয়ান্টাম বলবিদ্যা: ম্যাক্স প্লাঙ্ক বার্লিনে ফিজিক্যাল সোসাইটিতে তার ব্ল্যাক-বডি বিকিরণ সূত্রের তাত্ত্বিক ব্যাখ্যা উপস্থাপন করেন।
- ১৯০১ – বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংকের কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেন।
- ১৯০২ – কমার্শিয়াল প্যাসিফিক কেবল কোম্পানি সান ফ্রান্সিসকো থেকে হনুলুলু পর্যন্ত প্রথম প্রশান্ত মহাসাগরীয় টেলিগ্রাফ কেবল স্থাপন করে।
- ১৯০৩ – বিমান আবিষ্কারকারী রাইট ভ্রাতৃদ্বয় উত্তর ক্যারোলিনায় প্রথম আকাশযান উড্ডয়নের প্রচেষ্টা চালান।
- ১৯০৭ – থমাস ডব্লিউ. লসন, ইঞ্জিনবিহীন সর্ববৃহৎ পালতোলা জাহাজ, সিলি দ্বীপপুঞ্জের হেলওয়েদার রিফের কাছে ঝড়ে ডুবে যায়, পাইলটসহ ১৫ জন নাবিক নিহত হন।
- ১৯০৯ – নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী চার্লস ওয়েড সিট অব গভর্নমেন্ট সারেন্ডার অ্যাক্ট স্বাক্ষর করেন, যার মাধ্যমে অস্ট্রেলীয় রাজধানী অঞ্চল গঠনের জন্য রাজ্যের জমি কমনওয়েলথের কাছে হস্তান্তর সম্পন্ন হয়।
- ১৯১১ – নরওয়েজীয় অভিযাত্রী রোল্ড আমুন্ডেসন ওলাভ জালান্ড, হেলমার হ্যানসেন, স্ভেরে হ্যাসেল ও অস্কার উইস্টিংকে নিয়ে গড়া তার দল নিয়ে প্রথম দক্ষিণ মেরুতে পা রাখে।
- ১৯১৩ – জাপানি যুদ্ধজাহাজ হারুনা, চতুর্থ ও শেষ কঙ্গো-শ্রেণির ব্যাটলক্রুজার, উদ্বোধন করা হয়, যা পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের অন্যতম প্রধান যুদ্ধজাহাজ হিসেবে ব্যবহৃত হয়।
- ১৯১৪ – লিসান্দ্রো দে লা তোরে ও অন্যান্যরা বুয়েনোস আইরেসের স্যাভয় হোটেলে গণতান্ত্রিক প্রগতিশীল দল প্রতিষ্ঠা করেন।
- ১৯১৫ – জ্যাক জনসন কৃষ্ণাঙ্গ হিসেবে প্রথম হেভিওয়েট মুষ্টিযুদ্ধে বিজয়ী হন।
- ১৯১৮ – ব্রিটেনের সাধারণ নির্বাচনে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার প্রয়োগ করেন।
- ১৯১৮ – হেসের ফ্রেডরিক কার্ল, যিনি ফিনল্যান্ডের সংসদ কর্তৃক ফিনল্যান্ডের রাজা নির্বাচিত হয়েছিলেন, সিংহাসন ত্যাগ করেন।
- ১৯১৮ – পর্তুগালের রাষ্ট্রপতি সিডোনিও পাইস আততায়ীর হাতে নিহত হন।
- ১৯১৮ – জাকোমো পুচিনির হাস্যরসাত্মক অপেরা জান্নি স্কিকি মেট্রোপলিটন অপেরায় নিউ ইয়র্ক সিটিতে প্রথম মঞ্চস্থ হয়।
- ১৯২৫ – আলবান বার্গের প্রথম অপেরা ওৎসেক বার্লিন স্টেট অপেরায় এরিখ ক্লাইবারের পরিচালনায় প্রথম মঞ্চস্থ হয়।
- ১৯৩৯ – শীতকালীন যুদ্ধ: ফিনল্যান্ড আক্রমণের কারণে সোভিয়েত ইউনিয়নকে জাতিপুঞ্জ থেকে বহিষ্কার করা হয়।
- ১৯৪০ – প্লুটোনিয়াম (বিশেষত Pu-238) প্রথমবার বার্কলেতে পৃথক করা হয়।
- ১৯৪২ – অ্যারোফ্লটের একটি তুপোলেভ এএনটি-২০ বিমান তাশখন্দের কাছে বিধ্বস্ত হয়, এতে ৩৬ জন নিহত হন।
- ১৯৪৬ – আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে।
- ১৯৪৬ – জাতিসংঘের সাধারণ পরিষদ নিউ ইয়র্কে সদর দপ্তর স্থাপনের পক্ষে ভোট দেয়।
- ১৯৪৭ – রোমানিয়া প্রজাতন্ত্রী দেশে পরিণত হয়।
- ১৯৪৮ – থমাস টি. গোল্ডস্মিথ জুনিয়র ও এস্টল রে ম্যান তাদের ক্যাথোড-রে টিউব বিনোদন যন্ত্রের জন্য পেটেন্ট লাভ করেন, যা প্রাচীনতম পরিচিত ইন্টারেক্টিভ ইলেকট্রনিক গেম।
- ১৯৫৫ – আলবেনিয়া, অস্ট্রিয়া, বুলগেরিয়া, ক্যাম্বোডিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, জর্ডান, লাওস, লিবিয়া, পর্তুগাল, রোমানিয়া, স্পেন ও শ্রীলঙ্কা জাতিসংঘে যোগ দেয়।
- ১৯৫৮ – ৩য় সোভিয়েত অ্যান্টার্কটিক অভিযান প্রথমবার দক্ষিণ দুর্গম মেরুতে পৌঁছায়।
- ১৯৬০ – সোমালিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬০ – ইউনেস্কোর শিক্ষায় বৈষম্যের বিরুদ্ধে কনভেনশন গৃহীত হয়।
- ১৯৬১ – তাঞ্জানিয়া জাতিসংঘে যোগ দেয়।
- ১৯৬২ – নাসার মেরিনার ২ শুক্র গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়া প্রথম মহাকাশযান হয়ে ওঠে।
- ১৯৬৩ – বাল্ডউইন হিলস জলাধারের বাঁধ ভেঙে যায়, এতে লস অ্যাঞ্জেলেসে পাঁচজন নিহত হন এবং শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
- ১৯৬৪ – মার্কিন নাগরিক অধিকার আন্দোলন: হার্ট অব আটলান্টা মোটেল বনাম মার্কিন যুক্তরাষ্ট্র মামলায় মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে কংগ্রেস বাণিজ্য ধারার মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে লড়তে পারে।
- ১৯৭১ – মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।
- ১৯৭২ – অ্যাপোলো কর্মসূচি: ইউজিন সার্নান চাঁদে হাঁটা সর্বশেষ ব্যক্তি হন, যখন তিনি ও হ্যারিসন শ্মিট অ্যাপোলো ১৭ মিশনের তৃতীয় ও শেষ মহাকাশে পদচারণা সম্পন্ন করেন।
- ১৯৮১ – ইহুদিবাদী ইসরাইলের সংসদ অধিকৃত গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের ভূখণ্ড বলে ঘোষণা করে।
- ১৯৮৫ – উইলমা ম্যানকিলার চেরোকি জাতির প্রধান হিসেবে নির্বাচিত প্রথম নারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৬ – কাসবা আলিগড় গণহত্যা: সোহরাব গোঠে নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রতিশোধ হিসেবে কাসবা কলোনিতে ৪০০ জনের বেশি মুহাজির নিহত হন।
- ১৯৯২ – আবখাজিয়া যুদ্ধ: তকভারচেলি অবরোধের সময় তকভারচেলি থেকে উদ্বাস্তু বহনকারী একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়, এতে ২৫ জন শিশুসহ কমপক্ষে ৫২ জন নিহত হন।
- ১৯৯৪ – সকাল ১০টা ৪০ মিনিটে চীনের তখনকার রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী লি ফেং সারা বিশ্বের কাছে “ইয়াংসি নদীর তিনগিরিখাত প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু” হবার কথা ঘোষণা করেন।
- ১৯৯৫ – প্যারিসে বসনীয় শান্তিচুক্তি (ডেটন চুক্তি) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।
- ১৯৯৬ – বাংলাদেশে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন।
- ১৯৯৮ – যুগোস্লাভ যুদ্ধ: যুগোস্লাভ সেনাবাহিনী আলবেনিয়া থেকে কসোভোতে অস্ত্র পাচারের চেষ্টাকারী কসোভো লিবারেশন আর্মির একটি দলের উপর অতর্কিত হামলা চালায়, এতে ৩৬ জন নিহত হন।
- ১৯৯৯ – কিরিবাস, নাউরু ও টোঙ্গা জাতিসংঘে যোগ দেয়।
- ১৯৯৯ – মুষলধারে বৃষ্টির কারণে ভার্গাসে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়, এতে হাজার হাজার মানুষ নিহত হয় এবং রাজ্যের অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
- ২০০৩ – পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে যান।
- ২০০৪ – বিশ্বের উচ্চতম সেতু মিলো ভায়াডাক্ট ফ্রান্সের মিলোর কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
- ২০১২ – স্যান্ডি হুক প্রাথমিক বিদ্যালয়ে গুলি: কানেটিকাটের স্যান্ডি হুকে বন্দুকধারীসহ ২৮ জন নিহত হন।
- ২০১৩ – দক্ষিণ সুদানে একটি অভ্যুত্থান প্রচেষ্টার খবর পাওয়া যায়, যা অব্যাহত সংঘর্ষ ও শত শত হতাহতের কারণ হয়।
- ২০১৭ – দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ৫২.৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স সহ টুয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি ফক্স অধিগ্রহণের ঘোষণা দেয়।
- ২০২০ – দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর থেকে একটি পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হয়।
- ২০২৫ – অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে হানুকা উদযাপনের সময় গণ গুলিতে বন্দুকধারীসহ কমপক্ষে ১৬ জন নিহত ও ৪৩ জন আহত হন, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত।
জন্ম
[সম্পাদনা]- ১৫০৩ - নসট্রাদামুস, ফরাসি ভবিষ্যদ্বক্তা, জ্যোতিষী, লেখক এবং ঔষধ প্রস্তুতকারক ও চিকিৎসা সামগ্রী বিক্রেতা। (মৃ. ১৫৬৬)
- ১৫৪৬ - টাইকোব্রাহে, ড্যানীয় জোতির্বিদ ও রসায়নবিদ।
- ১৬২৬ - গো-সুজাকো, জাপানের সম্রাট।
- ১৮৭৮ - হরিহর শেঠ, সাহিত্যিক ও ইতিহাসবেত্তা। (মৃ. ১৯৭২)
- ১৯১২ - হেমাঙ্গ বিশ্বাস, সঙ্গীতশিল্পী ও সুরকার। (মৃ. ১৯৮৭)
- ১৯২২ - নিকোলাই বাসভ, নোবেল পুরস্কার বিজয়ী সোভিয়েত পদার্থবিজ্ঞানী এবং শিক্ষাবিদ।
- ১৯২৪ - রাজ কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও হিন্দি চলচ্চিত্রের পরিচালক। (মৃ. ১৯৮৮)
- ১৯২৮ - নির্মলকুমার চক্রবর্তী, বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের বাঙালি অভিনেতা।
- ১৯৩৪ - শ্যাম বেনেগল, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। (মৃ.২০২৪)
- ১৯৩৬ - বিশ্বজিৎ চ্যাটার্জী,ভারতের বাংলা ও হিন্দি চলচ্চিত্রের বাঙালি অভিনেতা।
- ১৯৪৬ - সঞ্জয় গান্ধী, প্রাক্তন ভারতীয় রাজনীতিবিদ (মৃ. ২৩/০৬/১৯৮০)
- ১৯৪৬ - এন্টোনি বিভোর্, ইংরেজ ঐতিহাসিক।
- ১৯৫৩ - বিজয় অমৃতরাজ, ভারতীয় টেনিস খেলোয়াড়, ক্রীড়া ভাষ্যকার ও অভিনেতা।
- ১৯৫৪ - মাকসুদুল আলম, বাংলাদেশী জিনতত্ত্ববিদ, পেঁপে, রাবার, পাট এবং ছত্রাক জিনোম উদ্ভাবক।
- ১৯৬৫ - মনোজ যোশী, ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ অভিনেতা
- ১৯৬৭ - সন্দীপ গোস্বামী, ভারতীয় বাঙালি কবি, সমালোচক।
- ১৯৬৮ - জয় সেনগুপ্ত, বাঙালি ভারতীয় অভিনেতা
- ১৯৭৮ - সমীরা রেড্ডি, ভারতীয় অভিনেত্রী
- ১৯৭৯ - সমিত বসু, বাঙালি ভারতীয় ঔপন্যাসিক, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং কলামনিস্ট
- ১৯৮০ - জুহি পরমার, ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- ১৯৮৪ - দিব্যাঙ্কা ত্রিপাঠি, ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- ১৯৮৪ - রানা দাগ্গুবতি, ভারতীয় অভিনেতা
- ১৯৯৪ - কুলদীপ যাদব, ভারতীয় ক্রিকেটার
মৃত্যু
[সম্পাদনা]- ১১৩৬ - চতুর্থ হেরাল্ড, নরওয়ের সম্রাট।
- ১৫৪২ - পঞ্চম জেমস, স্কটল্যান্ডের রাজা।
- ১৭৯৯ - জর্জ ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। (জ. ১৭৩২)
- ১৯৩৬ - ইয়োসেফ ব্লক, জার্মান সমাজতান্ত্রিক সাংবাদিক।
- ১৯৭০ - কুমুদরঞ্জন মল্লিক, বাঙালি কবি ও শিক্ষাবিদ। (জ. ১৮৮৩)
- ১৯৭১ - মহিউদ্দীন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ, মুক্তিযোদ্ধা।
- ১৯৭১ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
- শহীদুল্লাহ কায়সার, লেখক।
- মুনীর চৌধুরী, ভাষাবিজ্ঞানী।
- মোফাজ্জল হায়দার চৌধুরী, মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ।
- এ এফ এম আবদুল আলীম চৌধুরী - চিকিৎসক।
- আবুল খায়ের - ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক।
- ডা. মোহাম্মদ মোর্তজা - ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানের শিক্ষক ও চিকিৎসক।
- ড. ফয়জুল মহী - শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গবেষক।
- গিয়াসউদ্দীন আহমদ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সিনিয়র অধ্যাপক।
- আ ন ম গোলাম মোস্তফা - দৈনিক পূর্বদেশ-এর সাংবাদিক।
- আনোয়ার পাশা - কবি, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ।
- ডা. মোহাম্মদ ফজলে রাব্বি - চিকিৎসক ও ঢাকা মেডিক্যাল কলেজের প্রফেসর।
- সেলিনা পারভীন - সাংবাদিক।
- সিরাজুল হক খান - শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
- এস. এম. এ. রাশীদুল হাসান - শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
- সন্তোষচন্দ্র ভট্টাচার্য - ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক।
- ১৯৭১ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
- ১৯৮৪ - ধীর আলী মিয়া, বাংলাদেশী যন্ত্রবাদক, সঙ্গীত পরিচালক, ও সুরকার।[১]
- ১৯৯৫ - কনস্ট্যান্স টিপার, ইংরেজ ধাতুবিদ ও স্ফটিকবিদ।
- ১৯৮৯ - আন্দ্রে শাখারভ, সোভিয়েত পরমাণু বিজ্ঞানী, ভিন্নমতাবলম্বী এবং মানবাধিকার কর্মী।
- ১৯৯৯ - আবদুল লতিফ, ভাষাসৈনিক।
- ২০১৮ - আমজাদ হোসেন, বাংলাদেশী অভিনেতা, লেখক এবং চলচ্চিত্রকার।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ধীর আলী মিয়া"। দৈনিক ইত্তেফাক। ১৭ ডিসেম্বর ২০১৪। ২৮ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ১৪ ডিসেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |