১৯১৯
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯১৯ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯১৯ MCMXIX |
| আব উর্বে কন্দিতা | ২৬৭২ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩৬৮ ԹՎ ՌՅԿԸ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬৬৯ |
| বাহাই বর্ষপঞ্জি | ৭৫–৭৬ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩২৫–১৩২৬ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮৬৯ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪৬৩ |
| বর্মী বর্ষপঞ্জি | ১২৮১ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪২৭–৭৪২৮ |
| চীনা বর্ষপঞ্জি | 戊午年 (পৃথিবীর ঘোড়া) ৪৬১৫ বা ৪৫৫৫ — থেকে — 己未年 (পৃথিবীর ছাগল) ৪৬১৬ বা ৪৫৫৬ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬৩৫–১৬৩৬ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩০৮৫ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯১১–১৯১২ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৬৭৯–৫৬৮০ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৯৭৫–১৯৭৬ |
| - শকা সংবৎ | ১৮৪০–১৮৪১ |
| - কলি যুগ | ৫০১৯–৫০২০ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯১৯ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯১৯–৯২০ |
| ইরানি বর্ষপঞ্জি | ১২৯৭–১২৯৮ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩৩৭–১৩৩৮ |
| জুশ বর্ষপঞ্জি | ৮ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২৫২ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ৮ 民國৮年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪৬১–২৪৬২ |
উইকিমিডিয়া কমন্সে ১৯১৯ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯১৯ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ৩ – প্যারিস শান্তি সম্মেলন: ইরাকের আমির ফয়সাল ইহুদি নেতা ক্লেম ওয়াইজম্যানের সাথে প্যালিস্টাইনে ইহুদি বসতি নির্মাণের চুক্তি করে।
- জানুয়ারি ৫ – জার্মানিতে ন্যাশনাল সোশালিস্ট পার্টি গঠিত হয়।
- জানুয়ারি ৭ – মন্টিনিগ্রোর সঙ্গে সার্বিয়ার একত্রীকরণের পরিকল্পনার বিরুদ্ধে মন্টিনিগ্রীয় গেরিলারা বিদ্রোহ করে, কিন্তু ব্যর্থ হয়।
- জানুয়ারি ১৩
- ভারতীয়দের মধ্যে সার সত্যেন্দ্রপ্রসাদ সিংহ সর্বপ্রথম 'লর্ড' উপাধিতে ভূষিত হয়ে পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেন।
- দক্ষিণ আফ্রিকায় কিম্বার্লির খনিতে ৩৮৮ ক্যারেট হীরক খণ্ড পাওয়া যায়।
- জানুয়ারি ১৫
- জার্মানির প্রখ্যাত সাম্যবাদী নেতা রোজা লুক্সেমবুর্গ ও কার্ল লিবক্নেখট স্পার্টাসিস্ট বিদ্রোহের শেষে ফ্রাইকোরপস সদস্যদের হাতে নিহত হন।
- গ্রেট মোলাসিস ফ্লাড: একটি সংরক্ষণাগার বিস্ফোরিত হয়ে চিনির রস প্রবাহিত হয়ে বোস্টনে ২১ জন নিহত ও ১৫০ জন আহত হন।
- জানুয়ারি ১৬ – নেব্রাস্কা যুক্তরাষ্ট্রের ৩৬তম রাজ্য হিসেবে অষ্টাদশ সংশোধনী অনুমোদন করে, যার ফলে যুক্তরাষ্ট্রে মদ্যপান নিষিদ্ধ হয়।
- জানুয়ারি ১৮ – ইগ্নাচি জান পাদেরেভস্কি নতুন স্বাধীন পোল্যান্ডের প্রধানমন্ত্রী হন।
- জানুয়ারি ২১ – বিপ্লবী আইরিশ সংসদ প্রতিষ্ঠিত হয় এবং আইরিশ প্রজাতন্ত্রের স্বাধীনতা ঘোষণা করে। সোলোহেডবেগ অতর্কিত হামলা সহ আইরিশ স্বাধীনতা যুদ্ধের প্রথম সংঘর্ষগুলোর একটি ঘটে।
- জানুয়ারি ২২ – ইউক্রেনীয় গণপ্রজাতন্ত্র ও পশ্চিম ইউক্রেনীয় গণপ্রজাতন্ত্রকে একত্রিত করে অ্যাক্ট জ্লুকি স্বাক্ষরিত হয়।
- জানুয়ারি ২৩
- জানুয়ারি ২৫ – লিগ অব ন্যাশন্সের প্রতিষ্ঠা হয়।
- জানুয়ারি ২৮ – ফিনল্যান্ডের রিজেন্ট ব্যারন গুস্তাফ মানেরহাইম কর্তৃক অর্ডার অফ দ্য হোয়াইট রোজ অফ ফিনল্যান্ড প্রতিষ্ঠিত হয়।
- জানুয়ারি ২৯ – ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।
- জানুয়ারি ৩১ – গ্লাসগোতে জর্জ স্কয়ার যুদ্ধ সংঘটিত হয়, কর্মঘণ্টা কমানোর আন্দোলনের সময়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ৩ – লীগ অব নেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত।
- ফেব্রুয়ারি ৫ – চার্লি চ্যাপলিন, মেরি পিকফোর্ড, ডগলাস ফেয়ারব্যাংকস ও ডি. ডব্লিউ. গ্রিফিথ ইউনাইটেড আর্টিস্টস প্রতিষ্ঠা করেন।
- ফেব্রুয়ারি ৬ – পাঁচ দিনব্যাপী সিয়াটল সাধারণ ধর্মঘট শুরু হয়, ওয়াশিংটনের সিয়াটল শহরে ৬৫ হাজারের বেশি শ্রমিক কর্মবিরতি পালন করেন।
- ফেব্রুয়ারি ১১ – জার্মানীর প্রেসিডেন্ট হিসেবে এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট নির্বাচিত।
- ফেব্রুয়ারি ১২ – হুলিয়াইপোলে মাখনোভশ্চিনা কর্তৃক কৃষক, শ্রমিক ও বিদ্রোহীদের দ্বিতীয় আঞ্চলিক কংগ্রেস অনুষ্ঠিত হয়।
- ফেব্রুয়ারি ১৪ – পোলিশ-সোভিয়েত যুদ্ধ শুরু।
- ফেব্রুয়ারি ১৭ – বলশেভিকদের সাথে লড়াইয়ে সহায়তার জন্য ইউক্রেনীয় প্রজাতন্ত্র কর্তৃক ত্রিপক্ষীয় মৈত্রী এবং যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করা হয়।
- ফেব্রুয়ারি ২১ – জার্মান সমাজতন্ত্রী কার্ট আইজনার হত্যার শিকার হন, তার মৃত্যুর ফলে বাভারীয় সোভিয়েত প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং মিউনিখ থেকে সংসদ ও সরকার পালিয়ে যায়।
- ফেব্রুয়ারি ২৩ – বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী দল গঠন করে।
- ফেব্রুয়ারি ২৬ – রাষ্ট্রপতি উড্রো উইলসন গ্র্যান্ড ক্যানিয়ন জাতীয় উদ্যান প্রতিষ্ঠার আইনে স্বাক্ষর করেন।
- ফেব্রুয়ারি ২৮ – স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয়।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ১ – কোরিয়ায় জাতীয় মুক্তি আন্দোলনের সূত্রপাত।
- মার্চ ২ – মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস শুরু।
- মার্চ ৪ – কমিনটার্ন (কমিউনিস্ট আন্তর্জাতিক) গঠিত হয়।
- মার্চ ১০ – মিশর থেকে সাঈদ জগলুল পাশাকে বহিষ্কারের ফলে কায়রোতে জাতীয়তাবাদের দাঙ্গা শুরু।
- মার্চ ১১ – ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বিখ্যাত বাঙালি কৌতুক লেখক।
- মার্চ ১৫
- ইউক্রেনের স্বাধীনতা যুদ্ধের সময় ইউক্রেনের বিপ্লবী বিদ্রোহী বাহিনীর পাল্টা-গোয়েন্দা বিভাগ হিসেবে কন্ট্ররাজভেদকা প্রতিষ্ঠিত হয়।
- আমেরিকান লিজিয়ন প্রতিষ্ঠিত হয়।
- মার্চ ২১
- হাঙ্গেরীয় সোভিয়েত প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যা রাশিয়ায় অক্টোবর বিপ্লবের পর ইউরোপে গঠিত প্রথম কমিউনিস্ট সরকার।
- সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা।
- মার্চ ২৩ – ইতালির মিলানে বেনিতো মুসোলিনি তার ফ্যাসিস্ট রাজনৈতিক আন্দোলন প্রতিষ্ঠা করেন।
- মার্চ ২৫ – ইউক্রেনে তেতিয়েভ গণহত্যা সংঘটিত হয়, যা হলোকাস্টের সময় গণহত্যার আদর্শ হয়ে ওঠে।
- মার্চ ২৭ – আমানুল্লাহ কর্তৃক আফগানিস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয়।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১০
- মেক্সিকোর খ্যাতনামা বিপ্লবী এমিলিয়ানো জাপাতা এক ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হন।
- মাখনোভশ্চিনা কর্তৃক হুলিয়াইপোলে কৃষক, শ্রমিক ও বিদ্রোহীদের তৃতীয় আঞ্চলিক কংগ্রেস অনুষ্ঠিত হয়।
- এপ্রিল ১১ – আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- এপ্রিল ১২ – রাওলাট আইন-এর প্রতিবাদে কলকাতা, লাহোর, বোম্বাই ও অমৃতসরে বিক্ষোভ শুরু হয়।
- এপ্রিল ১৩
- রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
- প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
- এপ্রিল ১৬
- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে ভারতীয় বিক্ষোভকারীদের হত্যার প্রতিবাদে মহাত্মা গান্ধী "প্রার্থনা ও উপবাস" দিবসের আয়োজন করেন।
- পোলিশ-লিথুয়ানিয়ান যুদ্ধ: পোলিশ সেনাবাহিনী আধুনিক লিথুয়ানিয়ার ভিলনিয়াস দখলের জন্য ভিলনা অভিযান শুরু করে।
- এপ্রিল ২০ – মন্টিনিগ্রোর রাজা নিকোলাস সিংহাসনচ্যুত।
- এপ্রিল ২৩ – এস্তোনিয়ায় এস্তোনীয় গণপরিষদ অনুষ্ঠিত হয়, যা এস্তোনীয় সংসদ প্রতিষ্ঠার সূচনা করে।
- এপ্রিল ২৬ – লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
- এপ্রিল ২৮ – লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
- এপ্রিল ২৯ – জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।
মে
[সম্পাদনা]- মে ৪ – চীনে ‘৪ঠা মে’ আন্দোলন নামে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ বিরোধী বিখ্যাত গণআন্দোলনের সূচনা হয়।
- মে ৮ – এডওয়ার্ড জর্জ হানি প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণে নীরবতা পালনের ধারণা প্রস্তাব করেন।
- মে ১১ – উরুগুয়ে বুয়েনোস আইরেস কপিরাইট চুক্তিতে স্বাক্ষর করে।
- মে ১৫
- উইনিপেগ সাধারণ ধর্মঘট শুরু হয়।
- গ্রিকদের স্মির্না দখলের সময় গ্রিক সেনাবাহিনী ৩৫০ তুর্কিকে হত্যা বা আহত করে।
- মে ১৬ – আলবার্ট কুশিং রিডের নেতৃত্বে নৌবাহিনীর কার্টিস এনসি-৪ বিমান আজোরস হয়ে লিসবনের উদ্দেশ্যে ট্রেপাসি, নিউফাউন্ডল্যান্ড থেকে প্রথম ট্রান্সআটলান্টিক ফ্লাইটে যাত্রা করে।
- মে ১৯ – মুস্তফা কামাল আতাতুর্ক সামসুনে অবতরণ করেন, যা তুরস্কের স্বাধীনতা যুদ্ধের সূচনা করে।
- মে ২৩ – শেখ মাহমুদ বারজানজি ব্রিটিশ ইরাকের সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হিসেবে প্রথম বিদ্রোহ শুরু করেন।
- মে ২৭
- জালিয়ানওয়ালাবাগের হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমস ফোর্ডকে চিঠি দেন।
- এনসি-৪ এয়ারক্রাফট লিসবনে অবতরণ করে, প্রথম উড্ডয়ন শেষ করে।
- মে ২৮ – ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম মহাযুদ্ধ সমাপ্ত হয়।
- মে ২৯ – আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব পরীক্ষা করেন আর্থার এডিংটন এবং অ্যান্ড্রু ক্রোমেলিন।
- মে ৩০ – জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এর প্রতিবাদে রবীন্দ্রনাথ নিজের হাতে নাইটহুড ত্যাগের অবিস্মরণীয় চিঠি লেখেন তৎকালীন বড়লাট চেমসফোর্ডকে।
জুন
[সম্পাদনা]- জুন ১ – ফিনল্যান্ডে মদ নিষেধাজ্ঞা কার্যকর হয়।
- জুন ২ – নৈরাজ্যবাদীরা একযোগে যুক্তরাষ্ট্রের আটটি শহরে বোমা বিস্ফোরণ ঘটায়।
- জুন ৪
- মার্কিন কংগ্রেস ঊনবিংশ সংশোধনী অনুমোদন করে, যা নারীদের ভোটাধিকার নিশ্চিত করে।
- লিওন ট্রটস্কি কৃষক, শ্রমিক ও বিদ্রোহীদের পরিকল্পিত চতুর্থ আঞ্চলিক কংগ্রেস নিষিদ্ধ করেন।
- জুন ৬ – সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ফিনল্যান্ডের যুদ্ধ ঘোষণা।
- জুন ৭ – সেট্টে জুনিয়ো: মাল্টার রাজধানী ভ্যালেটায় জাতীয়তাবাদী দাঙ্গা শুরু হয়; ব্রিটিশ সৈন্যরা জনতার ওপর গুলি চালালে চারজন নিহত হয়।
- জুন ১১ – স্যার বার্টন বেলমন্ট স্টেক্স জিতে প্রথম মার্কিন ট্রিপল ক্রাউন বিজয়ী ঘোড়া হয়।
- জুন ১৪ – জন অ্যালকক ও আর্থার হুইটেন ব্রাউন নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জনস থেকে প্রথম বিরতিহীন ট্রান্সআটলান্টিক ফ্লাইট শুরু করেন।
- জুন ১৫ – জন অ্যালকক ও আর্থার ব্রাউন ক্লিফডেনে অবতরণের মাধ্যমে প্রথম বিরতিহীন আটলান্টিক পাড়ি সম্পন্ন করেন।
- জুন ২১
- উইনিপেগ সাধারণ ধর্মঘটের সময় বেকার যুদ্ধ-ফেরত সৈন্যদের ভিড়ের উপর রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ গুলি চালায়, এতে দুজন নিহত হন।
- অ্যাডমিরাল লুডভিগ ফন রয়টার স্কাপা ফ্লোতে জার্মান নৌবহর ডুবিয়ে দেন, অর্কনির স্কাপা ফ্লোতে। নিহত নয়জন নাবিক প্রথম বিশ্বযুদ্ধের শেষ হতাহত।
- জুন ২৩ – এস্তোনিয়ার স্বাধীনতা যুদ্ধ: সেসিসের যুদ্ধে বাল্টিশে ল্যান্ডেসভের চূড়ান্তভাবে পরাজিত হয়; এই দিনটি এস্তোনিয়ায় বিজয় দিবস হিসেবে পালিত হয়।
- জুন ২৮ – ভার্সাই চুক্তি, প্রথম বিশ্বযুদ্ধের পরপর যুদ্ধের মিত্রশক্তি ও তৎসংশ্লিষ্ট শক্তিসমূহ এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয়।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ৬ – বিশ্বের প্রথম বিমান 'ব্রিটিশ আর-৩৪' আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।
- জুলাই ৯ – জার্মানির ভার্সাই চুক্তি অনুমোদন।
- জুলাই ১১ – নেদারল্যান্ডে ৮ ঘণ্টা কর্মদিবস ও রোববার ছুটি, আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- জুলাই ১৩ – ব্রিটিশ এয়ারশিপ আর৩৪ ইংল্যান্ডের নরফোকে অবতরণ করে, আটলান্টিক মহাসাগর পেরিয়ে প্রথম এয়ারশিপ প্রত্যাবর্তন যাত্রা সম্পন্ন করে।
- জুলাই ১৭ – ফিনল্যান্ডে সংবিধান প্রণয়নের মাধ্যমে সরকার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
- জুলাই ২১ – উইংফুট এয়ার এক্সপ্রেস ডিরিজিবল শিকাগোর ইলিনয় ট্রাস্ট অ্যান্ড সেভিংস বিল্ডিংয়ে বিধ্বস্ত হয়, এতে ১২ জন নিহত হয়।
- জুলাই ২৩ – যুবরাজ রিজেন্ট প্রথম আলেকজান্ডার লিউব্লিয়ানা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ডিক্রিতে স্বাক্ষর করেন।
- জুলাই ২৭ – শিকাগো জাতি দাঙ্গা শুরু হয় দক্ষিণ শিকাগোর একটি সমুদ্র সৈকতে জাতিগত ঘটনার পর, পাঁচ দিনে ৩৮ জন নিহত ও ৫৩৭ জন আহত হয়।
- জুলাই ৩১ – ওয়েমারে জার্মানি প্রজাতন্ত্র ঘোষণা করে।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৮ – ইঙ্গ-আফগান চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে আফগানিস্তান ও যুক্তরাজ্যের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপিত হয় এবং ডুরান্ড লাইন সীমান্ত হিসেবে নিশ্চিত হয়।
- আগস্ট ৯ – ইরান ও ব্রিটিশ সরকারের মধ্যে একটি লজ্জাজনক চুক্তি স্বাক্ষরিত হয়।
- আগস্ট ১১ – জার্মানির ভাইমার সংবিধান আইনে স্বাক্ষরিত হয়।
- আগস্ট ২৫ – লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।
- আগস্ট ২৮ – জেনারেল জন স্মাটস দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী হন।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ৪ – তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক আনাতোলিয়া ও থ্রেসের ভবিষ্যৎ নির্ধারণে শিবাসে কংগ্রেস আহ্বান করেন।
- সেপ্টেম্বর ৭ – মহাত্মা গান্ধীর সম্পাদনায় প্রথম "নবজীবন" গুজরাটি মাসিক পত্রিকা প্রকাশিত হয়।
- সেপ্টেম্বর ১০ – প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সাথে অস্ট্রিয়ার সাঁ-জের্মাঁ চুক্তি (Traîte de Saint-Germain) স্বাক্ষরিত।
- সেপ্টেম্বর ১১ – মার্কিন যুক্তরাষ্ট্র মেরিন কোর হন্ডুরাস আক্রমণ করে।
- সেপ্টেম্বর ১২ – অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন।
- সেপ্টেম্বর ১৮
- নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার দেয়।
- ফ্রিৎজ পোলার্ড প্রধান দল অ্যাক্রন প্রোসের হয়ে পেশাদার ফুটবল খেলা প্রথম আফ্রিকান-আমেরিকান হন।
- সেপ্টেম্বর ২২ – পেনসিলভানিয়ায় অ্যামালগামেটেড অ্যাসোসিয়েশন অব আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্সের নেতৃত্বে ইস্পাত ধর্মঘট শুরু হয়, যা পরে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ে।
- সেপ্টেম্বর ২৪ – বঙ্গোপসাগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, পূর্ব ময়মনসিংহ জেলা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়।
- সেপ্টেম্বর ২৬ – ইউক্রেনীয় স্বাধীনতা যুদ্ধে ইউক্রেনের বিপ্লবী বিদ্রোহী বাহিনী পেরেগোনোভকার যুদ্ধে শ্বেত রুশ স্বেচ্ছাসেবী বাহিনীকে পরাজিত করে।
- সেপ্টেম্বর ২৮ – ওমাহা জাতি দাঙ্গা নেব্রাস্কার ওমাহায় শুরু হয়।
- সেপ্টেম্বর ৩০ – আরকানসাসে এলেইন গণহত্যা শুরু হয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ২ – কলোরাডোর পুয়েবলোতে ভাষণ দেওয়ার সাত দিন পর শারীরিকভাবে ভেঙে পড়া মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন হোয়াইট হাউসে গুরুতর স্ট্রোকে আক্রান্ত হন।
- অক্টোবর ৩ – সিনসিনাটি রেডসের পিচার আডলফো লুকে প্রথম লাতিন আমেরিকান খেলোয়াড় হিসেবে বিশ্ব সিরিজে অংশগ্রহণ করেন।
- অক্টোবর ৭ – নেদারল্যান্ডসের পতাকাবাহী বিমান সংস্থা কেএলএম প্রতিষ্ঠিত হয়।
- অক্টোবর ৮ – মহাত্মা গান্ধীর সম্পাদনায় ইংরাজী সাপ্তাহিক ইয়ং ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়।
- অক্টোবর ৯ – সিনসিনাটি রেডস বিশ্ব সিরিজ জয় করে, যার ফলে ব্ল্যাক সক্স কেলেঙ্কারি ঘটে।
- অক্টোবর ১০ – পানামা খাল খনন শেষ হয় এবং একে উন্মুক্ত ঘোষণা করা হয়।
- অক্টোবর ১৬ – অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টির সভায় প্রথম জনসমক্ষে ভাষণ দেন।
- অক্টোবর ১৭ – সালেম চ্যাপেল, হলবেকে লিডস সিটি এফ.সি. বিলুপ্তির পর লিডস ইউনাইটেড এফ.সি. প্রতিষ্ঠিত হয়।
- অক্টোবর ২৭
- ভারতবর্ষে প্রথম খিলাফত দিবস পালিত হয়।
- মাখনোভশ্চিনা কর্তৃক ওলেকসান্দ্রিভস্কে কৃষক, শ্রমিক ও বিদ্রোহীদের চতুর্থ আঞ্চলিক কংগ্রেস অনুষ্ঠিত হয়।
- অক্টোবর ২৮ – মার্কিন কংগ্রেস রাষ্ট্রপতি উড্রো উইলসনের ভেটো অগ্রাহ্য করে ভলস্টেড আইন পাস করে, যা পরবর্তী জানুয়ারি থেকে মদ নিষিদ্ধকরণ শুরু করার পথ তৈরি করে।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ৭ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম পামার রেইড পরিচালিত হয়।
- নভেম্বর ৮ – আইখেনফেল্ড গণহত্যা: ইউক্রেনের বিপ্লবী বিদ্রোহী বাহিনী ১৩৬ জন মেনোনাইট বসতি স্থাপনকারীকে হত্যা করে।
- নভেম্বর ১১
- ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অব দ্য ওয়ার্ল্ড সেন্ট্রালিয়ায় যুদ্ধবিরতি দিবসের কুচকাওয়াজে হামলা চালায়।
- লাটভীয় স্বাধীনতা যুদ্ধে লাটভীয় বাহিনী রিগায় পশ্চিম রুশ স্বেচ্ছাসেবী বাহিনীকে পরাজিত করে।
- নভেম্বর ২৩ – দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।
- নভেম্বর ২৭ – প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তির সাথে বুলগেরিয়ার নোই চুক্তি স্বাক্ষরিত।
- নভেম্বর ২৮ – লেডি অ্যাস্টর যুক্তরাজ্যের সংসদের সদস্য নির্বাচিত হন; তিনি হাউস অব কমন্সে আসন গ্রহণকারী প্রথম নারী।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ১ – প্রথম মহিলা সংসদ সদস্য হিসাবে লেডি অ্যাস্টর যুক্তরাজ্যের হাউস অব কমন্সে তার আসন গ্রহণ করেন।
- ডিসেম্বর ২ – ইউক্রেনীয় স্বাধীনতা যুদ্ধ: পোলনস্কি ষড়যন্ত্রের অংশ হিসেবে ইউক্রেনীয় বলশেভিকরা নেস্টর মাখনোকে হত্যার চেষ্টা করে।
- ডিসেম্বর ৩ – প্রায় ২০ বছরের পরিকল্পনা ও নির্মাণ এবং ৮৯ জনের মৃত্যু ঘটানো দুটি ধসের পর কুইবেক সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
- ডিসেম্বর ৪ – ইউক্রেনের স্বাধীনতা যুদ্ধ: বিপ্লবী বিদ্রোহী বাহিনীর হাইকমান্ডকে হত্যার জন্য পোলনস্কি ষড়যন্ত্র শুরু হয়।
- ডিসেম্বর ৫ – ইউক্রেনীয় স্বাধীনতা যুদ্ধ: কন্ট্ররাজভেদকা কর্তৃক পোলনস্কি ষড়যন্ত্র দমন করা হয় এবং অংশগ্রহণকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
- ডিসেম্বর ২১ – মার্কিন নৈরাজ্যবাদী এমা গোল্ডম্যানকে রাশিয়ায় নির্বাসিত করা হয়।
- ডিসেম্বর ২৩
- দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।
- যুক্তরাজ্যে সেক্স ডিসকোয়ালিফিকেশন (রিমুভাল) অ্যাক্ট ১৯১৯ আইনে পরিণত হয়, যা নারীদের আইনজীবী, সরকারি কর্মচারী হিসেবে কাজ এবং জুরি সদস্য হওয়ার সুযোগ দেয়।
- ডিসেম্বর ২৬
- লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
- বোস্টন রেড সক্স বেব রুথকে নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের কাছে বিক্রি করে।
- ডিসেম্বর ৩০ – লিঙ্কন্স ইন প্রথমবারের মত নারী বার শিক্ষার্থী ভর্তি করে।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]ফ্রেব্রুয়ারি
[সম্পাদনা]মার্চ
[সম্পাদনা]এপ্রিল
[সম্পাদনা]মে
[সম্পাদনা]- ১ মে - মান্না দে, ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী।
জুন
[সম্পাদনা]জুলাই
[সম্পাদনা]আগস্ট
[সম্পাদনা]সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর
[সম্পাদনা]নভেম্বর
[সম্পাদনা]ডিসেম্বর
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]ফ্রেব্রুয়ারি
[সম্পাদনা]মার্চ
[সম্পাদনা]এপ্রিল
[সম্পাদনা]মে
[সম্পাদনা]জুন
[সম্পাদনা]জুলাই
[সম্পাদনা]আগস্ট
[সম্পাদনা]সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর
[সম্পাদনা]নভেম্বর
[সম্পাদনা]ডিসেম্বর
[সম্পাদনা]| বছর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |