১৯০৫
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯০৫ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯০৫ MCMV |
| আব উর্বে কন্দিতা | ২৬৫৮ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩৫৪ ԹՎ ՌՅԾԴ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬৫৫ |
| বাহাই বর্ষপঞ্জি | ৬১–৬২ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩১১–১৩১২ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮৫৫ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪৪৯ |
| বর্মী বর্ষপঞ্জি | ১২৬৭ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪১৩–৭৪১৪ |
| চীনা বর্ষপঞ্জি | 甲辰年 (কাঠের ড্রাগন) ৪৬০১ বা ৪৫৪১ — থেকে — 乙巳年 (কাঠের সাপ) ৪৬০২ বা ৪৫৪২ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬২১–১৬২২ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩০৭১ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৮৯৭–১৮৯৮ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৬৬৫–৫৬৬৬ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৯৬১–১৯৬২ |
| - শকা সংবৎ | ১৮২৬–১৮২৭ |
| - কলি যুগ | ৫০০৫–৫০০৬ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯০৫ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯০৫–৯০৬ |
| ইরানি বর্ষপঞ্জি | ১২৮৩–১২৮৪ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩২২–১৩২৩ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২৩৮ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীনের পূর্বে ৭ 民前৭年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪৪৭–২৪৪৮ |
উইকিমিডিয়া কমন্সে ১৯০৫ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯০৫ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর যা রবিবার দিয়ে শুরু হয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ২ – রাশিয়া-জাপান যুদ্ধ: পোর্ট আর্থারে রাশিয়ান গ্যারিসনের জাপানের কাছে আত্ম সমর্পন।
- জানুয়ারি ২০ – দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের প্রিমিয়ার খনিতে পৃথিবীর সবচেয়ে বড় হীরা পাওয়া যায়। যার ওজন ছিল ৩.১০৬ ক্যারট।
- জানুয়ারি ২২ – রাশিয়ার ঐতিহাসিক রক্তাক্ত রবিবারের ঘটনায় সেন্ট পিটার্সবুর্গে এক লক্ষ বিশ হাজার শ্রমিক কর্মচারী শীতপ্রাসাদ অভিমুখে মিছিল করলে নির্বিচারে গুলি চালনায় বহু শ্রমিক নিহত হয়।
- জানুয়ারি ২৬ – বিশ্বের বৃহত্তম হীরা কুলিনান হীরা, যার ওজন ৩১০৬.৭৫ ক্যারেট, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার নিকটবর্তী প্রিমিয়ার খনিতে পাওয়া যায়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ১ – বারাসত-বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
- ফেব্রুয়ারি ৫ – মেক্সিকোতে মেক্সিকোর জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়।
- ফেব্রুয়ারি ৮ – রুশ-জাপান যুদ্ধ শুরু।
- ফেব্রুয়ারি ১৭ – ১৯০৫ সালের রুশ বিপ্লব: সমাজতান্ত্রিক বিপ্লবী ইভান কালিয়ায়েভ মস্কো ক্রেমলিনে গ্র্যান্ড ডিউক সের্গেই আলেকজান্দ্রোভিচকে হত্যা করেন।
- ফেব্রুয়ারি ২০ – মার্কিন সুপ্রিম কোর্ট জ্যাকবসন বনাম ম্যাসাচুসেটস মামলায় ম্যাসাচুসেটসের বাধ্যতামূলক গুটিবসন্তের টিকাদান কর্মসূচির সাংবিধানিক বৈধতা বহাল রাখে।
- ফেব্রুয়ারি ২৩ – শিকাগোর আইনজীবী পল হ্যারিস ও অন্য তিন ব্যবসায়ী দুপুরের খাবারে মিলিত হয়ে বিশ্বের প্রথম সেবা ক্লাব রোটারি ক্লাব গঠন করেন।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ২৩ – এলেফথেরিওস ভেনিজেলোস ক্রিটের সাথে গ্রিসের একীভূতকরণের আহ্বান জানান এবং থেরিসো বিদ্রোহ শুরু করেন।
- মার্চ ২৫ – রোডস শহরে গ্রিক ফুটবল ক্লাব পি.এ.ই. জি.এস. দিয়াগোরাস প্রতিষ্ঠিত হয়।
- মার্চ ৩১ – জার্মান সম্রাট দ্বিতীয় ভিলহেল্ম তানজিয়ারে মরক্কোর স্বাধীনতার প্রতি সমর্থন ঘোষণা করেন, যা প্রথম মরক্কো সংকটের সূত্রপাত করে।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ৩ – বুয়েনোস আইরেসে ফুটবল ক্লাব বোকা জুনিয়র্স প্রতিষ্ঠিত হয়।
- এপ্রিল ৪ – ভারতে কাংড়া উপত্যকায় ভূমিকম্প আঘাত হানে, যাতে ২০,০০০ মানুষ নিহত হয় এবং কাংড়া, ম্যাকলিওডগঞ্জ ও ধর্মশালা-র অধিকাংশ ভবন ধ্বংস হয়।
- এপ্রিল ১১ – আইনষ্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব (থিওরী অফ রিলেটিভিটি) প্রকাশ করেন।
- এপ্রিল ১৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট লোচনার বনাম নিউ ইয়র্ক মামলায় রায় দেয়।
- এপ্রিল ৩০ – আলবার্ট আইনস্টাইন জুরিখ বিশ্ববিদ্যালয়ে তার ডক্টরেট থিসিস সম্পন্ন করেন।
মে
[সম্পাদনা]- মে ৫ – লন্ডনে স্ট্র্যাটন ব্রাদার্স মামলার বিচার শুরু হয়, যেখানে প্রথমবারের মতো আঙুলের ছাপের প্রমাণে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
- মে ২২ – উসমানীয় সাম্রাজ্য-এর সুলতান দ্বিতীয় আবদুল হামিদ আরোমানীয়দের জন্য উল্লাহ মিল্লাত প্রতিষ্ঠা করেন।
- মে ২৩ – উসমানীয় সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ আরোমানিয়ানদের জন্য উল্লাহ মিল্লাত গঠনের ঘোষণা দেন।
- মে ২৭ – রুশ-জাপান যুদ্ধ: সুশিমার যুদ্ধ শুরু হয়।
- মে ২৮ – রুশ-জাপান যুদ্ধ: অ্যাডমিরাল তোগো হেইহাচিরো এবং ইম্পেরিয়াল জাপানি নৌবাহিনী কর্তৃক রুশ বাল্টিক নৌবহর ধ্বংসের মাধ্যমে সুশিমার যুদ্ধ শেষ হয়।
জুন
[সম্পাদনা]- জুন ৭ – নরওয়ের সংসদ সুইডেনের সঙ্গে তার ইউনিয়ন বিলুপ্ত ঘোষণা করে।
- জুন ১০ – অবনীন্দ্রনাথ ঠাকুর এর উদ্যোগে বঙ্গীয় শিল্পকলা তথা বেঙ্গল স্কুল অব আর্ট গঠিত হয়।
- জুন ১৭ – লন্ডনে টেমস নদীর ওপর বাষ্পীয় নৌপরিবহন চলাচল শুরু হয়।
- জুন ২৭ – রুশ-জাপান যুদ্ধ চলাকালে রুশ যুদ্ধজাহাজ পোটেমকিনে নাবিকরা বিদ্রোহ শুরু করেন।
- জুন ৩০ – আলবার্ট আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতা বিষয়ক নিবন্ধ চলমান বস্তুর তড়িৎগতিবিদ্যা প্রকাশের জন্য আনালেন ডার ফিজিক-এ পাঠান।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ৭ – লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন।
- জুলাই ১৩ – কলকাতা থেকে প্রকাশিত ‘শক্তিবান’ পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়।
- জুলাই ১৬ – খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।
- জুলাই ২০ – ব্রিটিশ সংসদে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদন পায়।
- জুলাই ২২ – জাপানের সাথে শান্তি বৈঠকে রাশিয়া সম্মত হয়।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৫ – বঙ্গদেশ বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ আইন ঘোষিত হয়।
- আগস্ট ১০ – রুশ-জাপান যুদ্ধ: পোর্টসমাউথে শান্তি আলোচনা শুরু হয়।
- আগস্ট ১৩ – নরওয়ের জনগণ সুইডেনের সঙ্গে ইউনিয়ন বাতিলের পক্ষে ভোট দেয়।
- আগস্ট ২০ – সান ইয়াত-সেন, সং জিয়াওরেন ও অন্যান্যরা টোকিওতে প্রজাতন্ত্রী ও কিং-বিরোধী বিপ্লবী সংগঠন টংমেংহুই প্রতিষ্ঠা করেন।
- আগস্ট ৩১ – বঙ্গভঙ্গ বিল পাস হয়।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ১ – ব্রিটিশরাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে।
- সেপ্টেম্বর ৫ – রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
- সেপ্টেম্বর ৬ – আটলান্টা জীবন বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
- সেপ্টেম্বর ৮ – ৭.২ মাত্রার ক্যালাব্রিয়া ভূমিকম্প দক্ষিণ ইতালিতে আঘাত হানে, ৫৫৭ থেকে ২,৫০০ মানুষ নিহত হয়।
- সেপ্টেম্বর ১১ – নিউ ইয়র্ক শহরে নাইন্থ অ্যাভিনিউ লাইনচ্যুতি ঘটে, এতে ১৩ জন নিহত হয়।
- সেপ্টেম্বর ১২ – নরওয়ের স্বাধীনতার শর্তাবলী ঘোষিত হয়।
- সেপ্টেম্বর ২৩ – নরওয়ে ও সুইডেন কার্লস্টাড চুক্তি স্বাক্ষর করে শান্তিপূর্ণভাবে দুই দেশের মধ্যকার ইউনিয়ন বিলুপ্ত করে।
- সেপ্টেম্বর ২৬ – আলবার্ট আইনস্টাইন তার অ্যানাস মিরাবিলিস গবেষণাপত্রের তৃতীয়টি প্রকাশ করেন, যেখানে বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব উপস্থাপন করা হয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ৫ – রাইট ভ্রাতৃদ্বয় রাইট ফ্লায়ার ৩-এ ৩৯ মিনিটে ২৪ মাইল উড়ে নতুন বিশ্ব রেকর্ড করেন।
- অক্টোবর ১৬
- বঙ্গভঙ্গ সংঘটিত হয়। লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে অরন্ধনসহ প্রতিবাদ হয়।
- স্বদেশী আন্দোলনের প্রাণকেন্দ্র কলকাতার ফেডারেশন হলের (ভগিনী নিবেদিতা প্রদত্ত নাম- মিলন মন্দির) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু।
- অক্টোবর ১৭ – বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি।
- অক্টোবর ২৬ – রাজা দ্বিতীয় অস্কার নরওয়ে ও সুইডেনের মধ্যে ইউনিয়ন বিলুপ্তিকে স্বীকৃতি দেন।
- অক্টোবর ২৭ – নরওয়ে সুইডেনের কাছ থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।
- অক্টোবর ৩০ – রুশ জার দ্বিতীয় নিকোলাস অক্টোবর ইশতেহার জারি করেন, যাতে জনগণকে নাগরিক স্বাধীনতা ও ডুমা গঠনের অধিকার দেওয়া হয়।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ১ – ফিনল্যান্ডের লাহতি শহর জার দ্বিতীয় নিকোলাসের কাছ থেকে শহরের মর্যাদা লাভ করে।
- নভেম্বর ৯ – কানাডার আলবার্টা প্রদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নভেম্বর ১২ – নরওয়ে একটি গণভোট আয়োজন করে যেখানে নতুন স্বাধীন দেশটির সিংহাসনের প্রস্তাব দেওয়ার জন্য সরকারকে অনুমোদন দেওয়ার স্টর্টিংয়ের সিদ্ধান্ত জনগণের অনুমোদন লাভ করে।
- নভেম্বর ১৬ – স্বদেশি আন্দোলনের অনুপ্রেরণায় সরকারি বিদ্যাচর্চা বর্জন আন্দোলনের প্রেক্ষাপটে আশুতোষ চৌধুরীর সভাপতিত্বে ‘ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন’ স্থাপিত হয়।
- নভেম্বর ১৮ – ডেনমার্কের প্রিন্স কার্ল নরওয়ের রাজা সপ্তম হাকোন হন।
- নভেম্বর ২১ – আলবার্ট আইনস্টাইনের ভর-শক্তি সমতুল্যতা সূত্র $E=mc^2$ সংবলিত গবেষণাপত্র আনালেন ডার ফিজিক সাময়িকীতে প্রকাশিত হয়।
- নভেম্বর ২৫ – ডেনমার্কের যুবরাজ কার্ল নরওয়েতে আসেন নরওয়ের রাজা সপ্তম হাকোন হওয়ার জন্য।
- নভেম্বর ২৮ – আইরিশ জাতীয়তাবাদী আর্থার গ্রিফিথ শিন ফেইন নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ৯ – ফ্রান্সে রাষ্ট্র থেকে গীর্জা পৃথকীকরণ আইন পাশ হয়।
- ডিসেম্বর ১১ – কিয়েভে শ্রমিক বিদ্রোহ ঘটে এবং শুলিয়াভকা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ডিসেম্বর ১৫ – আলেকজান্ডার পুশকিনের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সেন্ট পিটার্সবার্গে পুশকিন হাউস প্রতিষ্ঠিত হয়।
- ডিসেম্বর ১৬ – কার্ডিফ আর্মস পার্কে ওয়েলস ও নিউজিল্যান্ডের মধ্যে শতাব্দীর ম্যাচ অনুষ্ঠিত হয়।
- ডিসেম্বর ২৩ – ফিনল্যান্ডের টাম্পেরেতে অনুষ্ঠিত টাম্পেরে সম্মেলনে ভ্লাদিমির লেনিন ও জোসেফ স্তালিন প্রথমবার সাক্ষাৎ করেন।
- ডিসেম্বর ৩০ – আইডাহোর সাবেক গভর্নর ফ্রাঙ্ক স্টিউনেনবার্গ ক্যাল্ডওয়েলে তার বাড়ির সামনে আততায়ীর হাতে নিহত হন।
জন্ম
[সম্পাদনা]- ছিদ্দিক আহমদ, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ। (মৃ. ১৯৮৭)
জানুয়ারি
[সম্পাদনা]- ২৭ জানুয়ারি - আবুল হাশিম, অভিক্ত ভারতের বিশিষ্ট চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব। (মৃ. ১৯৭৪)
ফেব্রুয়ারি
[সম্পাদনা]মার্চ
[সম্পাদনা]এপ্রিল
[সম্পাদনা]মে
[সম্পাদনা]জুন
[সম্পাদনা]জুলাই
[সম্পাদনা]আগস্ট
[সম্পাদনা]সেপ্টেম্বর
[সম্পাদনা]- ১৮ সেপ্টেম্বর - গ্রেটা গার্বো, সুয়েডীয়-মার্কিন অভিনেত্রী। (মৃ. ১৯৯০)
- ৩০ সেপ্টেম্বর - মাইকেল পাওয়েল, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯০)
অক্টোবর
[সম্পাদনা]নভেম্বর
[সম্পাদনা]ডিসেম্বর
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]- আব্দুল ওয়াহেদ বাঙ্গালী — হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা (জ. ১৮৫০)
জানুয়ারি
[সম্পাদনা]ফেব্রুয়ারি
[সম্পাদনা]মার্চ
[সম্পাদনা]এপ্রিল
[সম্পাদনা]মে
[সম্পাদনা]জুন
[সম্পাদনা]জুলাই
[সম্পাদনা]আগস্ট
[সম্পাদনা]সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর
[সম্পাদনা]নভেম্বর
[সম্পাদনা]ডিসেম্বর
[সম্পাদনা]নোবেল পুরস্কার
[সম্পাদনা]
তথ্যসূত্র
[সম্পাদনা]পঞ্জিকা ১৯০৫
| বছর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |