কাতানিয়া
| কাতানিয়া Catania | |
|---|---|
| কোমুনে | |
| কোমুনে দি কাতানিয়া Comune di Catania | |
কাতানিয়া শহরের দিগন্ত পরিলেখ; পটভূমিতে এতনা পর্বত দৃশ্যমান ফোন্তানা দেল্লেলেফান্তে (হাতির ফোয়ারা) | |
| দেশ | |
| অঞ্চল | Sicily |
| ফ্রাৎসিওনে | Bicocca, Codavolpe, Junghetto, Pantano d'Arci, Paradiso degli Aranci, Passo Cavaliere, Passo del Fico, Passo Martino, Primosole, Reitano, Vaccarizzo, Villaggio Delfino |
| সরকার | |
| • নগরপ্রধান | এনরিকো ত্রানতিনো (ইতালির ভ্রাতৃসমাজ) |
| আয়তন | |
| • মোট | ১৮২.৯০ বর্গকিমি (৭০.৬২ বর্গমাইল) |
| উচ্চতা | ৭ মিটার (২৩ ফুট) |
| জনসংখ্যা (2025)[১] | |
| • মোট | ২,৯৭,৫১৭ |
| • জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
| বিশেষণ | কাতানেজে (ইতালীয়) / কাতানীয় (বাংলা) |
| সময় অঞ্চল | কেইস (ইউটিসি+১) |
| • গ্রীষ্মকালীন (দিসস) | কেইগ্রীস (ইউটিসি+২) |
| ডাক সংকেত | 95100 |
| আঞ্চলিক সংকেত | 095 |
| পৃষ্ঠপোষক সাধু | St. Agatha |
| সাধু দিবস | 5 February |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কাতানিয়া (ইতালীয়: Catania) জনসংখ্যা ও আয়তনের বিচারে ইতালির সিসিলি (সিচিলিয়া) দ্বীপের দ্বিতীয় বৃহত্তম শহর (পালের্মো শহরের পরে)। দ্বীপের দ্বিতীয় প্রধান শহর হলেও কাতানিয়া দ্বীপটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ পৌরপুঞ্জের কেন্দ্রে অবস্থিত, যা ইতালির বৃহত্তম পৌরপুঞ্জগুলির একটি। কাতানিয়াতে গুরুত্বপূর্ণ সড়ক ও রেল পরিবহন অবকাঠামোর পাশাপাশি সিসিলি দ্বীপের প্রধান বিমানবন্দরটি (ইতালির পঞ্চম বৃহত্তম) অবস্থিত। শহরটি সিসিলির পূর্ব উপকূলে, এতনা পর্বত নামক সক্রিয় আগ্নেয়গিরির পাদদেশে, আয়োনীয় সাগরের দিকে মুখ করে অবস্থিত। এটি ইতালির প্রদেশের সমমর্যাদায় ভূষিত ৫৮টি মহানগর-প্রদেশের একটির প্রধান শহর, যার নাম কাতানিয়া মহানগরী। কাতানিয়া মহানগরীটি ইতালির সপ্তম বৃহত্তম মহানগর এলাকা। মূল কাতানিয়া শহরের জনসংখ্যা প্রায় ৩ লক্ষ। অন্যদিকে কাতানিয়া মহানগরীতে ১০ লক্ষেরও বেশি বাসিন্দার নিবাস।
খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীতে মাগনা গ্রেসিয়ার কালসিদীয় গ্রিকরা কাতানিয়া প্রতিষ্ঠা করে।[২] ইতিহাস জুড়ে শহরটি একাধিক ভূতাত্ত্বিক বিপর্যয়ের শিকার হয়েছে। ১১৬৯ সালে সিসিলির এক ভয়াবহ ভূমিকম্পে এটি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল।[২] ১৬৬৯ সালে নিকটবর্তী এতনা পর্বতের এক বিশাল অগ্ন্যুৎপাত ও তৎপরবর্তী লাভা প্রবাহে শহরটি প্রায় সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায়। ১৬৯৩ সালের সিসিলি ভূমিকম্পে এটি মারাত্মক ধ্বংসযজ্ঞের শিকার হয়।[২]
১৪শ শতাব্দীতে ও তার পরে রেনেসাঁস পর্বে এসে ইতালির সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, শৈল্পিক এবং রাজনৈতিক কেন্দ্রগুলির মধ্যে একটি ছিল কাতানিয়া।[২] এখানেই ১৪৩৪ সালে সিসিলিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[২] ইতালির কিছু বিখ্যাত শিল্পী ও লেখক হয় এখানে জন্মগ্রহণ করেছেন বা নিজ আবাসস্থল হিসেবে এটিকে গ্রহণ করেছেন, যাদের মধ্যে রয়েছেন সুরকার ভিনচেনজো বেল্লিনি ও জোভান্নি পাচিনি এবং লেখক জোভান্নি ভের্গা, লুইজি কাপুয়ানা, ফেদেরিকো দি রোবের্তো ও নিনো মার্তোইলিও ।
বর্তমানে কাতানিয়া সিসিলিয়া দ্বীপের শিল্প, পণ্য স্থানান্তর ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কাতানিয়া-ফোন্তানারোসসা বিমানবন্দরটি দক্ষিণ ইতালির বৃহত্তম। ১৬৯৩ সালের ভূমিকম্পের পরে পুনর্নিমিত কাতানিয়ার কেন্দ্রীয় "পুরাতন শহর"-টিতে শেষ পর্বের সমৃদ্ধ বারোক স্থাপত্যের প্রচুর নিদর্শন আছে। এটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে।

আরও দেখুন
[সম্পাদনা]টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Resident population"। ISTAT।
- 1 2 3 4 5 "Catania history – Catania culture – Catania – attractions in Catania – art Catania – history guide Catania – Italy Katane"। Travelplan.it। সংগ্রহের তারিখ ১ জুন ২০১০। উদ্ধৃতি ত্রুটি:
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "travelplan.it" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে




