১৯২৩
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯২৩ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯২৩ MCMXXIII |
| আব উর্বে কন্দিতা | ২৬৭৬ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩৭২ ԹՎ ՌՅՀԲ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬৭৩ |
| বাহাই বর্ষপঞ্জি | ৭৯–৮০ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩২৯–১৩৩০ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮৭৩ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪৬৭ |
| বর্মী বর্ষপঞ্জি | ১২৮৫ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪৩১–৭৪৩২ |
| চীনা বর্ষপঞ্জি | 壬戌年 (পানির কুকুর) ৪৬১৯ বা ৪৫৫৯ — থেকে — 癸亥年 (পানির শূকর) ৪৬২০ বা ৪৫৬০ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬৩৯–১৬৪০ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩০৮৯ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯১৫–১৯১৬ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৬৮৩–৫৬৮৪ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৯৭৯–১৯৮০ |
| - শকা সংবৎ | ১৮৪৪–১৮৪৫ |
| - কলি যুগ | ৫০২৩–৫০২৪ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯২৩ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯২৩–৯২৪ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩০১–১৩০২ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩৪১–১৩৪২ |
| জুশ বর্ষপঞ্জি | ১২ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২৫৬ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ১২ 民國১২年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪৬৫–২৪৬৬ |
উইকিমিডিয়া কমন্সে ১৯২৩ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯২৩ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ১
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বরাজ দল গঠন করেন এবং ইংরেজি দৈনিক ফরওয়ার্ড প্রকাশ করেন।
- ব্রিটেনের রেলপথগুলো চারটি বড় কোম্পানিতে বিভক্ত করা হয়: এলএনইআর, জিডব্লিউআর, এসআর এবং এলএমএস।
- জানুয়ারি ৯
- হুয়ান দে লা সিয়ের্ভা প্রথম অটোজাইরো উড্ডয়ন সম্পন্ন করেন।
- মেমেল অঞ্চলের লিথুয়ানীয় বাসিন্দারা জাতিপুঞ্জের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করে।
- জানুয়ারি ১০ – ফ্রান্স আর বেলজিয়ামের সৈন্যবাহিনী জার্মানীর লুয় অঞ্চল দখল করে।
- জানুয়ারি ১১ – রুর দখল: জার্মানিকে যুদ্ধ ক্ষতিপূরণ পরিশোধে বাধ্য করতে ফ্রান্স ও বেলজিয়ামের সেনারা রুর অঞ্চল দখল করে।
- জানুয়ারি ১৬ – চীনের মহান বিপ্লবী পথিকৃৎ ড: সুন জোংসানের নেতৃতাধীন সৈন্য বাহিনী দক্ষিণ চীনের গুওয়াংতং প্রদেশের রাজধানী গুওয়াংচৌ দখল করে নেয়।
- জানুয়ারি ১৭ – পিকিং বিশ্ববিদ্যালয়ের কতৃর্পক্ষ অবৈধভাবে একজন বিপ্লবী শিক্ষককে গ্রেফতার প্রতিবাদে ছেই ইয়েন পেই পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ করেন।
- জানুয়ারি ২০ – আইরিশ গৃহযুদ্ধের সময় আইরিশ মুক্ত রাষ্ট্রের সেনাবাহিনী চুক্তিবিরোধী আইরিশ রিপাবলিকান আর্মির ১১ জন সদস্যকে মৃত্যুদণ্ড দেয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ৫ – অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।
- ফেব্রুয়ারি ১০ – লাবকে টেক্সাস টেক বিশ্ববিদ্যালয় টেক্সাস টেকনোলজিক্যাল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ফেব্রুয়ারি ১৫ – গ্রীস ইউরোপের শেষ রাষ্ট্র হিসেবে গ্রেগরীয় বর্ষপঞ্জী গ্রহণ করে।
- ফেব্রুয়ারি ১৬ – হাওয়ার্ড কার্টার ফারাও সম্রাট তুতানখামেনের সমাধি উন্মুক্ত করেন।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ৩ – মার্কিন সাময়িকী টাইম এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
- মার্চ ৭ – তৃতীয় পেশোয়ার ষড়যন্ত্র মামলা শুরু হয়।
- মার্চ ১৪ – চার্লি ডালি সহ আইরিশ রিপাবলিকান আর্মির চার সদস্যকে আইরিশ ফ্রি স্টেট বাহিনী মৃত্যুদণ্ড দেয়।
- মার্চ ২০ – শিকাগো আর্টস ক্লাব পাবলো পিকাসোর প্রথম মার্কিন প্রদর্শনী অরিজিনাল ড্রয়িংস বাই পাবলো পিকাসো আয়োজন করে।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১৫
- ডায়াবেটিস রোগীদের ব্যবহারের জন্য ইনসুলিন সাধারণভাবে সহজলভ্য হয়।
- ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে বর্ণবাদী উদ্দেশ্যে লাগানো নিহন শোগাক্কো অগ্নিকাণ্ডে ১০ শিশু নিহত হয়।
- এপ্রিল ২৩ – গদানস্ক উপসাগরের তীরে পোলীয় বন্দর গদানিয়া প্রতিষ্ঠিত হয়।
- এপ্রিল ২৬ – ইয়র্কের ডিউক (ভবিষ্যৎ ষষ্ঠ জর্জ) লেডি এলিজাবেথ বোয়েস-লিয়নকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে বিয়ে করেন।
- এপ্রিল ২৮ – প্রাথমিকভাবে এম্পায়ার স্টেডিয়াম নামে ওয়েম্বলি স্টেডিয়াম উদ্বোধন করা হয়।
মে
[সম্পাদনা]- মে ৩ – ভারতের গোরখপুরে হিন্দুধর্মীয় গ্রন্থের বৃহত্তম প্রকাশনা সংস্থা গীতা প্রেস প্রতিষ্ঠিত হয়।
- মে ৭ – অমৃতরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।
- মে ২৫ – আমীর আবদুল্লাহর নেতৃত্বে ট্রান্স জর্ডানের স্বাধীনতা ঘোষণা।
- মে ২৬ – ফ্রান্সে প্রথম ২৪ ঘণ্টা লে মঁ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়; এরপর প্রতি বছর জুনে আয়োজিত হয়ে এটি বিশ্বের প্রাচীনতম সহনশীলতা প্রতিযোগিতা হয়ে ওঠে।
জুন
[সম্পাদনা]- জুন ৮ – বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বাহিনী ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতায় আসে।
- জুন ৯ – বুলগেরিয়ায় সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে সরকার দখল করে।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ১ – কানাডার সংসদ সকল চীনা অভিবাসন স্থগিত করে।
- জুলাই ২৩ – মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের নতুন লোজান চুক্তি স্বাক্ষরিত।
- জুলাই ২৪ – আধুনিক তুরস্কের সীমানা নির্ধারণকারী লোজান চুক্তি সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হয়।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ২ – রাষ্ট্রপতি ওয়ারেন জি. হার্ডিংয়ের মৃত্যুর পর উপ-রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হন।
- আগস্ট ১৩ – মোস্তফা কামাল পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- আগস্ট ১৬ – যুক্তরাজ্য তার দাবিকৃত অ্যান্টার্কটিকার একটি অংশকে রস ডিপেন্ডেন্সি নাম দেয় এবং নিউজিল্যান্ড ডোমিনিয়নের গভর্নর-জেনারেলকে এর প্রশাসক নিযুক্ত করে।
- আগস্ট ১৮ – লন্ডনে ব্রিটেনের প্রথম নারী ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
- আগস্ট ২৩ – ক্যাপ্টেন লোয়েল স্মিথ এবং লেফটেন্যান্ট জন পি. রিখটার ডি হ্যাভিল্যান্ড ডিএইচ-৪বি বিমানে প্রথম আকাশে জ্বালানি ভরার কৃতিত্ব অর্জন করেন এবং ৩৭ ঘণ্টার সহনশীল উড্ডয়নের রেকর্ড গড়েন।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ১ – জাপানের টোকিও ও ইয়াকোহামায় ভয়াবহ ভূমিকম্পে দুই লক্ষ লোক নিহত হয়।
- সেপ্টেম্বর ২ – কান্তো গণহত্যা: গ্রেট কান্তো ভূমিকম্পের পর কোরীয়রা নাশকতা করছে এমন গুজবের মধ্যে জাপানে জনতা হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করে।
- সেপ্টেম্বর ৪ – প্রথম মার্কিন এয়ারশিপ ইউএসএস শেনানডোয়া-এর প্রথম উড্ডয়ন সম্পন্ন হয়।
- সেপ্টেম্বর ৭ – আন্তর্জাতিক অপরাধী পুলিশ সংস্থা (ইন্টারপোল) গঠিত হয়।
- সেপ্টেম্বর ৮ – হোন্ডা পয়েন্ট বিপর্যয়: মার্কিন নৌবাহিনীর নয়টি ডেস্ট্রয়ার ক্যালিফোর্নিয়া উপকূলে ডুবে যায়, সাতটি হারিয়ে যায় এবং ২৩ জন নাবিক নিহত হন।
- সেপ্টেম্বর ৯ – প্রজাতান্ত্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপলস পার্টি’ প্রতিষ্ঠা করেন।
- সেপ্টেম্বর ১২ – দক্ষিণ রোডেশিয়া, বর্তমান জিম্বাবুয়ে, যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত হয়।
- সেপ্টেম্বর ১৩ – স্পেনে সামরিক অভ্যুত্থানের পর মিগুয়েল প্রিমো দে রিভেরা ক্ষমতা দখল করে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন।
- সেপ্টেম্বর ১৮ – ভারতের জাতীয় কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়।
- সেপ্টেম্বর ২৬ – জার্মান সরকার রুঢ় অঞ্চলে ফরাসি ও বেলজীয় দখলদারিত্বের বিরুদ্ধে নিষ্ক্রিয় প্রতিরোধ বন্ধের ঘোষণা দেয়।
- সেপ্টেম্বর ২৮ – বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বিরোধী এক অভ্যুত্থান ঘটে।
- সেপ্টেম্বর ২৯
- ফিলিস্তিনের জন্য ব্রিটিশ ম্যান্ডেট কার্যকর হয়, যার মাধ্যমে বাধ্যতামূলক ফিলিস্তিন সৃষ্টি হয়।
- সিরিয়া ও লেবাননের জন্য ফরাসি ম্যান্ডেট কার্যকর হয়।
- নারীদের জন্য প্রথম মার্কিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ১
- অক্টোবর ৬ – তুর্কি জাতীয় আন্দোলন কনস্টান্টিনোপলে প্রবেশ করে।
- অক্টোবর ১১ – জার্মান মুদ্রার বিপজ্জনক মুদ্রাস্ফীতি ঘটে। ১ পাউন্ডের মূল্যমান দাঁড়ায় ১ হাজার কোটি মার্ক।
- অক্টোবর ১৩ – আঙ্কারাকে তুরস্কের নতুন রাজধানী ঘোষণা করা হয়।
- অক্টোবর ১৪ – আইরিশ গৃহযুদ্ধের পর হাজার হাজার আইরিশ প্রজাতন্ত্রী বন্দি বিচার ছাড়া অন্তরীণ রাখার প্রতিবাদে ১৯২৩-এর আইরিশ অনশন ধর্মঘট শুরু করেন।
- অক্টোবর ১৫ – ভাইমার প্রজাতন্ত্রে অতিমুদ্রাস্ফীতি মোকাবেলায় জার্মানিতে জার্মান রেন্টেনমার্ক প্রবর্তন করা হয়।
- অক্টোবর ১৬ – ওয়াল্ট ডিজনি ও তার ভাই রয় মিলে দি ওয়াল্ট ডিজনি কোম্পানি প্রতিষ্ঠা করেন।
- অক্টোবর ১৯ – কামাল পাশার নেতৃত্বে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- অক্টোবর ২২ – গ্রিসে রাজতন্ত্রপন্থী লিওনার্দোপোলোস–গারগালিডিস অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়, যা রাজতন্ত্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং দ্বিতীয় হেলেনিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে।
- অক্টোবর ২৩
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ‘ফরওয়ার্ড’ পত্রিকা প্রকাশ করেন।
- জার্মান অক্টোবর: দলের নেতৃত্বের সাথে ভুল বোঝাবুঝির কারণে জার্মানির কমিউনিস্ট পার্টির একটি জঙ্গি অংশ হামবুর্গে বিদ্রোহ শুরু করে।
- অক্টোবর ২৯ – ঐতিহাসিক ওসমানী সাম্রাজ্যের (১২৯৯ - ১৯২৩) বিলুপ্তি ঘটিয়ে মুস্তাফা কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে “তুরস্ক” রাষ্ট্রের পত্তন ঘটান।
- অক্টোবর ৩১ – পশ্চিম অস্ট্রেলিয়ার মার্বেল বারে টানা ১৬০ দিন ১০০° ফারেনহাইট তাপমাত্রার প্রথম দিন।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ১ – ফিনীয় বিমান সংস্থা অ্যারো ও/ওয়াই (বর্তমান ফিনএয়ার) প্রতিষ্ঠিত হয়।
- নভেম্বর ৮ – বিয়ার হল পুৎশ: মিউনিখ-এ অ্যাডলফ হিটলার নাৎসিদের নেতৃত্বে জার্মান সরকার উৎখাতের ব্যর্থ চেষ্টা করেন।
- নভেম্বর ৯ – মিউনিখে পুলিশ ও সরকারি সৈন্যরা নাৎসিদের বিয়ার হল পুৎশ দমন করে।
- নভেম্বর ১১ – মিউনিখে বিয়ার হল পুৎশে ভূমিকার জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগে আডলফ হিটলার গ্রেপ্তার হন।
- নভেম্বর ১৬ – অস্বাভাবিক মুদ্রাস্ফীতির পর জার্মানিতে নতুন মুদ্রাব্যবস্থা চালু হয়।
- নভেম্বর ২৩ – হাজার হাজার আইরিশ রিপাবলিকান ১৯২৩ সালের আইরিশ অনশন ধর্মঘট সমাপ্ত করেন, পাঁচজন অনাহারে মারা যান।
- নভেম্বর ২৪ – বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ৮ – যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে বন্ধুত্ব চুক্তি হয়।
- ডিসেম্বর ১৩ – ডা. লি ডি ফরেস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম সবাক চলচ্চিত্র প্রদর্শন করেন।
- ডিসেম্বর ২০ – লাহোরে হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা লাগে।
- ডিসেম্বর ২১ – যুক্তরাজ্য এবং নেপাল আনুষ্ঠানিকভাবে বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর করে, যা ১৮১৬ সালে স্বাক্ষরিত সুগৌলি চুক্তিকে প্রতিস্থাপন করে।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]ফেব্রুয়ারি
[সম্পাদনা]মার্চ
[সম্পাদনা]এপ্রিল
[সম্পাদনা]মে
[সম্পাদনা]জুন
[সম্পাদনা]জুলাই
[সম্পাদনা]- ১ জুলাই - হাবীবুর রহমান, বাঙালি কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক।
আগস্ট
[সম্পাদনা]সেপ্টেম্বর
[সম্পাদনা]- ১২ সেপ্টেম্বর - অরুণাচল বসু একজন বাঙালি কবি এবং অনুবাদক
অক্টোবর
[সম্পাদনা]- ৪ অক্টোবর - চার্লটন হেস্টন, মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী। (মৃ. ২০০৮)
- ৫ অক্টোবর - গ্লিনিস জন্স, ব্রিটিশ অভিনেত্রী, নৃত্যশিল্পী, পিয়ানোবাদক ও গায়িকা।