বিষয়বস্তুতে চলুন

হার্মিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হের্মেস
Ἑρμῆς
দেবতাদের বার্তাবাহক
বাণিজ্য, চৌর্যবৃত্তি, পর্যটন, ক্রীড়া ও সীমান্ত পারাপারের দেবতা
আবাসঅলিম্পাস পর্বত
প্রতীককেডুসিয়াস, টালারিয়া, কচ্ছপ, লায়্যার, মোরগ
ব্যক্তিগত তথ্য
মাতাপিতাজিউস ও মাইয়া
সঙ্গীমেরোপি, আফ্রোদিতি, ড্রায়োপি, পিথো
সন্তানপ্যান, হার্মাফ্রোডিটাস, টাইকে, অ্যাবডেরাস, অটোলিকাস, ও অ্যাঞ্জেলিয়া
সমকক্ষ
রোমান সমকক্ষমারকিউরি

হের্মেস[ক] (প্রাচীন গ্রিক: Ἑρμῆς, উচ্চারণ [hermɛ̂ːs]) গ্রিক পুরাণের দেবতাদের বার্তাবাহক এবং পাতালের অন্যতম পথপদর্শক। আর্কেডিয়ার সিলেনি পর্বতে তার জন্ম। অলিম্পিয়ান দেবতা হিসেবে তিনি সীমান্ত ও সীমান্ত পারাপারকারী পথিক, পশুপালক ও গবাদি পশু, তস্কর ও মিথ্যাবাদীদের ধূর্ততা,[১] বাগ্মীতা ও রসবোধ, সাহিত্য ও কাব্য, ক্রীড়া ও ক্রীড়াবিদ, ভার ও ওজন, আবিষ্কার ও সাধারণ বাণিজ্যের দেবতা।.[২] তার প্রতীকগুলি হল কচ্ছপ, মোরগ, ডানাওয়ালা চপ্পল, ডানাওয়ালা টুপি ও কেডুসিয়াস (এটি লায়্যারের পরিবর্তে অ্যাপোলো তাকে দিয়েছিলেন)।

গ্রিক ধর্মের রোমান সংস্করণে হার্মিস রোমান দেবতা মারকিউরির অঙ্গীভূত হন। রোমান মারকিউরির মূল উৎস এট্রুস্কান পুরাণ হলেও বাণিজ্যের পৃষ্ঠপোষকতা ইত্যাদি গ্রিক দেবতার অনেকগুলি গুণ তার মধ্যে আরোপিত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Norman O. Brown, Hermes the Thief: The Evolution of a Myth, (Madison: University of Wisconsin Press), 1947.
  2. ↑ Walter Burkert, Greek Religion 1985 section III.2.8.
বারো অলিম্পিয়ান
জিউস | হেরা | পসেইডন | হেডিস | হেস্তিয়া | দিমিতির | আফ্রোদিতি | আথেনা | অ্যাপোলো | আর্তেমিস | আরেস | হেফাইস্তোস | হার্মিস | দিয়োনুসোস
  1. ↑ এই গ্রিক ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে সাহায্য:আধ্বব/গ্রিক সহায়িকায় প্রদত্ত নীতিমালা অনুসরণ করা হয়েছে। /ˈhɜːrmiːz/; প্রাচীন গ্রিক: Ἑρμῆς]], প্রাচীন গ্রিক উচ্চারণ: [hermɛ̂ːs]।
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ ট্যাগ পাওয়া যায়নি