বিষয়বস্তুতে চলুন

প্রকৃতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রকৃতি

প্রকৃতি (ইংরেজি : Nature) বলতে এই পৃথিবী তথা সমগ্র সৃষ্টিকে নির্দেশ করে।[১] প্রকৃতি বলতে জাগতিক বিশ্বের মানব সৃষ্ট-নয় এমন দৃশ্য-অদৃশ্য বিষয় এবং জীবন ও প্রাণকে বুঝায়।

অন্য অর্থে প্রকৃতি বলতে বৈশিষ্ট্যকেও বুঝায়। যেমন: মানব প্রকৃতি (মানুষের বৈশিষ্ট্য)। আগেই বলা হয়েছে প্রকৃতি বলতে স্বয়ং স্রষ্টা সৃষ্ট বিশ্বজগত যার মধ্যে মানুষ একটি উপাদান মাত্র; গাছ-পালা , নদী-নালা , পশু-পাখি , পাহাড়-পর্বত ইত্যাদি সকল বস্তুর‌ মত।[২]

প্র‌কৃতি বনাম মানব মনন

মানুষমাত্রই প্রকৃতিবাদী। তাই প্রকৃতিকে ঘিরে মানুষ তার উষাকাল হতে ভাবাবেগের তাড়নায় সাধারণ ভাবুক থেকে কবি, সাহিত্যিক হালে প্রকৃতি বিজ্ঞানীতে পরিণত হয়ে প্রকৃতি সম্পর্কে যে ধারণা ব্যক্ত করেছেন তার সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপঃ[৩]

  • প্রকৃতি কখনো হৃদয় আর ভালোবাসার সঙ্গে ধোঁকা দিতে পারে না (ওয়ার্ডসওয়ার্থ)।
  • ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা খরা—এসব তো প্রকৃতিরই লীলা। মানুষ তার অপার ক্ষমতায় সেসব দুর্যোগ জয় করে নিজেকে অতিমানব থেকে কখনো কখনো ঈশ্বর ভেবে বসে। সেই অহংকারের মিথ্যা অভিলাষ মানবজাতিকে আজ বোধহয় টেনেহিঁচড়ে নামিয়ে এনেছে গভীর এক খাদের কিনারে।
  • ইংরেজিতে একটা কথা আছে, ‘ন্যাচার অব রিভেঞ্জ’। প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতিও মানুষের মতো প্রাণের দাবি রাখে। সহনশীলতা সম্প্রীতি বোধের মাত্রা তারও আছে। তাই সময়ের তাগিদে কখনো কখনো প্রতিশোধপরায়ণ তাকেও হতে হয়।
  • কী দেয়নি এই প্রকৃতি আমাদের! আলো-বাতাস-নদী-পাহাড়-ঝরনা-ফুল-প্রজাপতি-মেঘ এমনকি গহিন অরণ্য।
  • আমরা যারা নিজেদের মানুষ বলে দাবি করি, সেই আমরা হৃদয় ভাঙি, ভালোবাসার সঙ্গে করি মিথ্যাচার। ভাঙাগড়ার খেলায় জলকাদা মিশিয়ে একাকার করে দিই। প্রকৃতিও তখন বিস্মিত হয়।
  • যখন আমি প্রকৃতির কাছে যাই, মনটাকে হারিয়ে ফেলি, খুঁজে পাই আমার আত্মাকে (জন মুর)। সূত্রঃ https://www.linkedin.com/pulse/ওয়রলড-সয়নস-টক-রসরচ-সনটর-বলদশ-গবষণপতর-২০১৮-২০২৬-hossain-qckxc/

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Definition of NATURE"। Merriam-Webster। ২ জানুয়ারি ২০২৪। ২ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৪।
  2. ↑ উদ্ধৃতি ত্রুটি: ট্যাগ বৈধ নয়; "What does nature mean" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. ↑ রমজান, হোসেন। {{ওয়েব উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য); |url= অনুপস্থিত বা খালি (সাহায্য)