বিষয়বস্তুতে চলুন

ডলি পার্টন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডলি পার্টন
ইংরেজি: Dolly Parton
২০১৪ সালে পার্টন
জন্ম
ডলি রেবেকা পার্টন

(১৯৪৬-০১-১৯)১৯ জানুয়ারি ১৯৪৬
মৃত্যু২৫ আগস্ট ২০২৬(2026-08-25) (বয়স ৮০)
ন্যাশভিল, টেনেসি, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশা
  • সঙ্গীতশিল্পী
  • গীতিকার
  • সঙ্গীতজ্ঞ
  • অভিনেত্রী
  • মানবসেবী
  • ব্যবসায়ী
কর্মজীবন১৯৫৬–বর্তমান
দাম্পত্য সঙ্গীকার্ল ডিন (বি. ১৯৬৬; মৃ. ২০২৫)
আত্মীয়
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্র
  • কণ্ঠ
  • গিটার
কাজ
লেবেল
ওয়েবসাইটdollyparton.com
স্বাক্ষর

ডলি রেবেকা পার্টন[২] (ইংরেজি: Dolly Rebecca Parton; ১৯ জানুয়ারি ১৯৪৬ – ২৫ আগস্ট ২০২৬)[৩]ছিলেন একজন মার্কিন সঙ্গীতশিল্পী, গীতিকার, সঙ্গীতজ্ঞ, অভিনেত্রী, মানবসেবী ও ব্যবসায়ী। অন্য শিল্পীদের জন্য গান রচনা করে সাফল্য অর্জন করার পর ১৯৬৭ সালে তার প্রথম অ্যালবাম হ্যালো, আই'ম ডলি প্রকাশিত হয়। "কান্ট্রি সঙ্গীতের রানী" হিসেবে খ্যাত পার্টন কান্ট্রি সঙ্গীতের ইতিহাসে সবচেয়ে সম্মানিত নারী সঙ্গীতশিল্পী। তিনি ১১টি গ্র্যামি পুরস্কার ও ৩টি এমি পুরস্কার অর্জন করেন এবং দুটি একাডেমি পুরস্কার, ছয়টি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন।

১৯৮৪ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত করা হয়। ১৯৮৬ সালে তাকে ন্যাশভিল সংরাইটার্স হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।[৪] তিনি ২০০৪ সালে ন্যাশনাল মেডেল অব আর্টস, ২০০৬ সালে কেনেডি সেন্টার সম্মাননা, ২০১১ সালে গ্র‍্যামি আজীবন সম্মাননা পুরস্কার এবং ২০২৫ সালে জিন হার্শল্ট মানবহিতৈষী পুরস্কার লাভ করেন। ২০২১ সালে তাকে টাইম সাময়িকীর বার্ষিক বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।[৫] রোলিং স্টোন-এর ২০২৩ সালের সর্বকালের ২০০ সেরা সঙ্গীতশিল্পী তালিকায় তিনি ২৭তম স্থান লাভ করেন।[৬]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ডলি রেবেকা পার্টন ১৯৪৬ সালের ১৯শে জানুয়ারি টেনেসি অঙ্গরাজ্যের পিটম্যান সেন্টারের লিটল পিজন নদীর কিনারায় এক কক্ষের একটি কেবিনে জন্মগ্রহণ করেন।[৭][৮] তার মাতা অ্যাভি লি ক্যারোলাইন (জন্ম: ওয়েন্স; ১৯২৩-২০০৩) ও পিতা রবার্ট লি পার্টন সিনিয়র (১৯২১-২০০০)। তার নামের মধ্যাংশ তার প্র-প্র-মাতামহী রেবেকা (জন্ম: ডান) উইটেডের নাম থেকে নেওয়া হয়েছে।[৯] ডলি তার পিতামাতার ১২ সন্তানের মধ্যে চতুর্থ। তার বাকি ভাইবোনেরা হলেন উইলাডিন, ডেভিড উইলবার্ন (১৯৪২-২০২৪),[১০] কয় ডেনভার, রবার্ট লি "ববি", স্টেলা মে, ক্যাসি ন্যান, র‍্যান্ডল হিউস্টন "র‍্যান্ডি" (১৯৫৩-২০২১),[১১] ল্যারি গেরাল্ড (১৯৫৫),[১২] যমজ ফ্রিদা এস্টেল ও ফ্লয়েড এস্টেল (১৯৫৭-২০১৮)[১৩] এবং রেচল অ্যান।[১৪][১৫]

পার্টন ও তার পরিবার লোকাস্ট রিজে তাদের নিতান্ত জীবন-ধারণোপযোগী কৃষি জমিতে তাদের এক-শোয়ার ঘরবিশিষ্ট কেবিনে বসবাস করতেন।[১৬] সঙ্গীত তার শৈশবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তার দাদা জেক রবার্ট ওয়েন্সের তত্ত্বাবধানে থাকা চার্চ অব গড (ক্লিভল্যান্ড, টেনেসি) মণ্ডলীর মধ্যে বড় হয়েছেন।[১৭] ছয় বছর বয়সে গির্জাতেই তার প্রথম জনসমক্ষে পরিবেশনা শুরু হয়। সাত বছর বয়সে তিনি ঘরে তৈরি একটি গিটার বাজানো শুরু করেন। আট বছর বয়সে তার চাচা তাকে প্রথম আসল গিটার কিনে দেন।[১৮] ১৯৬৪ সালে সেভিয়ার কাউন্টি হাই স্কুল থেকে পাশ করার পরদিনই পার্টন ন্যাশভিলে চলে যান।[৭]

সঙ্গীত জীবন

[সম্পাদনা]

১৯৫৬–১৯৬৬: প্রারম্ভিক কর্ম ও গীতরচনা

[সম্পাদনা]

পার্টন শৈশবেই সঙ্গীত পরিবেশনা শুরু করেন,[১৯] তিনি পূর্ব টেনেসি অঞ্চলের স্থানীয় বেতার ও টেলিভিশন অনুষ্ঠানে গান পরিবেশন করতেন।[২০] ১০ বছর বয়সে তিনি টেনেসির নক্সভিলের ডাব্লিউআইভিকে বেতার ও ডাব্লিউবিআইআর-টিভিতে দ্য ক্যাস ওয়াকার শো-তে পরিবেশনা করতেন। ১৩ বছর বয়সে তিনি ছোট লুইজিয়ানার লেবেল গোল্ডব্যান্ড রেকর্ডসের একক গান "পাপি লাভ" রেকর্ড করেন[২১] এবং গ্র্যান্ড ওল ওপ্রিতে প্রথমবারের মত জনি ক্যাশের সাথে পরিচিত হন। ক্যাশ তাকে তার কর্মজীবনের ব্যপারে নিজের সহজাত প্রবৃত্তিকে অনুসরণ করতে অনুপ্রাণিত করেন।[২২]

পার্টনের প্রারম্ভিক সফলতা আসে গীতিকার হিসেবে কম্বাইন পাবলিশিংয়ের সাথে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে।[২৩] তার গীত-রচনার সঙ্গী তার চাচা বিল ওয়েন্সের সাথে তিনি এই সময়ে একাধিক একক গান রচনা করেন, তন্মধ্যে বিল ফিলিপসের দুটি শীর্ষ ১০ জনপ্রিয় গান ছিল, সেগুলো হল "পুট ইট অফ আনটিল টুমরো" ও "দ্য কোম্পানি ইউ কিপ" (১৯৬৬)। এছাড়া তিনি স্কিটার ডেভিসের ১১ নং জনপ্রিয় গান "ফিউয়েল টু দ্য ফ্লেম" (১৯৬৭) গান রচনা করেন।[২৪] এই সময়ে তার রচিত গানসমূহ আরও শিল্পীরা রেকর্ড করেন, তন্মধ্যে রয়েছেন কিটি ওয়েলস ও হ্যাঙ্ক উইলিয়ামস জুনিয়র।[২৫] ১৯৬৫ সালে ১৯ বছর বয়সে তিনি মনুমেন্ট রেকর্ডসের সাথে চুক্তিবদ্ধ হন এবং সেখানে তাকে প্রাথমিকভাবে বাবলগাম পপ সঙ্গীতশিল্পী হিসেবে উপস্থাপন করা হয়। তিনি একাধিক একক গান প্রকাশ করেন, তন্মধ্যে "হ্যাপি, হ্যাপি বার্থডে বেবি" শিরোনামের একটি গানই শীর্ষ চার্টে স্থান পেয়েছিল এবং বাকিগুলো বিলবোর্ড হট ১০০ তালিকায় স্থান পায়নি। যদিও তিনি কান্ট্রি সঙ্গীত রেকর্ড করার ইচ্ছাপোষণ করেছিলেন, কিন্তু মনুমেন্ট রেকর্ডস তাকে সুযোগ দেয়নি কারণ তাদের কাছে পার্টনের উচ্চ সোপরানো কণ্ঠ এই ধারার গানের জন্য উপযুক্ত মনে হয়নি।[২৬]

১৯৬৭–১৯৭৫: কান্ট্রি সঙ্গীতে সফলতা

[সম্পাদনা]

১৯৬৭ সালে সঙ্গীতজ্ঞ ও কান্ট্রি সঙ্গীতশিল্পী পোর্টার ওয়াগোনার পার্টনকে দ্য পোর্টার ওয়াগোনার শো-এ অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান এবং তার সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে ও পথ অনুষ্ঠানে নিয়মিত স্থান দেওয়ার প্রস্তাব দেন। ১৯৯৪ সালে তার আত্মজীবনীতে নথিভুক্ত করা হয় যে পূর্ববর্তী অংশগ্রহণকারী নর্মা জিনের পরিবর্তে পার্টনকে স্থলাভিষিক্ত করার জন্য ওয়াগোনারের দর্শকেরা প্রথমে অসন্তুষ্ট ছিল। তারা এই অনুষ্ঠান ছেড়ে চলে যায় এবং দর্শকদের মধ্য থেকে নর্মা জিনের জন্য উচ্চস্বরে স্লোগান দেওয়া হত।[২৭] ওয়াগোনারের সহায়তার পার্টন দর্শকের মনে স্থান দখল করতে সক্ষম হন। ওয়াগোনার তার লেবেল আরসিএ ভিক্টরকে পার্টনকে চুক্তিবদ্ধ করতে রাজি করান। আরসিএ তাদের বিনিয়োগ সুরক্ষিত করার জন্য ওয়াগোনারের সাথে তার প্রথম একক গানটি দ্বৈতভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। ১৯৬৭ সালের শেষের দিকে প্রকাশিত টম প্যাক্সটনের "দ্য লাস্ট থিং অন মাই মাইন্ড" গানটির রিমেক, ১৯৬৮ সালের জানুয়ারিতে কান্ট্রি শীর্ষ ১০-এ পৌঁছে যায়, যা এই জুটির জন্য কার্যত নিরবচ্ছিন্নভাবে ছয় বছর ধরে শীর্ষ ১০ একক গানের ধারাবাহিকতার সূচনা করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Dolly Parton to release new album, Blue Smoke, in the US on May 13, 2014" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত এপ্রিল ২১, ২০১৪ তারিখে, websterpr.com
  2. ↑ "Dolly Parton Gave Rare Insight Into Marriage With Husband Carl Dean Months Before His Death"। ই! অনলাইন। ৪ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৬।
  3. ↑ "Dolly Parton, country music icon, dies at 80"। এনবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ২৫ আগস্ট ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৬।
  4. ↑ "Nashville Songwriters Hall of Fame"। ন্যাশভিল সং রাইটার্স ফাউন্ডেশন। ১৯ জানুয়ারি ১৯৪৬। ২২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  5. ↑ ও'কনর, রোইজিন (১৬ সেপ্টেম্বর ২০২১)। "Miley Cyrus calls Dolly Parton a 'saintly, even godlike figure' for Time 100 list"। The Independent (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  6. ↑ "The 200 Greatest Singers of All Time"। রোলিং স্টোন (মার্কিন ইংরেজি ভাষায়)। ১ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  7. 1 2 পার্টন ১৯৯৪।
  8. ↑ শ্মিট, র‍্যান্ডি এল., সম্পাদক (২০১৭)। Dolly on Dolly: interviews and encounters with Dolly Parton। শিকাগো রিভিউ প্রেস। আইএসবিএন ৯৭৮-১-৬১৩৭৩-৫১৯-০। But if you want to know the names of some hollers and some ridges and some knobs where I lived, I was born at Pittman Center on Pittman Center Road.
  9. ↑ "Dolly Parton Biography"। দ্য বায়োগ্রাফি চ্যানেল। ১৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  10. ↑ "David W. Parton"। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  11. ↑ ডিউকস, বিলি (২১ জানুয়ারি ২০২১)। "Dolly Parton's Brother, Singer Randy Parton, Has Died"। টেস্ট অব কান্ট্রি। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  12. ↑ "Parton, Larry Gerald"। দ্য নক্সভিল জার্নাল। ৭ জুলাই ১৯৫৫। পৃ. ২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  13. ↑ "Floyd Estel Parton"। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  14. ↑ "Shine On with Reese"। নেটফ্লিক্স (ইংরেজি ভাষায়)। ১০ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  15. ↑ ব্ল্যাক, লরেন জো (১৫ নভেম্বর ২০২৪)। "Dolly Parton's Brother, David Wilburn Parton, Passes Away"। কান্ট্রি নাউ। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  16. ↑ জেনসেন, টড অ্যারন (১৮ আগস্ট ২০১০)। On Gratitude: Sheryl Crow, Jeff Bridges, Alicia Keys, Daryl Hall, Ray Bradbury, Anna Kendrick, B.B. King, Elmore Leonard, Deepak Chopra and 42 More Celebrities Share What They're Most Thankful For। অ্যাডামস মিডিয়া। পৃ. ১৬৩। আইএসবিএন ৯৭৮-১-৪৪০৫-০৮৯৩-৬। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৬।
  17. ↑ "Celebrating Seniors – Dolly Parton Turns 70"। ১৯ জানুয়ারি ২০১৬। ২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৬।
  18. ↑ "Dolly Parton – Biography"। সংরাইটার্স হল অব ফেম। ১০ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৬।
  19. ↑ "Dolly performs on Cas Walker Show – WIVK Radio"। ডলি পার্টন প্রডাকশন্স। ৮ জুলাই ১৯৫৬। ১০ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৬।
  20. ↑ ম্যাগিল, ফ্র্যাঙ্ক নর্দেন; এভস, অ্যালিসন (১৯৯৯)। Dictionary of World Biography। Routledge। পৃ. ২৮৯৬। আইএসবিএন ৯৭৮-১-৫৭৯৫৮-০৪৮-৩। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৬।
  21. ↑ "Backwoods glam"। দ্য ওয়াশিংটন টাইমস। ৩০ নভেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৬।
  22. ↑ "Dolly's first Grand Ole Opry performance 1959"। ডলি পার্টন। ২৫ জুলাই ১৯৫৯। ১২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৬।
  23. ↑ "Special Presentation: Dolly Parton Timeline"। লাইব্রেরি অব কংগ্রেস। ৮ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৬।
  24. ↑ হুইটবার্ন, জোয়েল (২০০৬)। The Billboard Book Of Top 40 Country Hits: 1944–2006, Second edition। রেকর্ড রিসার্চ। পৃ. ১০১, ২৬৭।
  25. ↑ হুইটবার্ন ২০০৫, পৃ. ১০৮, ৪২২.
  26. ↑ পার্টন, ডলি; আবুমরাড, জ্যাড। "Dolly Parton's America: I Will Always Leave You"। ডাব্লিউএনওয়াইসি স্টুডিওজ। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৬।
  27. ↑ "Dolly Parton-Biography"। বিলবোর্ড। ৩১ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

মেটাডেটা

টেমপ্লেট:ডলি পার্টন