বিষয়বস্তুতে চলুন

গ্লো (অ্যাপ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্লো
উন্নয়নকারীGlow Inc.
প্রাথমিক সংস্করণ২০১৩
অপারেটিং সিস্টেমiOS
Android
ধরনমাসিক পর্যবেক্ষণ ও যৌন স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপ
ওয়েবসাইটglowing.com

গ্লো(Glow) প্রজনন ক্ষমতার সচেতনতা এবং মাসিক পর্যবেক্ষণ করার একটি অ্যাপ। এটি নারীদের প্রজনন স্বাস্থ্য এবং শিশু যত্নের ওপর ভিত্তি করে তৈরি করা একগুচ্ছ মোবাইল অ্যাপের অংশ। এই অ্যাপগুলোর মধ্যে রয়েছে ইভ বাই গ্লো(Eve by Glow) যা একটি নির্দিষ্ট পিরিয়ড ট্র্যাকার, গ্লো নার্চার (Glow Nurture) যা একটি গর্ভধারণকালীন পর্যবেক্ষণ এবং গ্লো বেবি (Glow Baby) যা শিশুর বিকাশের ওপর নজর রাখে।[১]

গ্লো কোম্পানি একটি অনলাইন শপও পরিচালনা করে যেখানে প্রজনন ক্ষমতা সংক্রান্ত বিভিন্ন পণ্য বিক্রি করা হয়, যেমন: ওভুলেশন টেস্ট স্ট্রিপ, প্রেগন্যান্সি টেস্ট এবং পরিধানযোগ্য ব্রেস্ট পাম্প।

২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, গ্লো-এর বিভিন্ন অ্যাপ এবং সম্প্রদায়ের বার্তা বোর্ডগুলোতে ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় আড়াই কোটি (২৫ মিলিয়ন)।[২]

ইতিহাস

[সম্পাদনা]

২০১৩ সালের আগস্টে একটি আইওএস (iOS) অ্যাপ হিসেবে গ্লো-এর যাত্রা শুরু হয়। এটি মাইকেল হুয়াং এবং ম্যাক্স লেভচিন প্রতিষ্ঠা করেন এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম 'ফাউন্ডার্স ফান্ড' ও 'অ্যান্ড্রেসেন হোরোউইটজ' থেকে ৬০ লক্ষ ডলারের সিরিজ এ (Series A) ফান্ডিং নিয়ে যাত্রা শুরু করে। ২০১৪ সালে, বিনিয়োগকারীদের সাথে 'ফরমেশন ৮' যুক্ত হয়ে কোম্পানিটি সিরিজ বি ফান্ডিংয়ে আরও ১ কোটি ৭০ লক্ষ ডলার সংগ্রহ করে।[৩][৪][৫][৬][৭]

২০১৫ সালে, যৌন স্বাস্থ্যের জন্য নিবেদিত রুবি(Ruby) নামক একটি অ্যাপ চালু করে।[৮] সেই বছর ওয়াইয়ার্ড রিপোর্ট করেছিল যে, কোম্পানিটি তাদের অ্যাপে পুরুষদের যৌন ক্ষমতা পর্যবেক্ষণের জন্য নতুন ব্যবস্থা যুক্ত করেছে। পরবর্তীতে গ্লো গর্ভাবস্থা পর্যবেক্ষণ এবং শিশুর বিকাশের ওপর ভিত্তি করে আরও কিছু অ্যাপ প্রকাশ করে।[৯]

২০১৬ সালে Glow জানিয়েছিল যে তাদের মোট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০ লক্ষ। ২০১৮ সালের মধ্যে বেড়ে দাঁড়ায় ১ কোটি ৫০ লক্ষ। ভক্স (Vox) এটিকে মাসিক এবং প্রজনন ক্ষমতা পর্যবেক্ষণের শীর্ষ দুটি অ্যাপের একটি হিসেবে বর্ণনা করেছে এবং উল্লেখ করেছে যে এটিই 'ফেমটেক'(femtech) খাতে এক বিশাল পরিবর্তনের সূচনা করেছিল।[১০][১১]

অ্যাপ্লিকেশন এবং বৈশিষ্ট্য

[সম্পাদনা]

গ্লো প্রাথমিকভাবে একটি যৌন স্বাস্থ্য বা প্রজননক্ষমতা সংক্রান্ত অ্যাপ্লিকেশন হিসেবে বর্ণনা করা হয়েছিল, যা মাসিক এবং ডিম্বস্ফোটন পর্যবেক্ষণের ক্ষেত্রে তথ্য নির্ভর পদ্ধতি প্রয়োগ করবে। এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ঋতুচক্র হিসাব রাখা, ডিম্বস্ফোটনের পূর্বাভাস দেওয়া এবং শারীরিক লক্ষণগুলো পর্যবেক্ষণ করা। এছাড়া সেখানে প্রজনন স্বাস্থ্য এবং শিশু যত্ন সংক্রান্ত শিক্ষামূলক তথ্য প্রদান করে। সেই সাথে এখানে অনলাইন মেসেজ বোর্ডের সুবিধাও রয়েছে, যেখানে ব্যবহারকারীরা একে অপরের সাথে নিজেদের অভিজ্ঞতা আদান-প্রদান পারেন এবং অন্যদের থেকে সহায়তা পেতে পারেন।[১২]

গোপনীয়তা এবং আইনি সমস্যা

[সম্পাদনা]

গ্লো তাদের গোপনীয়তা এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য উল্লেখযোগ্যভাবে গণমাধ্যমের নজরে এসেছে। ২০১৬ সালে, কনজিউমার রিপোর্টস গ্লো অ্যাপে এমন কিছু সম্ভাব্য ত্রুটি খুঁজে পায় যা হ্যাকারদের কাছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিতে পারে।[১৩] পরবর্তীতে গ্লো জানায় যে তারা এই ত্রুটিগুলো সংশোধন করেছে এবং দ্য ওয়াশিংটন পোস্টকে তারা নিশ্চিত করে যে, ব্যবহারকারীর কোনো তথ্য চুরি হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।[১৪]

২০২০ সালের সেপ্টেম্বরে, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল কনজিউমার রিপোর্টসের সেই তথ্যের ভিত্তিতে গ্লোর সাথে একটি সমঝোতা ঘোষণা করেন, যার মধ্যে ২,৫০,০০০ ডলারের একটি দেওয়ানি জরিমানা অন্তর্ভুক্ত ছিল।[১৫][১৬]

২০২২ সালে মার্কিন সুপ্রিম কোর্টের ডবস বনাম জ্যাকসন রায়ের পর অঙ্গরাজ্য পর্যায়ে গর্ভপাত নিষিদ্ধ করাকে বৈধতা দেয়। এর ফলে গ্লো (এবং অন্যান্য পরিবার পরিকল্পনা সংক্রান্ত যেমন- ক্লু ও ফ্লো) অতিরিক্ত নজরদারির মুখে পড়ে। এই উদ্বেগের সৃষ্টি হয় যে, গর্ভপাত সংক্রান্ত ব্যবহারকারীর তথ্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে রিপোর্ট করা হতে পারে।[১৭][১৮]

ফলাফলস্বরূপ গণমাধ্যমের এই ব্যাপক আগ্রহের পর, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের সাথে যুক্ত একটি গবেষণা দল গ্লো-সহ বেশ কয়েকটি জনপ্রিয় প্রজননক্ষমতা সংক্রান্ত অ্যাপের গোপনীয়তা নীতি নিয়ে একটি তদন্ত পরিচালনা করে। গ্লো সম্পর্কে তাদের মূল্যায়ন মিশ্র প্রকৃতির ছিল; তারা উল্লেখ করে যে অ্যাপটি বেশ কিছু গোপনীয়তা সেটিংস এবং সংবেদনশীল তথ্য গোপন রাখার সুবিধা দিলেও, ভবিষ্যতে অ্যাপটি বিক্রি হয়ে গেলে ব্যবহারকারীর তথ্য প্রকাশ পাওয়ার ঝুঁকি থেকে যায়। গ্লো এই দাবি প্রত্যাখ্যান করে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসকে জানায় যে তারা ব্যক্তিগত তথ্য "শেয়ার করে না"। কোম্পানিটি তাদের বেশ কিছু অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা যা পূর্বে বাস্তবায়ন করা হয়েছে। এর পাশাপাশি অ্যাপের 'অফলাইন ডাটা প্রোটেকশন' সেটিংয়ের কথা উল্লেখ করেছে, যা ব্যবহারকারীদের তাদের স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য স্থায়ীভাবে মুছে ফেলার সুযোগ করে দেয়। [১৯][২০]

গ্রহণ

[সম্পাদনা]

২০১৪ সালে ফাস্ট কোম্পানি রিপোর্ট করেছিল যে, প্রায় ২০,০০০ নারী গর্ভধারণের জন্য গ্লো ব্যবহার করেছেন। ওই বছরের শেষের দিকে, দ্য গার্ডিয়ান তাদের ২০১৪ সালের সেরা আইফোন অ্যাপের তালিকায় গ্লো নার্চারকে অন্তর্ভুক্ত করে। গণমাধ্যমগুলো প্রায়ই Glow-এর মাসিক ট্র্যাকিংয়ের বৈচিত্র্যময় ফিচারের প্রশংসা করেছে, যদিও কিছু পর্যালোচনায় সতর্ক করা হয়েছে যে—প্রজননক্ষমতা সংক্রান্ত অ্যাপগুলো জন্মনিয়ন্ত্রণের জন্য নয় এবং এই উদ্দেশ্যে এগুলোর ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।[২১] Media coverage often praised Glow's array of menstrual tracking options, although some reviews also noted that fertility apps are not birth control tools and cautioned against relying on them for that purpose.[২২][২৩]

২০১৯ সালে, কসমোপলিটান তাদের ব্যবহারকারীদের অনলাইন সম্প্রদায়কে অ্যাপটির অন্যতম সেরা বৈশিষ্ট্য হিসেবে বিশেষভাবে উল্লেখ করেছে।[২৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Glow: Apps for Women's Health and Motherhood"। Glowing.com। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  2. ↑ Franceschi-Bicchierai, Lorenzo (১৩ ফেব্রুয়ারি ২০২৪)। "Fertility tracker Glow fixes bug that exposed users' personal data"। TechCrunch। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  3. ↑ Buhr, Sarah (২ অক্টোবর ২০১৪)। "Glow Gets $17 Million In Series B Funding From Formation 8, Founders Fund And Andreessen Horowitz"। TechCrunch। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  4. ↑ Goode, Lauren (৮ আগস্ট ২০১৩)। "Levchin's Glow Fertility App Hits the App Store, Raises $6 Million in Funding"। AllThingsD। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  5. ↑ Hardy, Quentin (৮ আগস্ট ২০১৩)। "Happy Birth Data! A New App Tracks Fertility"। The New York Times। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  6. ↑ Taylor, Colleen (৮ আগস্ট ২০১৩)। "Backed With $6M, Max Levchin's Glow App For Tracking Female Fertility Debuts On The App Store"। TechCrunch। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  7. ↑ Goode, Lauren (২৯ মে ২০১৩)। "Max Levchin's New Plan: To Get You Pregnant (And Improve Health Care in the Process)"। AllThingsD। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  8. ↑ Clark, Liat (৩১ জুলাই ২০১৫)। "Fertility app Glow moves into sexual health with Ruby"। Wired। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  9. ↑ Alba, Davey (২৩ এপ্রিল ২০২৫)। "An App for Hacking Fertility Now Also Works for Men"। Wired। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  10. ↑ Tiffany, Kaitlyn (১৭ নভেম্বর ২০১৮)। "Period-tracking apps are not for women"। Vox। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  11. ↑ Perez, Sarah (২৫ ফেব্রুয়ারি ২০১৬)। "Glow Debuts A New App For Tracking Baby's Milestones, Plus Plans For Premium Services"। TechCrunch। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  12. ↑ McCracken, Harry (৮ আগস্ট ২০১৩)। "Glow: An iPhone App That Aims to Get You Pregnant"। Time। ১৫ জুলাই ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  13. ↑ Beilinson, Jerry। "Glow Pregnancy App Exposed Women to Privacy Threats, Consumer Reports Finds"। Consumer Reports। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  14. ↑ Peterson, Andrea (৩ আগস্ট ২০১৬)। "The Switch Watch out, ladies: Your period-tracking app could be leaking personal data"। The Washington Post। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  15. ↑ "Attorney General Becerra Announces Landmark Settlement Against Glow, Inc. – Fertility App Risked Exposing Millions of Women's Personal and Medical Information"। State of California Department of Justice Office of the Attorney General।
  16. ↑ Brookman, Justin (১৭ সেপ্টেম্বর ২০২০)। "Consumer Reports applauds California's settlement against Glow for privacy violations that risked exposing women's sensitive health data"। Consumer Reports। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  17. ↑ Cole, Samantha (২৮ জুন ২০২২)। "Here's What Period Tracking Apps Say They Do With Your Data"। Vice। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  18. ↑ Hunter, Tatum; Kelly, Heather (২৪ জুন ২০২২)। "With Roe overturned, period-tracking apps raise new worries"। The Washington Post। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  19. ↑ Costigan, Millie (১৪ এপ্রিল ২০২৩)। "Australian research sounds the alarm on fertility apps sharing intimate data"। The Senior। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  20. ↑ Morgan, Cassandra (২২ মার্চ ২০২৩)। "Fertility apps accused of selling off data of users"। The Canberra Times। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  21. ↑ Dredge, Stuart (২৩ ডিসেম্বর ২০১৪)। "The best iPhone apps of 2014"। The Guardian। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  22. ↑ Strauss, Elissa (১৩ জুলাই ২০১৬)। "The Vast Majority of Fertility Apps Are Ineffective Forms of Birth Control"। Slate। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  23. ↑ Bradley, Sarah; Bacharach, Elizabeth; Ashley, Martens; Spanfeller, Jamie (২৮ নভেম্বর ২০২৩)। "Best Period Tracker App: 11 Options To Get To Know Your Cycle, According To Ob-Gyns"। Women's Health। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
  24. ↑ Hsieh, Carina (১২ ফেব্রুয়ারি ২০১৯)। "The 8 Best At-Home Fertility Tests and Apps"। Cosmpolitan (republished by Yahoo Lifestyle)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।